ডায়াগনস্টিক সেন্টার
কাউন্টার ও ইনভয়েস, নমুনা ও লেবেল, ফলাফল ও অনুমোদন, বাড়ি থেকে নমুনা, ডাক্তার ও সিরিয়াল, ফার্মেসি, হিসাব ও প্রিন্টার।
শুরু করা
এসএমএস: নির্ণয় Rx প্যাকেজ বা নিজের গেটওয়ে
সেন্টারের প্রতিটি এসএমএস কোন পথে যাবে: নির্ণয় Rx থেকে কেনা প্যাকেজ, নাকি নিজের প্রোভাইডারের অ্যাকাউন্ট।
ভিজিটের আগে অনলাইনে পরিশোধ
ঐচ্ছিক: অনলাইনে নেওয়া অ্যাপয়েন্টমেন্ট বা বাড়ি থেকে নমুনা সংগ্রহের আগে সেন্টারের নিজের বিকাশ বা এসএসএলকমার্জে অগ্রিম বা ফি।
পুরোনো সফটওয়্যার থেকে চলে আসা
রোগী ও তাদের ইতিহাস, দাম, কর্মী, মজুদ, বকেয়া ও ভর্তি রোগী, এক্সেল বা CSV থেকে, যাচাই করে, ফিরিয়ে নেওয়ার সুযোগসহ।
সেন্টার চালু করা
একটি কম্পিউটারে সিস্টেম, বাকিরা নেটওয়ার্কে ব্রাউজারে; বিভাগ, রুম, কাউন্টার ও স্টোর সাজানো।
কর্মী, ভূমিকা ও সাইন ইন
প্রত্যেকে নিজের নামে, শুধু নিজের ভূমিকার কাজ, দরকারে বিভাগ, সময় বা টাকার সীমাসহ।
লিনাক্স সার্ভারে ইনস্টল
সেন্টারের নিজের লিনাক্স সার্ভারে নির্ণয় Rx: এক কমান্ডে ইনস্টল, নিজের সার্টিফিকেট, ব্যাকআপ, ডিআর সার্ভার আর আপডেট।
একাধিক শাখা
এক সিস্টেমে সেন্টারের কয়েকটি শাখা: প্রত্যেক শাখার কর্মী নিজের শাখার কাউন্টার, দিনের হিসাব ও ইনভয়েস দেখেন, ম্যানেজার সব; শাখার নিজের ইনভয়েস নম্বর, এক শাখায় নেওয়া পরীক্ষা অন্য শাখায় করা, আর শাখাভিত্তিক মুনাফা।
রোজকার কাজ
ল্যাব রিপোর্ট ডাক্তারের নিজের অ্যাপে
সেন্টারের অনুমোদিত ও পরিশোধিত রিপোর্ট সরাসরি ডাক্তারের নির্ণয় Rx-এ: লিংক করা, বাইরের ডাক্তার, রোগীর সম্মতি ও স্লিপ, রিলে মেইলবক্স আর অফলাইনে কী হয়।
রিপোর্ট ফর্ম: প্রতিটি রিপোর্ট তার নিজের গঠনে
আল্ট্রাসনোগ্রাফি, এক্স-রে, সিটি, এমআরআই, ইসিজি আর ইকোর রিপোর্ট নিজের নিজের ফর্মে: শুরুর নমুনা, পরিমাপ, আর নমুনা রিপোর্ট থেকে এআই দিয়ে ফর্ম তৈরি।
রিপোর্ট প্রেরক: নিজস্ব ল্যাব সফটওয়্যারের রিপোর্ট ডাক্তারের অ্যাপে
সেন্টারের নিজস্ব ল্যাব সফটওয়্যারে তৈরি রিপোর্ট (PDF বা স্ক্যান) পড়ে নিয়ে, ইনভয়েস বা রসিদে পরিশোধ দেখে, সম্মতিসহ ডাক্তারের নির্ণয় Rx-এ ও রোগীর ফোনে পাঠানো; নিজে থেকে পাঠানো, একসাথে অনেকগুলো, শাখা, ফিরিয়ে নেওয়া আর নব্বই দিন রাখা।
কাউন্টার ও ইনভয়েস
শিফট খোলা, পরীক্ষার ইনভয়েস, টাকা নেওয়া (নগদ, কার্ড, বিকাশ বা ভাগ করে) আর দিনশেষে মেলানো।
টোকেন, স্ক্রিন ও কণ্ঠে ডাক
টেস্ট রেজিস্ট্রেশনের আগে ঐচ্ছিক টোকেন, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার দুটিতেই।
পরীক্ষা, প্যাকেজ ও দাম
প্রতিটি পরীক্ষার দাম, রুম, নমুনার টিউব আর রেফারেন্স সীমা, সবই সেন্টারের নিজের।
নমুনা ও টিউবের লেবেল
স্লিপ স্ক্যান করে নমুনা নেওয়া, প্রতিটি টিউবে বারকোড লেবেল, ল্যাবে গ্রহণ বা কারণসহ ফেরত।
ফলাফল, অনুমোদন ও রিপোর্ট দেওয়া
মান লেখা, ডাক্তারের অনুমোদন ও স্বাক্ষর, রিপোর্ট ছাপা বা এসএমএসে লিংক, আর কোন রিপোর্ট দেরি করছে।
অংশীদার কেন্দ্র: চুক্তিতে পরীক্ষা, একসাথে রিপোর্ট
দূরের কালেকশন পয়েন্ট বা প্রতিষ্ঠান নিজস্ব দাম ও পরিশোধের নিয়মে রোগীর নমুনা পাঠায়; রিপোর্ট একসাথে তাদের অনুমোদিত লোকের হাতে, আর প্রতিটি টাকার হিসাব।
বাড়ি থেকে নমুনা সংগ্রহ
ঠিকানা ও পরীক্ষাসহ বুকিং, সংগ্রাহককে দেওয়া, দরজায় সংগ্রহ, আর টিউব এলে কাউন্টারে বিল।
ডাক্তার, সিরিয়াল ও ডাকা
ডাক্তারের বসার দিন ও ফি, ডেস্ক ও অনলাইনে সিরিয়াল, আর অপেক্ষাকক্ষের টিভিতে পরের রোগী।
অনলাইন তালিকা ও নিজের ওয়েবসাইট
ডাক্তার, বসার সময় ও ফি অনলাইনে, বাইরে থেকে সিরিয়াল, আর চাইলে পরীক্ষা, প্যাকেজ ও দাম নিজের ওয়েবসাইটে।
রোগীর কার্ড: দেওয়া, নকশা ও ছাপা
ছবি, কিউআর ও এনএফসি চিপসহ কার্ড: কীভাবে দেওয়া হয়, নিজেদের ঘর ও আবশ্যক তথ্য, কার্ড প্রিন্টারে ছাপা, আর হারালে বা কেউ পেলে।
স্টোর ও হিসাব
ওপিডি চুক্তি: ডাক্তার, কক্ষ ও ভাড়া
প্রত্যেক ডাক্তারের ওপিডি কীভাবে চলে: বেতনভুক্ত, ফির অংশে, ভাড়া বা বিনা ভাড়ার কক্ষে, বা শেয়ারহোল্ডার; সময় ভাগ করে কক্ষ, খালি কক্ষের পরামর্শ, আর ভাড়া ও জামানত সরাসরি হিসাবের খাতায়।
শেয়ার রেজিস্টার ও লভ্যাংশ
হাসপাতালের মালিক কারা (এর ডাক্তার, বাইরের ব্যক্তি, প্রতিষ্ঠান), কার কত শেয়ার ও মূলধন, শেয়ার ইস্যু ও হস্তান্তর, আর লভ্যাংশ ঘোষণা ও পরিশোধ, সব হিসাবের খাতায়।
কর্পোরেট ও প্যানেল রোগী
যেসব প্রতিষ্ঠান, বীমা, সরকারি ও এনজিও স্কিমের সঙ্গে সেন্টারের চুক্তি: ছাড়, রোগীর অংশ, বাকির সীমা; সদস্য ও নির্ভরশীল; ভাগ করা বিল, দাবিপত্র, পরিশোধ ও অবলোপন।
ধাপে ধাপে অনুমোদন
জরুরি কাগজ (রিপোর্ট, সনদ, বিল, ক্রয় আদেশ, বেতন) কয় ধাপে, কারা কতজন অনুমোদন দেবেন; শেষ অনুমোদনের আগে খসড়া, পরে স্বাক্ষর ও সিলসহ।
খতিয়ান, ব্যালান্স শিট ও স্থায়ী সম্পদ
সাধারণ খতিয়ান, ব্যালান্স শিট, নগদ প্রবাহ, হিসাব বছর বন্ধ করা, উপার্জন বা নগদ ভিত্তি, আর জমি, ভবন ও যন্ত্রপাতি নিজ নিজ শ্রেণিতে।
ফার্মেসি, স্টোর ও ক্রয়
লট ও মেয়াদসহ মজুদ, আগে যার মেয়াদ শেষ সেটি আগে, ক্রয় আদেশ থেকে পরিশোধ, আর যন্ত্রপাতির রেজিস্টার।
হিসাব, ভ্যাট, বেতন
প্রতিটি টাকা দুই দিকে, মাস শেষে মূসক-৯.১ তৈরি, আর কর্মীর হাজিরা থেকে বেতন।
রিপোর্ট, এক্সেল ও ইমেইলে রিপোর্ট
প্রতিটি রিপোর্ট চার্ট ও বাছাইসহ, এক্সেলে নামানো যায়; বেছে নেওয়া রিপোর্ট প্রতিদিন, প্রতি সপ্তাহে বা প্রতি মাসে নিজে থেকেই ইমেইলে।
প্রিন্টার ও প্রিন্ট স্টেশন
প্রতিটি কাগজ নিজের প্রিন্টারে (কাউন্টারের রোল, ল্যাবের লেবেল, ওয়ার্ডের A4), বাটনে বা নিজে থেকেই।
গ্রাহকদের জন্য
সফটওয়্যার চালানোর খুঁটিনাটি, যাঁরা কিনেছেন, তাঁরা গ্রাহকের পাতায় পড়েন।
গ্রাহকদের জন্য
সার্ভার কম্পিউটার আর কর্মীদের ফোন বসানো
কোন কম্পিউটার সার্ভার, কোন পোর্ট, প্রতিষ্ঠানের নিজের সার্টিফিকেট, ফোনে বিশ্বাস করানো, বাইরে থেকে দেখার রিলে, ব্যাকআপ আর ডিস্ক।
গ্রাহকদের জন্য
ক্লাউড কপি: সংযোগ-কম্পিউটার আর শুধু-দেখার কপি
যে প্রতিষ্ঠানের মূল কপি ক্লাউডে: হাসপাতালের একটি কম্পিউটার প্রিন্টার, অ্যানালাইজার আর ফিঙ্গারপ্রিন্ট মেশিনের সঙ্গে যুক্ত রাখে, ইন্টারনেট না থাকলে দেখার জন্য একটি কপি রাখে, আর আপডেট কীভাবে বসে।
গ্রাহকদের জন্য
ক্লাউডের ডিআর সার্ভার
যে প্রতিষ্ঠানের মূল কপি ক্লাউডে: অন্য ডেটা সেন্টারে দ্বিতীয় একটি সার্ভার, মূল সার্ভার হারালে অ্যাডমিন যেটিকে মূল বানান, আর হাসপাতালের ঠিকানা নিজে থেকেই সেখানে যায়।
গ্রাহকদের জন্য
অ্যানালাইজার যুক্ত করা
ASTM বা HL7, নেটওয়ার্ক বা সিরিয়াল; তৈরি সেটিংস, টেস্ট কোড মেলানো, আর যে মান বসানো যায়নি।
গ্রাহকদের জন্য
বেডসাইড মনিটর ও প্যাকস যুক্ত করা
সেন্ট্রাল স্টেশনের HL7 আউটপুট (Mindray, Philips ও অন্যরা); বেড মেলানো, পরীক্ষার বার্তা, জরুরি সীমা; আর ইমেজিং অর্ডার ও রিপোর্ট প্যাকসে।
গ্রাহকদের জন্য
পেমেন্ট ও এসএমএস গেটওয়ে চালু করা
স্যান্ডবক্সে পরীক্ষা, লাইভে যাওয়ার আগে যা যাচাই করবেন, এসএসএলকমার্জে আইপি নিবন্ধন, আর এসএমএস প্রোভাইডারের যা লাগে।
গ্রাহকদের জন্য
নিরাপত্তা শক্ত করা: একটি চেকলিস্ট
পাসওয়ার্ডের নিয়ম, ভূমিকা ধরে দুই ধাপের সাইন ইন, আঙুলের ছাপ, ভুল চেষ্টায় ঠিকানা আটকানো, নেটওয়ার্ক ধরে সাইন ইন, অডিট।
গ্রাহকদের জন্য
সমস্যা হলে কী দেখবেন
রিলে বন্ধ, প্রিন্ট হচ্ছে না, অ্যানালাইজার যুক্ত নয়, এসএমএস যায়নি, কাউন্টার খোলা নেই।
যা খুঁজছেন পাননি?
টিকিট খুলুন। সাধারণত এক কর্মদিবসের মধ্যে উত্তর দিই, আর যে প্রশ্নটি বারবার আসে তার জন্য একটি পাতা লিখে রাখি।

