নভেম্বর অফার — প্রথম ১০০ জন ডাক্তারের জন্য ৪০% ছাড়

২৩টি বিক্রি হয়েছে · ১০০টির মধ্যে ৭৭টি বাকি কিনুন

তুলনা

বাংলাদেশের সেরা প্রেসক্রিপশন সফটওয়্যার কোনটি?

বাংলাদেশে প্রেসক্রিপশন সফটওয়্যার আরও আছে, কয়েকটি ভালোও। পার্থক্য মূলত তিনটি জায়গায়: সফটওয়্যারটি কোথায় চলে, রোগীর তথ্য কার কাছে থাকে, আর টাকা একবার দিতে হয় না প্রতি মাসে।

লাইন কেটে গেলেও চেম্বার চলে

ক্লাউড-ভিত্তিক সফটওয়্যারে ইন্টারনেট গেলে প্রেসক্রিপশনও যায়। নির্ণয় Rx আপনার মেশিনে, তাই থামে না।

রোগীর তথ্য আপনার হাতেই

কার সার্ভারে আছে, কোন দেশে আছে, বন্ধ হয়ে গেলে কী হবে, এই প্রশ্নগুলোই ওঠে না।

একবার, তারপর আর নয়

মাসে ৳১,০০০ মানে পাঁচ বছরে ৳৬০,০০০। একবারের দাম তার অনেক কম।

প্রেসক্রিপশন লেখা

দ্রুত, আর আপনার মতো করে

একই প্যাডে লেখার সব উপায় একসঙ্গে চলে, এক ভিজিটেই মিলিয়ে নেওয়া যায়: টাইপ করুন, বেছে নিন, মুখে বলুন, পুরো প্ল্যান বসান, অথবা আগের ভিজিট থেকে এগিয়ে নিন।

আপনার নিজের লাইন আগে

যেকোনো ঘরে কয়েকটি অক্ষর লিখলেই আপনার সবচেয়ে বেশি লেখা লাইনগুলো আগে আসে, তারপর একটি তৈরি তালিকা। এন্টারে একটি নেওয়া যায়; HTN বা DM-এর মতো সংক্ষেপ দিয়েও লাইন খুঁজে পাওয়া যায়।

পুরো ওষুধ এক লাইনে

ব্র্যান্ড বাছলেই আপনার সচরাচর ডোজ, সময় আর দিনসহ লাইনটি বসে যায়। অথবা সবটা একবারে লিখুন (“napa 1+0+1 5d”) বা বলুন, আর যা বোঝাতে চেয়েছেন তাতে চাপ দিন।

পুরো প্ল্যান এক চাপে

আপনার নিজের টেমপ্লেট আর জাতীয় গাইডলাইনের প্ল্যান; রোগনির্ণয়ের সঙ্গে মেলে এমনগুলো ওষুধের ওপরেই আসে। আগে কিছু লেখা থাকলে আপনি বেছে নেন: পুরো প্রেসক্রিপশন বদলাবে, নাকি শুধু প্ল্যানের অংশগুলো।

আগের ভিজিট, এগিয়ে আনা

গত তিন মাসে দেখা রোগী ফলো-আপ হিসেবে খোলে, আগের প্রেসক্রিপশনটি প্যাডেই বসানো থাকে বদলানোর জন্য; “আগেরটি আবার” এক চাপে কপি করে।

টাইপের বদলে মুখে বলুন

যেকোনো ঘরের পাশে বাংলা বা ইংরেজিতে বলুন। যা শোনা যায় তা সেই ঘরের নিজের তালিকার সঙ্গে মিলিয়ে দেখানো হয়, আপনি চাপ দিয়ে বেছে নেন; বাছার আগে কিছুই লেখা হয় না। (লাইসেন্সের সঙ্গে।)

চাইলে এআই স্ক্রাইব

রোগীর সম্মতিতে এটি পরামর্শ শুনে রেকর্ডের প্রতিটি ঘরের খসড়া করে; প্রতিটি ঘর আপনি দেখে তবেই যোগ হয়, আর ওষুধ কখনো এটি নিজে প্রেসক্রিপশনে বসায় না।

কাগজেই বদলে নিন

প্রিভিউই সেই পাতা যা ছাপা হবে, আর সেখানেই সম্পাদনা করা যায়: কোনো লাইন বাদ, কোনো অংশ যোগ, পরবর্তী সাক্ষাৎ, পরীক্ষায় টিক। প্রিন্ট চাপলেই সঙ্গে সঙ্গে আপনার প্রিন্টারে, চাইলে আপনার নিজের ছাপা প্যাডে।

হাত থাকে কীবোর্ডেই

প্রতিটি ভাইটাল পূর্ণ হলেই কার্সর এগিয়ে যায়, এন্টারে পরের ঘর, Ctrl+S-এ সংরক্ষণ, Ctrl+P-এ প্রিভিউ; “পরের রোগী” এই প্যাড রেখে লাইনের পরের জনের প্যাড খোলে।

লিখতে লিখতেই যাচাই

অ্যালার্জি, ওষুধের পারস্পরিক ক্রিয়া, স্বাভাবিকের চেয়ে বেশি ডোজ, একই ওষুধ দুবার: সই করার আগেই চোখে পড়ে। শুধু জানায়, কখনো আটকায় না।

ব্রাউজারে ডেমো চান

এআই স্ক্রাইব

ডাক্তার আর রোগীর কথোপকথন থেকে প্রেসক্রিপশন, আপনি শুধু যাচাই করুন

রোগী দেখার সময় টাইপ করতে হবে না। নির্ণয় Rx-এর এআই স্ক্রাইব রোগীর সম্মতিতে ডাক্তার ও রোগীর পুরো কথোপকথন শোনে (বাংলা, ইংরেজি বা মিশিয়ে) আর প্রেসক্রিপশনের প্রতিটি ঘরের খসড়া করে দেয়। আপনি রোগীর দিকে তাকিয়ে কথা বলেন; শেষে প্রতিটি ঘর দেখে টিক দেন, তারপর প্রিন্ট।

  1. রোগীর সম্মতি নিয়ে “কনসালটেশন শুনুন” চাপুন: কম্পিউটারের মাইক্রোফোন, না থাকলে আপনার ফোন।
  2. যেমন কথা বলেন তেমনই বলুন: বাংলা, ইংরেজি বা দুটো মিশিয়ে। রোগীর কথাও শোনে।
  3. থামালে যা শোনা হয়েছে তা দেখায়; চাইলে ঠিক করুন, খরচ আগে দেখে খসড়া চান।
  4. অভিযোগ, ইতিহাস, পরীক্ষা, রোগনির্ণয়, টেস্ট, পরামর্শ আর ফলো-আপ, প্রতিটি ঘর আলাদা, আপনি টিক দিয়ে যোগ করেন। বিপি, পালস, তাপমাত্রা যায় নিজ ঘরে।
  5. বলা প্রতিটি ওষুধ এক চাপে ডোজ ও দিনসহ; ভুল শোনা নাম হলে রেজিস্টারের কাছের নাম থেকে বেছে নিন। কোনো ওষুধ বলা না হলে রোগীর অ্যালার্জি, চলমান ওষুধ, দীর্ঘমেয়াদি রোগ, টিকা ও পারিবারিক ইতিহাস মাথায় রেখে চিকিৎসার প্রস্তাব আসে। আপনি অনুমোদন না দিলে কিছুই বসে না।
  • অস্পষ্ট বা কথায় বলা সংখ্যা কখনো নিজে বসে না, আপনার জন্য আলাদা রাখা হয়।
  • ইন্টারনেট এক মুহূর্ত চলে গেলেও কথা হারায় না: আবার চেষ্টা হয়, না হলে “আবার চেষ্টা করুন” চিহ্ন থাকে।
  • রেকর্ডিং বা কথা কোথাও রাখা হয় না; রোগীর নাম এআই-তে যায় না; সম্মতি ভিজিটের সাথে লগে থাকে।
  • এক চাপে “ফিরিয়ে নিন”, স্ক্রাইবের যোগ করা সবকিছু সরে যায়।

ডেমোতে “এআই স্ক্রাইব” ট্যুর দেখুন খরচ কত

পাশাপাশি

যা যা মিলিয়ে দেখা দরকার

প্রতিটি ঘরে হয় ওঁদের নিজেদের লেখা কথা, নয়তো “বলা নেই”। ফোনে টেবিলটি পাশে সরিয়ে দেখুন।

প্রেসক্রিপশন সফটওয়্যারের তুলনা
যেটা জানতে চান Nirnoy Rx ChamberBDPrescriber® (MedicBD)RxCare SolutionsDoctorKoi (Digital RX)
কোথায় চলে আপনার নিজের কম্পিউটারে ইনস্টল হয় “Web app — runs in the browser” “Cloud Data and File Store” “Web-based … Software” “Cloud Integration”
ইন্টারনেট ছাড়া চলে? হ্যাঁ, অনলাইন সিরিয়াল, ড্রাইভ ব্যাকআপ ও AI ছাড়া সব “write and save prescriptions, add patients and book appointments without internet”; “Printing needs internet” না: “requires Internet to operate” বলা নেই “Offline-online both supported”, তবে তথ্য থাকে “Amazon Cloud Server”-এ
মোবাইলে সহকারীর নিজের ফোনে (সিরিয়াল ও ফি); রোগীর নিজের লিংক। ডাক্তারের প্যাডটি কম্পিউটারেই, ইচ্ছে করেই “runs in the browser on a phone, tablet or computer”; “No Play Store or App Store app” “You only need a Internet Enabled device” “Web-based … Software”, ব্রাউজারে “mobile apps for iOS and Android”; “accessible across all your devices”
রোগীর তথ্য কোথায় থাকে আপনার মেশিনে, AES-256 এনক্রিপশনে “a server rented from Hetzner Online in its Helsinki, Finland data centre”; “Data is not stored in Bangladesh.” “Cloud Data and File Store” বলা নেই “Securely Hosted on Amazon Cloud Server”; “encrypted data storage … secure cloud backup”
দাম একবারে ৳১১,৯০০–৳২৯,৯০০ ফ্রি; ৳৭০০ ও ৳১,০০০ প্রতি মাসে “totally FREE forever” ৳০ / ৳৩৫ / ৳১,০০০ বছরে ৳৪৯৯ / ৳৯৯৯ / ৳২,৪৯৯ / ৳৪,৯৯৯ প্রতি মাসে
রোগী প্রেসক্রিপশন যাচাই করতে পারেন? হ্যাঁ, প্রেসক্রিপশন কোডের ভেতরে, প্র্যাকটিসের চাবিতে স্বাক্ষরিত, রোগীর ফোনেই যাচাই “a QR code that opens a verification page confirming the prescription ID, date, doctor and chamber” “all the prescriptions generated are Barcoded”, খোঁজার জন্য বলা নেই বলা নেই
ওষুধের তালিকায় কতটি ৩৮,২০২: DGDA-র নিবন্ধিত তালিকার সব পণ্য; পশুর ওষুধ বাদে মানুষের ৩৭,৪২৫টি “23,429 medicines”: “ChamberBD's own catalogue, not a national register” বলা নেই বলা নেই “27,000+ medicine database with dosages and drug interaction alerts”
অনলাইনে সিরিয়াল হ্যাঁ, দিনে কয়টি তা আপনি ঠিক করেন “Patients book online” “appointment booking” “Appointments” “Smart Appointments”; “appointment scheduling”
সিরিয়ালের সাথে ডিপোজিট বিকাশ গেটওয়ে, বা নিজে পাঠিয়ে TrxID, যেটা চান বলা নেই বলা নেই বলা নেই বলা নেই
সহকারী নিজের মোবাইল থেকে হ্যাঁ, প্রতিটি মোবাইলের আলাদা অনুমতি “Give assistants their own login … choose what they can see and do” “a panel where your assistant can do things on behalf” “assign staffs” বলা নেই
লাইভ সিরিয়াল বোর্ড ও রোগীর নিজের লিংক হ্যাঁ, দেরি হলে সময় নিজে বদলায় “Full-screen queue for a TV or monitor showing the current serial and who is next” বলা নেই বলা নেই বলা নেই
আপনার ছাপানো প্যাডে ছাপে হ্যাঁ। প্যাডের ছবি তুললে AI নাম, ডিগ্রি, চেম্বার ও ফাঁকা ঘরগুলো খুঁজে দেয়; নাম, বয়স, লিঙ্গ, ওজন, তারিখ প্যাডের নিজের ঘরেই ছাপে “pre-printed pad mode” বলা নেই বলা নেই বলা নেই
“আপনি সাধারণত যা দেন” হ্যাঁ, এই অভিযোগে আপনার নিজের শেষ ভিজিটগুলো গোনা হয়, “শেষ ১৪টির ৯টিতে” “one-click templates”, আগে থেকে বানানো ছক “Template Based Data Entry”; “One click Duplication of previous encounter data” বলা নেই বলা নেই
একই জেনেরিকের অন্য ব্র্যান্ড, আপনার নিজের দামে যেকোনো লাইনে এক চাপে: প্রতি ডোজে কোনটি কত কম, আপনার লেখা দাম ধরে “Search medicines in Bangladesh by brand or generic”, আলাদা ডিরেক্টরিতে, প্রেসক্রিপশনের ভেতরে নয় বলা নেই বলা নেই বলা নেই
রেফারেল চিঠি, রেকর্ড থেকেই হ্যাঁ, নিজের লেটারহেডে, ল্যাবের মান ও ওষুধসহ কে রোগী পাঠালেন তার হিসাব আছে, চিঠি নয় বলা নেই বলা নেই বলা নেই
কাল কারা ফিরবেন, আর মনে করাতে কত আগের সন্ধ্যায় তালিকা, যাদের ওষুধ শেষের দিকে আর যে পুরোনো রোগীরা চেক-আপে আসেননি; খরচ আগেই লেখা; কতজন ফিরলেন তাও দেখায় “Automated follow-up reminders, promotional SMS” বলা নেই বলা নেই “automated follow-up reminders via SMS”, খরচ লেখা নেই
কোন চেম্বারের কত বাকি চেম্বারভিত্তিক হিসাব: আদায়, শতাংশ, আর কত বাকি; টাকা নেওয়া হলে লিখে রাখা যায় “Flexible fee structure, payment tracking, expense logs” বলা নেই বলা নেই “comprehensive reports, patient trends, and business analytics”, চেম্বারভিত্তিক বলা নেই
মুখে বলে লেখা বাংলা ও ইংরেজি, যেকোনো বাক্সের পাশে; যা লেখা আছে তার উপরে বসে না “speak in Bangla or English and Chamber AI writes the prescription” বলা নেই বলা নেই বলা নেই
AI-তে কত খরচ, চাপার আগেই প্রতিটি AI বাটনের পাশে আনুমানিক খরচ; নিজের API key বসালে আমাদের কিছুই দিতে হয় না বলা নেই বলা নেই বলা নেই বলা নেই
লেখার সময় সতর্কবার্তা অ্যালার্জি (নাম ও গোত্র ধরে), ওষুধে-ওষুধে বিক্রিয়া, ডোজের সীমা, সবই ইন্টারনেট ছাড়া বলা নেই বলা নেই বলা নেই “drug interaction alerts”
রোগীর ল্যাব রিপোর্ট মিলিয়ে সতর্কতা ক্রিয়েটিনিন/eGFR, পটাশিয়াম, ALT দেখে লেখার সময়েই সতর্ক করে, রিপোর্টের তারিখসহ; প্রতিটি টেস্টের ট্রেন্ড চার্ট বলা নেই বলা নেই বলা নেই বলা নেই
শিশুর বৃদ্ধি (WHO), ইপিআই টিকা, গর্ভকাল ওজন-উচ্চতা-মাথার পরিধি WHO কার্ভে SD-সহ, ইপিআই টিকার তারিখ ও বাকি, শেষ মাসিক থেকে গর্ভকাল ও সম্ভাব্য প্রসব বলা নেই বলা নেই বলা নেই বলা নেই
মেডিকেল সনদ, রেকর্ড থেকেই ছুটি, কাজে ফেরা, মেডিকেল, ভ্রমণ; বাংলা বা ইংরেজিতে, নম্বর দিয়ে, বিএমডিসি নম্বরসহ বলা নেই বলা নেই বলা নেই বলা নেই
রোগ রেজিস্টার: কার কী বাকি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনি, হৃদরোগ, থাইরয়েড, হাঁপানি, মৃগী: HbA1c, কিডনি পরীক্ষা, রক্তচাপ কার বাকি “ready lists of lapsed patients … and SMS any list”; “No filter by diagnosis or condition” বলা নেই বলা নেই বলা নেই
রোগীর আগে-পরের ছবি ইচ্ছাধীন; রোগীর সম্মতি ছাড়া রাখা যায় না, পাশাপাশি বা স্লাইডারে তুলনা, গোপন অংশ ঢাকা ও এআই-এর বাইরে “Attach lab reports, X-rays, referral letters and other images or PDFs to an appointment” “…diagnosis, drugs, advice, clinical image or other documents etc.” বলা নেই “Attachment Feature” (সবচেয়ে দামি প্যাকেজে)
পুরোনো প্র্যাকটিস নিয়ে আসা রোগীর তালিকা এক্সেল/CSV থেকে; পুরোনো কাগজের প্রেসক্রিপশন ছবি থেকে পড়ে ভিজিট হিসেবে “import appointments from Excel/CSV”; হাতে লেখা প্রেসক্রিপশনের ছবি “stored with the visit” “Import Records”, আসলে আগের ভিজিট কপি করা বলা নেই বলা নেই
ইনহেলার, ইনসুলিন, ইনজেকশন, স্প্রের নিজস্ব ডোজ পাফ, ইউনিট, IM/IV/SC, প্রতি নাসারন্ধ্রে; সেই ওষুধের জরুরি নোট নিজে থেকেই প্রস্তাব বলা নেই বলা নেই বলা নেই হ্যাঁ, তাদের সফটওয়্যারে আছে; পাতায় বলা নেই
ইংরেজি প্রেসক্রিপশনে নির্দেশনা বাংলায় হ্যাঁ। ওষুধ কীভাবে খাবেন ও পরামর্শ বাংলায় ছাপে, বাকিটা ইংরেজিতে; এক চাপে বদলায় রোগীর জন্য অনলাইন কপি “in Bangla and English”, ছাপা প্রেসক্রিপশনের কথা বলা নেই বলা নেই বলা নেই বলা নেই
AI স্ক্রাইব: পরামর্শ শুনে খসড়া রোগীর সম্মতিতে পরামর্শ শুনে প্রতিটি ঘরের খসড়া করে, আপনি দেখে নেন; যে সংখ্যা স্পষ্ট শোনেনি তা ফাঁকা রাখে “The doctor dictates … or types the consultation”: ডাক্তারের বলা বা লেখা থেকে খসড়া; “Audio is not uploaded.” বলা নেই বলা নেই বলা নেই
ল্যাব রিপোর্টের ছবি থেকে মান পড়া আপনার কম্পিউটারেই, বিনা খরচে; সন্দেহের প্রতিটি সংখ্যা মিলিয়ে নিতে চিহ্ন দেওয়া; কালচার-সেনসিটিভিটি পুরোটা; রিপোর্টের নাম রোগীর নামের সাথে মেলানো ফাইল রাখা যায়, তবে “there is no analyser connection or result-value entry” “clinical image or other documents”: রাখা, পড়া নয় বলা নেই বলা নেই
এআই স্ক্রাইব: পুরো কনসালটেশন থেকে প্রেসক্রিপশনের খসড়া রোগীর সম্মতিতে ডাক্তার-রোগীর কথা শোনে (কম্পিউটার বা ফোনের মাইক্রোফোন), প্রতিটি ঘরের খসড়া করে; ভাইটালস নিজ ঘরে, বলা ওষুধ এক চাপে ডোজসহ; কিছু বলা না হলে রোগীর ইতিহাস দেখে চিকিৎসার প্রস্তাব; সবই আপনার টিকের পর ডাক্তারের ডিক্টেশন থেকে খসড়া: “Chamber AI turns the dictation into a structured draft”; “it never suggests medicines or doses” বলা নেই বলা নেই বলা নেই
ভিডিও বা অডিওতে রোগী দেখা রোগীর সিরিয়াল থেকেই, তাঁর ফোন থেকে সরাসরি আপনার কম্পিউটারে, কিছুই জমা থাকে না না: “ChamberBD has no video or audio consultation feature” বলা নেই “Online Consultation”, ভিডিও না অডিও, বলা নেই বলা নেই
রোগীর ফোনে ওষুধ, বাংলায়, মনে করিয়ে দেওয়াসহ প্রেসক্রিপশনের কিউআর কোড স্ক্যান করলে: আগে বাংলায়, ওষুধ খাওয়ার সময় মনে করিয়ে দেয় “its own page in Bangla and English that the patient can open”, ওষুধ মনে করানোর কথা বলা নেই বলা নেই বলা নেই “automated follow-up reminders via SMS”, ফলো-আপের, ওষুধের নয়
ওজন ধরে শিশুর ডোজ mg/kg, দিনে কতবার ও এক ডোজে সর্বোচ্চ: আপনার নিয়ম, ওষুধ প্রতি একবার; হিসাব দেখিয়ে চামচ, ml বা ট্যাবলেটে প্রস্তাব, “ব্যবহার করুন” চাপলে তবেই লাইনে বলা নেই বলা নেই বলা নেই বলা নেই
বাংলা ইন্টারফেস বাংলা ও ইংরেজি, দুটোই “Bangla-first platform” বলা নেই ভাষা বদলানো যায় বলা নেই

উৎস, পড়া হয়েছে ১৬ অক্টোবর ২০২৬: ChamberBD · ChamberBD: features and limits · ChamberBD: compared · ChamberBD: security · Prescriber® (MedicBD) · RxCare Solutions · DoctorKoi (Digital RX) · DoctorKoi: data security · DoctorKoi: pricing. doctorkoi.com পাতাগুলো একটি অ্যাপ হিসেবে চলে; তাদের লেখা সাইটের নিজের স্ক্রিপ্ট থেকে পড়া হয়েছে। কোনো ঘর ভুল বা পুরোনো মনে হলে জানাবেন, আমরা ঠিক করে দেব।

শুধু নির্ণয় Rx-এ

যা অন্য কেউ বলে না যে তারা করে

নিচের ছবিগুলো চালু সফটওয়্যারের। ডেমোতেই নিজে চালিয়ে দেখতে পারেন।

কিডনির রিপোর্ট খারাপ রোগীকে মেটফরমিন লিখলে, লেখার সময়েই রিপোর্টের তারিখসহ লাল হয়ে বলে দেয়।

রিপোর্ট মিলিয়ে সতর্কতা

কিডনির রিপোর্ট খারাপ রোগীকে মেটফরমিন লিখলে, লেখার সময়েই রিপোর্টের তারিখসহ লাল হয়ে বলে দেয়।

প্রতিটি ভিজিটের ওজন, উচ্চতা ও মাথার পরিধি চার্টে, সাথে ইপিআই টিকার কোনটা বাকি।

শিশুর বৃদ্ধি WHO কার্ভে

প্রতিটি ভিজিটের ওজন, উচ্চতা ও মাথার পরিধি চার্টে, সাথে ইপিআই টিকার কোনটা বাকি।

কোন ডায়াবেটিস রোগীর HbA1c বাকি, কার রক্তচাপ বেশি, কে তিন মাস আসেননি।

রোগ রেজিস্টার

কোন ডায়াবেটিস রোগীর HbA1c বাকি, কার রক্তচাপ বেশি, কে তিন মাস আসেননি।

রোগীর সম্মতিতে, দুই ভিজিটের ছবি পাশাপাশি; চালু না করলে কিছুই দেখা যায় না।

আগে-পরের ছবি

রোগীর সম্মতিতে, দুই ভিজিটের ছবি পাশাপাশি; চালু না করলে কিছুই দেখা যায় না।

বাংলাদেশে এই প্রথম

প্রেসক্রিপশনটি কোডের ভেতরে, আর কোডটি স্বাক্ষরিত

বাংলাদেশে প্রেসক্রিপশন জাল হওয়া বা বদলে যাওয়া নতুন কিছু নয়: কাগজে এক লাইন যোগ করা, বা কারও নামে প্যাড ছাপিয়ে ফেলা। সফটওয়্যার দিয়ে এর কতটুকু ঠেকানো যায়, সেটাই এই অংশের বিষয়।

℞

এক · কাগজে ছাপে

প্রেসক্রিপশন ছাপার সময় নিচে একটি কিউআর কোড বসে। কোডের ভেতরে ওষুধ, মাত্রা, কয় দিন, খাওয়ার নিয়ম: পুরো প্রেসক্রিপশনটিই। কোনো লিংক নয়, কোনো রেকর্ড নম্বর নয়।

দুই · স্বাক্ষর করে

আপনার প্র্যাকটিসের নিজস্ব একটি চাবি আছে, যা আপনার কম্পিউটারের এনক্রিপ্ট করা ফাইলের ভেতরে থাকে, কখনো বের হয় না। প্রতিটি কোড সেই চাবি দিয়ে স্বাক্ষরিত হয়। চাবির প্রকাশ্য অর্ধেকটি লাইসেন্স যাচাইয়ের সময় আমাদের কাছে নিবন্ধিত হয়ে যায়।

তিন · রোগীর ফোনে মেলে

রোগী কোডটি স্ক্যান করলে পাতাটি প্রকাশিত চাবির তালিকা নামিয়ে ব্রাউজারেই স্বাক্ষর মিলিয়ে দেখে। “যাচাই হয়েছে”, নয়তো “স্বাক্ষর মেলেনি”। প্রেসক্রিপশনটি কোথাও পাঠানো হয় না; আমরা জানি না কে কী খাচ্ছেন।

যা এটি ঠেকায়

  • ছাপা কাগজে পরে হাতে ওষুধ বা দিন যোগ করা: ফোনে সেটি নেই, দুটো পাশে রাখলেই ধরা পড়ে।
  • আপনার নামে অন্য কারও বানানো কোড: চাবি মেলে না, পাতাটি পরিষ্কার করে “স্বাক্ষর মেলেনি” বলে।
  • পুরোনো প্রেসক্রিপশনের তারিখ বদলে নতুন বানানো: তারিখও স্বাক্ষরের ভেতরে।

যা এটি ঠেকায় না

  • কোডবিহীন একটি কাগজ ছাপা। এটি কেবল বলতে পারে “এই কাগজটি মেলে”, “কাগজ মাত্রেই আসল” নয়।
  • একই আসল প্রেসক্রিপশন কয়েকটি দোকানে ব্যবহার করা। সেটি ঠেকাতে দোকানের হিসাব রাখতে হয়, যা আলাদা জিনিস।
  • কাউন্টারে কেউ না মেলালে কিছুই হয় না। তাই কোডের নিচে বাংলায় লেখা থাকে কী করতে হবে।

কেন “এই প্রথম” বলছি: ২৭ সেপ্টেম্বর ২০২৬-এ বাংলাদেশে বিক্রি হওয়া যে প্রেসক্রিপশন সফটওয়্যারগুলো আমরা খুঁজে পেয়েছি, তার মধ্যে উপরের টেবিলের চারটির কোনোটিই প্রেসক্রিপশন যাচাইয়ের কথা বলে না। একটি প্রতিষ্ঠান (Prescriply) বলে “a scannable QR + verify URL — so a pharmacy can confirm it is genuine”, তবে সেটি তাদের নিজেদের ক্লাউডে রাখা রেকর্ডের লিংক; প্রেসক্রিপশনটি কোডের ভেতরে নয়, আর স্বাক্ষরের কথা বলা নেই। ভুল পেলে জানাবেন, আমরা এই লেখাটি ঠিক করে নেব। prescriply.bd/features.

সৎ কথা

নির্ণয় Rx যা নয়

কোন কাজে এটি চলবে না, সেটা আগে জানা থাকলে কেনার পর হতাশ হতে হয় না।

  • এটি হাসপাতাল বা ক্লিনিক ম্যানেজমেন্ট সিস্টেম নয়: বেড, ইনভেন্টরি, বিভাগভিত্তিক রোস্টার নেই।
  • আপনার তথ্য আমাদের সার্ভারে থাকে না, তাই মেশিন আর recovery passphrase দুটোই হারালে আমরা ফিরিয়ে দিতে পারব না।
  • AI-র কাজে ইন্টারনেট লাগে, আর নিজের API key নয়তো কেনা ক্রেডিট লাগে।
  • ল্যাব রিপোর্ট OCR রিপোর্টটি ভিজিটে তুলে আনে, আপনার কম্পিউটারেই, বিনামূল্যে; ব্যাখ্যা করে না।
a9 f2 1c7b 04 e8d3 55 9a 2e c7 408f 1b 6d05 aa 93

প্রশ্ন

এই তুলনা নিয়ে

এই তুলনার তথ্য কোথা থেকে এসেছে?
প্রতিটি ঘর হয় ওই প্রতিষ্ঠানের নিজের ওয়েবসাইটে লেখা কথা (হুবহু তুলে দেওয়া), নয়তো “বলা নেই”। যেটা তাঁরা লেখেননি সেটা তাঁদের নেই, আমরা এমন দাবি করিনি। ১৬ অক্টোবর ২০২৬ তারিখে পড়া; নিচে প্রতিটির ঠিকানা দেওয়া আছে, নিজে মিলিয়ে নিতে পারেন।
“বলা নেই” মানে কি ওটা নেই?
না। মানে তাঁদের প্রকাশ্য পাতায় ওটা নিয়ে কিছু লেখা নেই। থাকতেও পারে; জানতে হলে তাঁদের জিজ্ঞেস করাই ঠিক হবে।
সস্তা বা বিনামূল্যের সফটওয়্যার থাকতে এটা কিনব কেন?
যদি আপনার চেম্বারে ইন্টারনেট সবসময় থাকে, রোগীর তথ্য ক্লাউডে থাকায় আপত্তি না থাকে, আর মাসে ৳৭০০–১,০০০ দিতে অসুবিধা না হয়, তাহলে বিনামূল্যের বা সস্তা কিছুই যথেষ্ট, সত্যি বলছি। নির্ণয় Rx তাঁদের জন্য, যাঁরা চান লাইন কেটে গেলেও চেম্বার চলুক, রোগীর তথ্য নিজের হাতে থাকুক, আর একবার টাকা দিয়ে শেষ হোক।
বাংলাদেশের সেরা প্রেসক্রিপশন সফটওয়্যার কোনটি?
কোনো নিরপেক্ষ র‍্যাঙ্কিং নেই, তাই নিজের চেম্বারের প্রয়োজন মিলিয়ে দেখুন: ইন্টারনেট ছাড়া চলে কি না, রোগীর তথ্য কোথায় থাকে, বাংলায় ছাপে কি না, দেশের সব ওষুধ চেনে কি না, আর মাসে মাসে টাকা লাগে কি না। ওপরের তুলনায় প্রতিটি সফটওয়্যার এ নিয়ে নিজে কী বলে, উৎসসহ দেওয়া আছে।
বাংলায় প্রেসক্রিপশন লেখা যায় এমন সফটওয়্যার আছে?
হ্যাঁ। নির্ণয় Rx-এ পুরো প্রেসক্রিপশন বাংলায় বা ইংরেজিতে ছাপা যায় (ডোজ, সময়, দিন, পরামর্শ আর তারিখ), আর বাংলায় মুখে বলে ওষুধ ও নোট লেখা যায়।
ইন্টারনেট ছাড়া চলে এমন প্রেসক্রিপশন সফটওয়্যার কোনটি?
নির্ণয় Rx আপনার কম্পিউটারে ইনস্টল হয়, তাই লেখা, ছাপা আর রোগীর ফাইল ইন্টারনেট ছাড়াই চলে। অন্যগুলো কী বলে, তা ওপরের তুলনায়।

নিজে চালিয়ে মিলিয়ে নিন

১৪ দিন বিনামূল্যে, পুরো সফটওয়্যার। টেবিলের কোন ঘরটি আপনার কাছে সত্যিই জরুরি, চালালেই বোঝা যাবে।