নভেম্বর অফার — প্রথম ১০০ জন ডাক্তারের জন্য ৪০% ছাড়

২৩টি বিক্রি হয়েছে · ১০০টির মধ্যে ৭৭টি বাকি কিনুন

কী কী আছে

চেম্বারের কাজটা শুরু থেকে শেষ পর্যন্ত

রোগী ঢোকার আগে সিরিয়াল, বসার পর প্রেসক্রিপশন, বেরোনোর সময় ফি, দিনের শেষে হিসাব। ছবিগুলো সত্যিকারের সফটওয়্যারের।

এআই স্ক্রাইব

ডাক্তার আর রোগীর কথোপকথন থেকে প্রেসক্রিপশন, আপনি শুধু যাচাই করুন

রোগী দেখার সময় টাইপ করতে হবে না। নির্ণয় Rx-এর এআই স্ক্রাইব রোগীর সম্মতিতে ডাক্তার ও রোগীর পুরো কথোপকথন শোনে (বাংলা, ইংরেজি বা মিশিয়ে) আর প্রেসক্রিপশনের প্রতিটি ঘরের খসড়া করে দেয়। আপনি রোগীর দিকে তাকিয়ে কথা বলেন; শেষে প্রতিটি ঘর দেখে টিক দেন, তারপর প্রিন্ট।

  1. রোগীর সম্মতি নিয়ে “কনসালটেশন শুনুন” চাপুন: কম্পিউটারের মাইক্রোফোন, না থাকলে আপনার ফোন।
  2. যেমন কথা বলেন তেমনই বলুন: বাংলা, ইংরেজি বা দুটো মিশিয়ে। রোগীর কথাও শোনে।
  3. থামালে যা শোনা হয়েছে তা দেখায়; চাইলে ঠিক করুন, খরচ আগে দেখে খসড়া চান।
  4. অভিযোগ, ইতিহাস, পরীক্ষা, রোগনির্ণয়, টেস্ট, পরামর্শ আর ফলো-আপ, প্রতিটি ঘর আলাদা, আপনি টিক দিয়ে যোগ করেন। বিপি, পালস, তাপমাত্রা যায় নিজ ঘরে।
  5. বলা প্রতিটি ওষুধ এক চাপে ডোজ ও দিনসহ; ভুল শোনা নাম হলে রেজিস্টারের কাছের নাম থেকে বেছে নিন। কোনো ওষুধ বলা না হলে রোগীর অ্যালার্জি, চলমান ওষুধ, দীর্ঘমেয়াদি রোগ, টিকা ও পারিবারিক ইতিহাস মাথায় রেখে চিকিৎসার প্রস্তাব আসে। আপনি অনুমোদন না দিলে কিছুই বসে না।
  • অস্পষ্ট বা কথায় বলা সংখ্যা কখনো নিজে বসে না, আপনার জন্য আলাদা রাখা হয়।
  • ইন্টারনেট এক মুহূর্ত চলে গেলেও কথা হারায় না: আবার চেষ্টা হয়, না হলে “আবার চেষ্টা করুন” চিহ্ন থাকে।
  • রেকর্ডিং বা কথা কোথাও রাখা হয় না; রোগীর নাম এআই-তে যায় না; সম্মতি ভিজিটের সাথে লগে থাকে।
  • এক চাপে “ফিরিয়ে নিন”, স্ক্রাইবের যোগ করা সবকিছু সরে যায়।

ডেমোতে “এআই স্ক্রাইব” ট্যুর দেখুন খরচ কত

প্রেসক্রিপশন

যেভাবে আপনি লেখেন, সেভাবেই

প্যাড সাজানো ঠিক ছাপা কাগজের মতো। ব্র্যান্ড লিখতে শুরু করলেই DGDA-র তালিকা থেকে আসে; ডোজ (১+০+১) আর কত দিন দিলে মোট কতগুলো লাগবে নিজেই হিসাব করে।

  • “আগেরটাই আবার” এক ক্লিকে
  • নিজের টেমপ্লেট, যেসব রোগে রোজ একই ওষুধ
  • অ্যালার্জি চিপ হিসেবে উপরে থাকে, আর সেই অ্যালার্জির সাথে লাগে এমন ওষুধ লিখলে সেখানেই লাল হয়ে বলে দেয়
প্রেসক্রিপশন লেখার পর্দা: বাঁয়ে রক্তচাপ, অভিযোগ ও ইতিহাস, ডানে নিরাপত্তা প্যানেল ও সেকলো ৪০ মি.গ্রা.

আলাদা পাতায় দেখুন, পুরো ধারাবিবরণী লেখাসহ →

ছাপা

আপনার প্যাড, আপনার মাপ

ছাপানো প্যাডে উপরের কত মিলিমিটার ফাঁকা রাখতে হবে বলে দিন। প্যাড না থাকলে আপনার নাম, ডিগ্রি, বিএমডিসি নম্বর আর চেম্বারের ঠিকানাসহ পুরো পাতা ছাপে।

  • ছাপার আগে হুবহু দেখে নেওয়া যায়
  • এক চাপে হোয়াটসঅ্যাপে বা এসএমএসে রোগীর কাছে পাঠানো যায়
  • A4 ও A5
ছাপার প্রিভিউ: উপরে ডাক্তারের নাম ও বিএমডিসি নম্বর, নিচে ওষুধ ও পরামর্শ

নিজের ফোনে প্রেসক্রিপশন

ওয়ার্ডে, বাড়িতে বা পথে: প্রেসক্রিপশন আপনার নিজের ফোনে

চেম্বারের কম্পিউটারের সাথে পেয়ার করা নিজের ফোনে পুরো প্রেসক্রিপশন লিখুন, পাসকোড দিয়ে সই করুন, তারপর রোগীকে পাঠান বা চেম্বারে প্রিন্ট করুন।

  • ওষুধ DGDA-র তালিকা থেকে, আপনার সাধারণ ডোজ চিপ হিসেবে; কতবার, কখন, কতদিন এক চাপে
  • সইয়ের আগে গুরুতর সতর্কতা দেখায়; সই করতে পাসকোড আবার লাগে
  • আগের প্রেসক্রিপশন আবার, নিজের প্ল্যান ও সেট, আর ঘরে ঘরে বলে লেখা
ডাক্তারের ফোনে প্রেসক্রিপশন: দুটি ওষুধ, পরামর্শ ও পরের সাক্ষাৎ

ওষুধ ও পরামর্শ

রোগীর মোবাইলে

কোড স্ক্যান করলেই ওষুধ, পরীক্ষা, উপদেশ ও ব্যায়াম, আগে বাংলায়

প্রেসক্রিপশনের কিউআর কোড স্ক্যান করলে রোগীর মোবাইলে বড় করে ওষুধ, সকাল-দুপুর-রাত, খাবারের আগে না পরে, প্রথমে বাংলায়। “মনে করিয়ে দিন” চাপলে ওষুধের সময় ক্যালেন্ডার বা অ্যালার্মে বসে যায়।

  • প্রেসক্রিপশন কোথাও পাঠানো হয় না, তালিকাটি কোডের ভেতরেই
  • পরের দেখার দিনও মনে করিয়ে দেয়
  • হোয়াটসঅ্যাপ বা এসএমএসে পাঠানো লিংকেও একই পাতা
কিউআর কোড স্ক্যানের পর রোগীর মোবাইলে ওষুধের তালিকা বাংলায়, “যাচাই হয়েছে” সহ

ওষুধ, বাংলায়

ল্যাব রিপোর্ট ও নিরাপত্তা

রোগীর রিপোর্টের সাথে মিলিয়ে দেখে

ক্রিয়েটিনিন ২.৬ থাকা রোগীকে মেটফরমিন লিখলে লেখার সময়ই লাল হয়ে বলে দেয়, কোন তারিখের রিপোর্ট দেখে বলছে সেটাসহ। কখনো ডোজ বলে না, শুধু সীমা পেরোলে জানায়।

  • অ্যালার্জি ও ওষুধের পারস্পরিক ক্রিয়াও একই প্যানেলে
  • ট্রেন্ডস: HbA1c কমছে না বাড়ছে, ক্রিয়েটিনিন, রক্তচাপ, ওজন, প্রতিটির ছোট চার্ট
  • ল্যাব রিপোর্টের ছবি থেকে মান পড়ে নেয়, আপনার কম্পিউটারেই, বিনামূল্যে
নিরাপত্তা প্যানেল: eGFR ২৮, মেটফরমিন ৩০-এর নিচে ব্যবহার করা উচিত নয়, রিপোর্টের তারিখসহ

শিশু ও গর্ভাবস্থা

শিশুর বৃদ্ধি WHO কার্ভে, টিকা ইপিআই সূচিতে

শিশুর ওজন ও মাপ লিখলেই WHO কার্ভে মিলিয়ে বলে দেয় কত SD। জন্মতারিখ থেকে ইপিআই-এর প্রতিটি ডোজ কবে, কোনটা বাকি, মা কার্ড না আনলেও।

  • ওজন ধরে শিশুর ডোজ: mg/kg, দিনে কতবার আর এক ডোজে সর্বোচ্চ কত, আপনিই ঠিক করেন; হিসাবটা দেখিয়ে প্রস্তাব করে, “ব্যবহার করুন” চাপলে তবেই লাইনে বসে
  • শেষ মাসিকের তারিখ থেকে গর্ভকাল ও সম্ভাব্য প্রসবের তারিখ, প্রেসক্রিপশনে ছাপে
  • দেরিতে দেওয়া টিকা পরের ডোজের তারিখ নিজেই পিছিয়ে দেয়
শিশুর বৃদ্ধির চার্ট: বয়স অনুযায়ী ওজন, উচ্চতা ও মাথার পরিধি, WHO রেখার উপর শিশুর মাপ

ডেস্ক ও সহকারী

সহকারীর মোবাইলই ডেস্ক

সহকারী নিজের মোবাইল থেকে সিরিয়াল দেন, রোগী ডাকেন, ফি নেন, রিপোর্ট স্ক্যান করেন। চেম্বারের ওয়াই-ফাইয়ে ইন্টারনেট ছাড়াই চলে, মোবাইল ডেটাতেও।

  • প্রেসক্রিপশন বা রোগীর ফাইল মোবাইলে যায় না
  • শুধু সিরিয়ালের দায়িত্ব যে মোবাইলের, তাতে টাকার হিসাব খোলেই না
  • মোবাইল হারালে এক ক্লিকে বাতিল
সহকারীর মোবাইলে অপেক্ষমাণ রোগীর তালিকা, আসার কারণ ও আনুমানিক সময়সহ

অনলাইন সিরিয়াল ও ডিপোজিট

ঘরে বসে আসল সিরিয়াল, সময়সহ

রোগী একটি লিংক থেকে আজকের বা সামনের কোনো দিনের সিরিয়াল নেন, আগেই জানেন কোন নম্বর ও আনুমানিক কখন। আপনার কম্পিউটার বন্ধ থাকলেও আসল নম্বর দেওয়া যায়। ডিপোজিট বিকাশ পেমেন্ট গেটওয়েতে, অথবা নিজে পাঠিয়ে ট্রানজেকশন আইডি লিখে।

  • কিছু লিখে সেট করতে হয় না: প্রতিটি চেম্বারের নিজের লিংক, আর সব চেম্বারের জন্য একটি লিংক, যেখানে রোগী নিজে চেম্বার বেছে নেন
  • রোগীর নিজের লিংকে নম্বর আর আনুমানিক সময়, দেরি হলে নিজে থেকেই বদলায়
  • দিনে কয়টি অনলাইনে দেবেন আর কয়টি চেম্বারে আসা রোগীর জন্য রাখবেন, আপনি ঠিক করেন
রোগীর মোবাইলে অনলাইন সিরিয়াল নেওয়া: আসার কারণ, দিন, আর আগেই নম্বর ও আনুমানিক সময়

আরও যা আছে

প্রেসক্রিপশনের বাইরে বাকি সব, সংক্ষেপে

প্রতিটির খুঁটিনাটি “আরও বিস্তারিত”-এ, পুরোটা গাইডে।

রোগীর ফাইল

মোবাইল নম্বরই রোগীর পরিচয়

একই নামের রোগী অনেক, তাই মোবাইল নম্বরই মূল পরিচয়। নম্বর লিখলেই আগের সব ভিজিট আর ওষুধ সামনে আসে।

  • রোগীর সব আগের প্রেসক্রিপশন এক জানালায়, তীর চেপে একটির পর একটি: সারসংক্ষেপ বা ছাপা পাতা, কোনটি আগে খুলবে তা সেটিংসে

গাইড: পুরোনো প্র্যাকটিস নিয়ে আসা

ডোজ ও ইন্টার‍্যাকশন

মাত্রাতিরিক্ত ডোজ ধরা পড়ে, হিসাব আর উৎস দেখিয়ে

প্রতিটি লাইনের ডোজ বাংলাদেশ ন্যাশনাল ফর্মুলারির সর্বোচ্চ মাত্রার সাথে মেলানো হয়, পথ ও বয়স অনুযায়ী, হিসাব আর উৎসের কথাসহ।

  • যেমন “৩ × ৬৬৫ mg × দিনে ৩ বার = দিনে ৫.৯৯ g; সর্বোচ্চ দিনে ৪ g”; পথ: মুখে, শিরায়, মাংসে

সেন্টারের রিপোর্ট

রোগীকে রিপোর্ট দেখাতে আসতে হয় না

যুক্ত ডায়াগনস্টিক সেন্টার বা হাসপাতাল থেকে আপনার দেওয়া পরীক্ষার রিপোর্ট সরাসরি আপনার কাছে আসে, টাকা পরিশোধের পর আর রোগীর সম্মতিতে, আর নিজেই রোগীর ফাইলে ওঠে।

  • শুধু আপনার দেওয়া পরীক্ষা; সংখ্যাগুলো সেন্টার যেভাবে অনুমোদন করেছে হুবহু সেভাবে, তাদের নিজের সীমাসহ; মোবাইল, নাম, লিঙ্গ ও বয়স না মিললে আপনি মিলিয়ে নেন

গাইড: সেন্টারের রিপোর্ট আপনার অ্যাপে

বিশেষত্ব অনুযায়ী

আপনার বিভাগের পরিকল্পনা, আপনার বিভাগের সতর্কতা

প্রতিটি বিভাগের চিকিৎসা পরিকল্পনা, আগে জাতীয় গাইডলাইন থেকে, না থাকলে আন্তর্জাতিক থেকে, প্রতিটি পরামর্শ বাংলাতেও; সাথে বিভাগের নিজের সতর্কতা, উৎসসহ।

  • বিভাগগুলো: হৃদ্‌রোগ, চর্ম, শিশু, বক্ষব্যাধি ও যক্ষ্মা, লিভার, স্নায়ু ও মস্তিষ্ক, গর্ভাবস্থা ও নারীস্বাস্থ্য, হাড় ও গিঁট, নাক-কান-গলা, চোখ, ডায়াবেটিস ও থাইরয়েড, কিডনি, মানসিক স্বাস্থ্য আর মেডিসিন

বিশেষ চার্ট

চশমা, দাঁত, নাক-কান-গলা, ডিমার্ড আর হাড়, একই প্যাডে

চশমার প্রেসক্রিপশন, দাঁতের চার্ট, নাক-কান-গলার পরীক্ষা, ডিমার্ড মনিটরিং, অর্থোপেডিক ও প্লাস্টার, স্ত্রীরোগ, হৃদরোগ আর ব্যায়াম: যে বিভাগের যা লাগে শুধু সেটাই চালু, ছাপা হয় ছোট পরিষ্কার টেবিলে।

  • প্রতিটির নিজের চিপ প্যাডের ওপরে, ছাপার পাতায় নিজের +; বাংলা প্রেসক্রিপশনে বাংলা অঙ্কে

গাইড: চশমা, দাঁত, ডিমার্ড ও অন্যান্য অংশ

ইনহেলার, ইনসুলিন, ইনজেকশন, স্প্রে

প্রতিটি ধরন তার নিজের মতো করে লেখা

ইনহেলারে পাফ, ইনসুলিনে ইউনিট, ইনজেকশনে IM/IV/SC, নাকের স্প্রেতে “প্রতি নাসারন্ধ্রে”: ওষুধ বেছে নিলেই সেই ধরনের ঘর আর ডোজ চলে আসে।

  • “মুখ কুলি করবেন”, “ব্যবহারের আগে ঝাঁকাবেন”, “ফ্রিজে রাখবেন”, নিজে থেকেই প্রস্তাব, এক চাপে বসান

আপনার প্যাড থেকে

আপনার প্যাডের ছবি, বাকিটা এআই সাজিয়ে দেয়

খালি প্যাডের একটি ছবি তুলুন; এআই আপনার নাম, ডিগ্রি, বিএমডিসি নম্বর, চেম্বার, লোগো আর রং পড়ে দেয়, আপনি যা রাখবেন তাতে টিক দেন।

  • প্যাডে নাম, বয়স, লিঙ্গ, ওজন, তারিখের ফাঁকা জায়গা থাকলে প্রতিটি তথ্য তার ফাঁকা জায়গাতেই ছাপা হয়

সনদ ও রেফারেল

সনদ লিখতে আর হাত লাগে না

অসুস্থতাজনিত ছুটি, কাজে ফেরার উপযুক্ততা, মেডিকেল ও ভ্রমণের সনদ: তথ্য ফাইল থেকেই বসে, বাংলা বা ইংরেজিতে, বিএমডিসি নম্বরসহ।

  • নাম, বয়স, অভিভাবক, পরীক্ষার তারিখ আর রোগ নির্ণয় ফাইল থেকে; নম্বর দিয়ে ছাপে আর ফাইলে রেখে দেয়

গাইড: মেডিকেল সনদ

রোগ রেজিস্টার ও মনে করিয়ে দেওয়া

কোন ডায়াবেটিস রোগীর HbA1c এ বছর হয়নি

ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনি, হৃদরোগ, থাইরয়েড, হাঁপানি আর মৃগীর রোগীরা আলাদা তালিকায়, কার কী বাকিসহ; সবাইকে এক চাপে এসএমএস, খরচ আগে দেখিয়ে।

  • প্রত্যেকের শেষ রক্তচাপ, HbA1c ও কিডনির মান; যাদের ওষুধ শেষের দিকে বা তিন মাস আসেননি

গাইড: রোগ রেজিস্টার

রোগীর ছবি (ইচ্ছাধীন)

আগে-পরের ছবি, রোগীর সম্মতিতে

র‍্যাশ, ক্ষত বা ত্বকের ছবি রোগীর ফাইলে, দুই ভিজিট পাশাপাশি। চালু না করা পর্যন্ত কিছুই দেখা যায় না; প্রতিটি ছবিতে সম্মতি লাগে, গোপন অংশ সবসময় ঢাকা।

  • শরীরের কোন জায়গা, কোন পাশ; পাশাপাশি বা স্লাইডারে, প্রতিটির নিচে সেদিনের রোগনির্ণয় ও ওষুধ

গাইড: রোগীর ছবি

ওষুধের তালিকা

DGDA রেজিস্টারের ৩৮,২০২টি পণ্য

পশুর ওষুধ বাদে মানুষের ৩৭,৪২৫টি ওষুধ, ব্র্যান্ড বা জেনেরিক দিয়ে খোঁজা যায়। “নাপা” লিখলে নাপাই আগে আসে, নাপ্রোক্সেন নয়।

  • কম্বিনেশনের আগে একক মলিকিউল, সিরাপের আগে ট্যাবলেট, কারণ চেম্বারে সাধারণত সেটাই লাগে

সিরিয়ালের সময় ও ক্যালেন্ডার

প্রতিটি নম্বরের সঙ্গে আনুমানিক সময়

চেম্বার খোলার সময় আর প্রতি রোগীর মিনিট থেকে প্রতিটি সিরিয়ালের আনুমানিক সময়, যেমন “৯ নম্বর, আনুমানিক সন্ধ্যা ৭:২০”। লাইন চলে নম্বর ধরেই; ক্যালেন্ডারে দেখা যায় কোন দিন কতজন।

  • আপনি বেছে নেন: আগের মতো ক্রম অনুযায়ী পরের নম্বর, নাকি রোগী খালি সময় বেছে নেবেন; সময়টি শুধু রোগীর বাড়ি থেকে রওনা দেওয়ার হিসাব

গাইড: সিরিয়ালের সময়, ক্যালেন্ডার ও অ্যাপয়েন্টমেন্ট

আদায় ও হিসাব

মাস শেষে চেম্বারের সাথে হিসাব মেলানো

ফি ওঠার সাথে সাথেই লেখা হয়: নগদ, বিকাশ না কার্ড। চেম্বারের ভাগ নিজেই বাদ যায়, তাই মাস শেষে কার কত তা নিয়ে তর্ক থাকে না।

  • নতুন রোগী না ফলো-আপ; দিন, সপ্তাহ, মাস, বছর, যেভাবে দেখতে চান

গাইড: দুই চেম্বার, এক হিসাব

ব্যাকআপ

একটি ফাইলেই পুরো প্র্যাকটিস

রোগী, ভিজিট, প্রেসক্রিপশন, হিসাব সব একটি ফাইলে, পেনড্রাইভে বা নিজের গুগল ড্রাইভে। আপনার recovery passphrase ছাড়া কেউ খুলতে পারে না, আমরাও না।

  • কম্পিউটার বদলালে ওই ফাইলটিই যথেষ্ট

গাইড: ব্যাকআপ ও ফেরানো · নিরাপত্তা ও গোপনীয়তা

এআই

যেখানে সাহায্য লাগে, ঠিক সেখানেই

AI এখানে ডাক্তারি করে না, লেখার কাজ কমায়: রোগীর জন্য বাংলায় পরামর্শ, লম্বা ইতিহাসের সংক্ষেপ, কঠিন রিপোর্টের পাতা পড়া। প্রতিটি বোতামে আগে খরচ দেখায়।

  • সাধারণ ল্যাব রিপোর্ট কম্পিউটারেই বিনামূল্যে পড়া হয়; কঠিন পাতা AI পড়ে কেবল আপনি চাইলে

এআই কী কী করে · খরচ কত

অফলাইন ও লাইসেন্স

লাইসেন্স যাচাই হয় আপনার মেশিনেই

লাইসেন্স একটি সই করা ফাইল, আপনার কম্পিউটারের সাথে বাঁধা, যাচাই হয় অফলাইনে। ইন্টারনেট না থাকলেও চেম্বারের মাঝখানে “লাইসেন্স যাচাই করা যাচ্ছে না” বলে আটকাবে না।

  • কম্পিউটার বদলালে লাইসেন্স সরিয়ে নেওয়া যায়

গাইড: লাইসেন্স কীভাবে কাজ করে

আরও

প্রশিক্ষণরত ডাক্তার আর হাত খালি রাখা

স্নাতকোত্তর লগবুক

এফসিপিএস, এমডি বা এমএস প্রশিক্ষণে: প্রেসক্রিপশন ও প্রসিডিউর থেকে কেস নিজেই জমে, রোগীর নাম, ফোন বা আইডি ছাড়া; স্প্রেডশিটে বা সুপারভাইজারের সইয়ের জন্য ছাপা।

এআই স্ক্রাইব

রোগীর সম্মতিতে পরামর্শ শুনে রেকর্ডের খসড়া করে; প্রতিটি ঘর আপনি দেখে যোগ করেন, ওষুধ কখনো নিজে বসে না।

মাইক্রোফোন নিজেই বন্ধ হয়

মুখে বলে লেখার সময় কথা থামলে কয়েক সেকেন্ড পর মাইক্রোফোন নিজেই বন্ধ হয়।

প্রশ্ন

কাজের খুঁটিনাটি

পুরোনো রোগীর তথ্য আনা যাবে?
এক্সেল বা CSV ফাইল থাকলে আনা যাবে: নাম, মোবাইল, বয়স, ঠিকানা। পুরোনো প্রেসক্রিপশন কাগজে থাকলে সেগুলো আনার উপায় নেই, তবে রোগীর ফাইলে নোট হিসেবে লিখে রাখা যায়।
প্রেসক্রিপশন বাংলায় ছাপা যাবে?
যাবে। রোগীর নাম, পরামর্শ, ফলো-আপের তারিখ বাংলায় ছাপবে। ওষুধের নাম DGDA-র তালিকায় যেভাবে লেখা সেভাবেই থাকে, কারণ ফার্মেসিতে ওই বানানটাই খোঁজা হয়।
একাধিক চেম্বারে আলাদা ফি রাখা যায়?
যায়। প্রতিটি চেম্বারের নিজের ফি, নিজের সময়, নিজের ভাগাভাগির হিসাব, এমনকি নিজের টাইম জোন পর্যন্ত আলাদা রাখা যায়।
ল্যাব রিপোর্ট OCR কী কাজ করে?
রিপোর্টের ছবি তুললে মানগুলো (CBC, ক্রিয়েটিনিন, HbA1c) পড়ে ভিজিটে তুলে দেয়, আপনার কম্পিউটারেই, বিনামূল্যে। প্রতিটি মান তিনবার দেখা হয়; সন্দেহের মান পাতার অংশসহ চিহ্নিত থাকে, আপনি মিলিয়ে না দেখা পর্যন্ত ফাইলে ওঠে না। পরের বার আগের রিপোর্টের পাশে রেখে দেখা যায়। এটি রিপোর্ট ব্যাখ্যা করে না, কেবল লিখে নেয়।
নির্ণয় Rx কি ডাক্তার-রোগীর কথোপকথন শুনে প্রেসক্রিপশন লিখতে পারে?
হ্যাঁ, এআই স্ক্রাইব দিয়ে। রোগীর সম্মতিতে এটি পুরো কনসালটেশন শোনে (বাংলা, ইংরেজি বা মিশিয়ে) আর অভিযোগ, ইতিহাস, পরীক্ষা, রোগনির্ণয়, টেস্ট, পরামর্শ ও ফলো-আপের খসড়া করে; ভাইটালস নিজ ঘরে যায়, বলা ওষুধ এক চাপে ডোজসহ যোগ হয়। প্রতিটি ঘর আপনি দেখে টিক দিলে তবেই প্যাডে বসে।
এআই স্ক্রাইব কি নিজে ওষুধ দেয়?
না। বলা ওষুধ দেখায়, আপনি এক চাপে যোগ করেন। কোনো ওষুধ বলা না হলে রোগীর অ্যালার্জি, চলমান ওষুধ, দীর্ঘমেয়াদি রোগ, টিকা ও পারিবারিক ইতিহাস মাথায় রেখে একটি চিকিৎসা বিবেচনার জন্য দেখায়। আপনি অনুমোদন না দিলে কিছুই যোগ হয় না।
কথোপকথনের রেকর্ডিং কি কোথাও রাখা হয়?
না। রেকর্ডিং আর লেখা কোথাও রাখা হয় না, রোগীর নাম এআই-তে পাঠানো হয় না। রোগী রাজি হয়েছিলেন, শুধু এটুকু ভিজিটের সাথে লগে থাকে।

আজই শুরু করুন

১৪ দিন বিনামূল্যে চালিয়ে দেখুন: পুরো সফটওয়্যার, কার্ড লাগবে না। ভালো না লাগলে মুছে ফেলবেন; চাইলে সরাসরি কিনেও নিতে পারেন।