ডাক্তারের অ্যাপ · শুরু করা
লাইসেন্স কীভাবে কাজ করে
Machine ID, লাইসেন্স কী বসানো, কম্পিউটার বদলানো, আর ইন্টারনেট ছাড়া কী হয়।
লাইসেন্স একটি সই করা ফাইল, যেটি আপনার কম্পিউটারের সাথে বাঁধা এবং অফলাইনে যাচাই হয়। তাই ইন্টারনেট না থাকলে কখনোই “লাইসেন্স যাচাই করা যাচ্ছে না” বলে চেম্বারের মাঝখানে আটকে যাবেন না।
Machine ID কোথায়
- নির্ণয় Rx খুলুন।
- উপরে Doctor & chambers ট্যাবে যান।
- লাইসেন্সের ঘরে
A1B2-C3D4-E5F6-7890ধরনের একটি সংখ্যা লেখা আছে, ওটিই Machine ID।
নাম ও বিএমডিসি নম্বর
লাইসেন্স কেনার সময় নাম ও নম্বর বিএমডিসি রেজিস্টারের সঙ্গে মিলিয়ে দেখা হয়, তাই ফর্মে হুবহু রেজিস্ট্রেশনের মতো লিখুন ও মিলিয়ে টিক দিন। যাচাইয়ের পর প্রোফাইলে এ দুটি বদলানো যায় না। নামের ডট, স্পেস বা বড় হাতের অক্ষর নিজেই ঠিক করতে পারবেন। বড় ভুল হলে Doctor & chambers-এ সংশোধনের অনুরোধ করুন: নির্ণয় Rx রেজিস্টারে মিলিয়ে গ্রহণ করলে নিজে থেকেই বদলে যাবে।
লাইসেন্স কী বসানো
- ইমেইল থেকে পুরো কী-টি কপি করুন, শুরু থেকে শেষ পর্যন্ত, লাইন ভাঙা থাকলেও।
- Doctor & chambers → লাইসেন্স-এর ঘরে পেস্ট করে সেভ করুন।
- একবার ইন্টারনেটে যুক্ত থাকলে ওষুধের পূর্ণ তালিকাও তখনই খুলে যাবে।
কম্পিউটার বদলালে
লাইসেন্স ওই একটি কম্পিউটারের নাম বলে, তাই নতুন মেশিনে কাজ করবে না, এটাই স্বাভাবিক। নতুন মেশিনের Machine ID দিয়ে একটি টিকিট খুলুন; লাইসেন্সটি নতুন কম্পিউটারে সরিয়ে নতুন কী পাঠিয়ে দেওয়া হবে, কোনো টাকা লাগবে না: একই লাইসেন্স, একই প্যাকেজ, একই আপডেটের তারিখ। পুরোনো কম্পিউটারটি পরের বার ইন্টারনেটে যুক্ত হলে শুধু পড়ার জন্য খুলবে: রেকর্ড দেখা, আবার ছাপানো আর ব্যাকআপ নেওয়া যাবে, নতুন কিছু লেখা যাবে না। প্যাকেজে যতগুলো কম্পিউটার লেখা আছে, ততগুলোয় একসাথে চালাতে পারবেন।
আপডেটের বছর শেষ হলে
প্রতিটি প্যাকেজের সাথে এক বছরের আপডেট থাকে। সেই বছর শেষ হলে সফটওয়্যার চলতেই থাকে। থামে কেবল নতুন সংস্করণ আসা। শেষ হওয়ার এক মাস আগে থেকে পর্দার উপরে একটি লাইন দেখা যায়, আর শেষ হয়ে গেলেও তারিখটি লেখা থাকে।
চাইলে আরও এক বছরের আপডেট নিতে পারেন, প্যাকেজের দামের ৪০% দিয়ে। এটি নতুন লাইসেন্স নয়, একই লাইসেন্স, শুধু তারিখটি এগিয়ে দেওয়া হয়: একই আইডি, একই নাম, একই কম্পিউটার। আগেভাগে নবায়ন করলে যে মাসগুলো বাকি ছিল সেগুলো হারাবেন না, আর দেরিতে করলে আজ থেকেই নতুন করে গোনা শুরু হয়।
- অ্যাপের লাইনে আপডেট চালু রাখুন চাপুন, অথবা nirnoyrx.com/buy-তে গিয়ে আপডেট চালু রাখা বেছে নিন।
- Doctor & chambers-এর লাইসেন্সের ঘর থেকে পুরো লাইসেন্স কী-টি কপি করে ফর্মে বসিয়ে দিন।
- টাকা পৌঁছালেই নতুন তারিখসহ কী-টি ইমেইলে চলে যাবে; ওটি বসিয়ে সেভ করুন।
মাঝে মাঝে যাচাই
ইন্টারনেট থাকলে সফটওয়্যারটি সপ্তাহে একবার নিজে থেকে আমাদের সাথে যোগাযোগ করে, নতুন ওষুধ এসেছে কি না দেখতে, আর লাইসেন্সটি ঠিক আছে জানাতে। তিন মাসের বেশি যোগাযোগ না হলে নতুন ওষুধ আসা, অনলাইন সিরিয়াল আর AI থেমে যায়। প্রেসক্রিপশন লেখা কখনো থামে না, আর একবার ইন্টারনেটে এলেই সব আবার চালু।
ওই যোগাযোগে কী কী যায়, পুরো তালিকা: লাইসেন্স কী, মেশিন আইডি, সফটওয়্যারের ভার্সন, ওষুধের তালিকার ভার্সন, কতবার AI ব্যবহার হয়েছে তার সংখ্যা, প্রেসক্রিপশন সই করার পাবলিক কী, আর অনলাইন ভিজিট চালু থাকলে দিনে চারটি সংখ্যা: কয়টি কল হয়েছে, কয়টিতে কথা হয়েছে, কয়টি যুক্ত হতে পারেনি, আর কয়টি শুধু কথার ছিল।
এই পাতাটি কাজে না এলে সাপোর্টে লিখুন। কোথায় আটকেছেন বললে পাতাটিও ঠিক করে দেব।

