সংস্করণ 1.4
প্যাডে সাজেশন ও রোগীকে পাঠানো
ওষুধের সাজেশনে এখন ডোজও আসে, ৪৩টি অবস্থাভিত্তিক অ্যাডভাইস সেট এক চাপে প্যাডে বসে, প্রতিটি লাইনের পাশে ক্রস চিহ্ন দিয়ে মুছে ফেলা যায়, টেস্টের তালিকা ১৩৭ থেকে ৩৪৪, আর প্রেসক্রিপশন হোয়াটসঅ্যাপ বা এসএমএসে রোগীকে পাঠানো যায়; সঙ্গে রিপোর্ট স্ক্রিনে তারিখভিত্তিক হিসাব ও শুরু থেকে মোট সংখ্যা।
প্রেসক্রিপশন
- ওষুধের সাজেশনে এখন ডোজও দেখা যায় — "১+০+১ · খাবার পরে · ৫ দিন" — এবং ওষুধটি বাছলে সেই ডোজ নিজে থেকেই বসে যায়; আপনি যে ওষুধে যেভাবে লেখেন, সেটিই আগে দেখানো হয়।
- অভিযোগ, পরীক্ষা, রোগনির্ণয় ও পরামর্শে আগে লেখা লাইন সাজেশনে আসে; নেক্সট ভিজিটে ৭ দিন থেকে ৩ মাসের বাটন, আর বিপিতে স্ল্যাশ নিজেই বসে।
- ইনভেস্টিগেশনের ঘরে এখন আপনার সবচেয়ে বেশি দেওয়া টেস্টগুলোর টিক বক্স আসে, আর প্রেসক্রিপশনে টেস্টগুলো আলাদা লাইনে না গিয়ে পাশাপাশি এক লাইনে ছাপা হয়।
- প্রেসক্রিপশনে হিস্ট্রি ও টিকার ঘর যোগ হলো, আগের ভিজিটের লেখা চলে আসে; নিজের গ্রুপ সেভ করে এক চাপে বসানো যায়, আর কেস অনুযায়ী পরামর্শ আগে দেখায়।
- রোগ অনুযায়ী পরামর্শের সেট এল — ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, জ্বর, গর্ভাবস্থাসহ ১৮টি; ডায়াগনোসিস অনুযায়ী যেটা লাগে সেটাই আসে, এক চাপে সব লাইন বসে যায়।
- পরামর্শ সেটে চাপ দিলে এখন সব লাইন প্রেসক্রিপশনে বসে, সেট ১৮টির বদলে ৪৩টি ও আলাদা সার্চ আছে, আর প্রিন্টে পরীক্ষাগুলো নম্বরসহ ও মোট সংখ্যা দিয়ে আসে।
- ভাইটালসে এখন টানা "১২০৮০৭২" লিখলেই ব্লাড প্রেসার আর পালস বসে কার্সার পরের ঘরে যায়, ব্লাড প্রেসারের স্ল্যাশ আগে থেকেই থাকে, আর ইউনিট লেখা থাকে লেবেলের পাশে।
- টেস্টের তালিকা ১৩৭ থেকে বেড়ে ৩৪৪ হলো — অটোঅ্যান্টিবডি, ফ্লো সাইটোমেট্রি, এমআরসিপি, ইআরসিপি, এনসিএস, ইইজি, অডিওমেট্রি; "ncv" লিখলেই নার্ভ কন্ডাকশন স্টাডি আসে।
- প্রেসক্রিপশনের পাশে এখন সেন্ড বাটন — রোগীর নম্বরে হোয়াটসঅ্যাপে লেখা মেসেজসহ খোলে, নিজের মেসেজ অ্যাপেও পাঠানো যায় বা লিংক কপি করা যায়; কাগজের কিউআর কোডের একই পাতা রোগী দেখেন।
- কমপ্লেইন, ফাইন্ডিংস, ডায়াগনোসিস, অ্যাডভাইস, টেস্ট, ওষুধ — প্রতিটি লাইনের পাশে এখন ক্রস, প্যাডে এবং প্রিভিউর পাতাতেও; চাপ দিলেই লাইনটি বাদ যায়।
- ওষুধের ইতিহাস ও ট্রিটমেন্ট প্ল্যানের আলাদা ঘর যোগ হলো, সাজেশনসহ; প্ল্যান ছাপা হয় পরামর্শের নিচে, আর প্রতিটি ওষুধে বেছে নেওয়ার মতো ডোজ দেখায়।
- প্রিন্ট প্রিভিউ থেকেই নতুন লাইন যোগ করা যায়, পরামর্শ এখন ওষুধের তালিকার নিচে ছাপে, আর 'Rx' চিহ্নটি সব কম্পিউটারে ঠিকমতো ছাপে।
- রোগীর আগের প্রতিটি রিপোর্ট এখন নাম ধরে দেখা যায় ও নিজের ট্যাবে খোলে, আর সতর্কতার ত্রিভুজ, তীর ও টিক চিহ্ন খালি বাক্স হয়ে আসে না।
চালিয়ে দেখা
- ডাউনলোড ইমেইলে ও ইনস্টল সহায়িকায় এখন ইনস্টলারের SHA-256 ছাপ আর মিলিয়ে দেখার কমান্ডটি দেওয়া থাকে, যাতে ফাইলটি আমাদেরই কি না যাচাই করা যায়।
এআই
- ল্যাব রিপোর্টের ছবি এখন কেটে সোজা করে স্ক্যান বানায়, কোণা টেনে ঠিক করা যায়, স্ক্যানটা রিপোর্টের সঙ্গেই থাকে, আর দুইবার পড়ে অমিল হলে দুটো মানই দেখায়।
অ্যাপ জুড়ে
- রোগীর ফাইলে এখন প্রেসক্রিপশন ও ল্যাব রিপোর্ট আলাদা ট্যাবে, সার্চ ও তারিখের রেঞ্জ সহ, আর রিপোর্টের সারিতে ক্লিক করলে মান ও স্ক্যান দেখা যায়।
এসএমএস
- এখন প্রেসক্রিপশন সরাসরি এসএমএসে পাঠানো যায় — রোগী একটি ছোট লিংক পান, খরচ পাঠানোর আগেই দেখানো হয়, আর লেখা ওষুধ আমাদের সার্ভার পড়তে পারে না।
হিসাব ও রিপোর্ট
- রিপোর্টে এখন বেছে নেওয়া তারিখের হিসাবের পাশাপাশি শুরুর দিন থেকে মোট রোগী, মোট ভিজিট আর মোট আয়ও দেখা যায়।
- রিপোর্টে এখন আজ, এই সপ্তাহ, এই মাস, এই বছর বা নিজের দেওয়া দুই তারিখের হিসাব দেখা যায়, তারিখসহ প্রিন্ট করা যায়, আর তারিখের ঘর অ্যাপের ভাষাতেই আসে।
- ‘নাম্বারস’ এখন ‘রিপোর্ট’ — যেকোনো তারিখ রেঞ্জে সারসংক্ষেপ, কারা এসেছেন আর পড়া সব ল্যাব রিপোর্ট; খোঁজা যায়, স্প্রেডশিট বা পিডিএফে নামানো যায়।
লেখার সময় যাচাই
- অ্যালার্জি এখন চিপ আকারে — ১২৭টি চেনা নাম (ইলিশ, টেস্টিং সল্ট, সেপট্রিন) থেকে বেছে নেওয়া যায়, প্যাডের উপরেই থাকে, আর কোনো ওষুধ মিলে গেলে লাল দেখায়।
আপডেটের মেয়াদ শেষ হলেও সফটওয়্যার বন্ধ হয় না — যে সংস্করণটি আপনার কাছে আছে সেটি চিরকাল চলবে। আর ওষুধের তালিকা আলাদাভাবে আসে, তাই নতুন নিবন্ধিত ওষুধ আসতেই থাকে।

