ডাক্তারের অ্যাপ · শুরু করা
ইনস্টল করা
Windows কম্পিউটারে নির্ণয় Rx বসানো, আর প্রথমবার খোলার সময় যা যা ঠিক করে নিতে হয়।
নির্ণয় Rx আপনার নিজের কম্পিউটারে বসে, কোনো ওয়েবসাইটে লগইন করতে হয় না। ফাইলটি একবার নামিয়ে নিলে ইন্টারনেট ছাড়াও ইনস্টল হবে।
Windows-এ
- nirnoyrx.com থেকে
NirnoyRx-Setup.exeনামান। - ফাইলটিতে দুইবার ক্লিক করুন। নীল পর্দায় “Windows protected your PC” লেখা এলে ভয় পাবেন না। প্রথমে More info, তারপর Run anyway চাপুন।
- কোথায় বসাতে চান জিজ্ঞেস করলে ডিফল্ট রেখেই দিন।
- ইনস্টল শেষে ডেস্কটপে আইকনটি পাবেন।

ফাইলটি আমাদেরই কি না মিলিয়ে দেখা
Windows যেহেতু বলে “প্রকাশক অজানা”, তাই কথার উপর ভরসা না করে মিলিয়ে দেখার উপায়ও থাকা দরকার। প্রতিটি ইনস্টলারের একটি SHA-256 ছাপ আমরা প্রকাশ করি। Command Prompt খুলে certutil -hashfile <ফাইলের নাম> SHA256 লিখলে যে লম্বা সংখ্যাটি আসবে, সেটি নিচেরটির সঙ্গে হুবহু মিললে ফাইলটি আমাদের বানানো ফাইলই, একটি অক্ষরও বদলায়নি। হাসপাতালের আইটি বিভাগ চাইলে এটিই তাঁদের প্রয়োজন।
এখন যেটি প্রকাশিত: NirnoyRx-Setup-4.6.0.exe · 128 MB
SHA-256 5a10b450eada88fd94ecb78c5672b18a44fb238722577ea2c12d6c3f797bc4e8
প্রথমবার খুললে
তিনটি জিনিস চাইবে: একটি recovery passphrase, আপনার নাম-ডিগ্রি, আর অন্তত একটি চেম্বার। passphrase-টি খুব গুরুত্বপূর্ণ: ওটি ছাড়া কোনো ব্যাকআপ কখনো খোলা যাবে না, আমরাও পারব না। লিখে রাখুন, আর চেম্বারের বাইরে কোথাও রাখুন।
পর্দায় তালা দেওয়া
উপরে একটি লাইন জিজ্ঞেস করবে এই কম্পিউটারের পর্দা কী দিয়ে খুলবে। তিনটি উত্তর আছে, আর তিনটিই বৈধ: একটি পিন, চার থেকে আট সংখ্যা, রোগীর ফাঁকে দ্রুত দেওয়া যায়; রিকভারি পাসফ্রেজ, নতুন করে কিছু মনে রাখতে হবে না; অথবা কিছু নয়, যদি কম্পিউটারে আর কেউ হাত না দেয়। পরে “ডাক্তার ও চেম্বার” থেকে যেকোনো সময় বদলানো যায়।
পিন দিলে শেষ সংখ্যাটি লেখার সঙ্গে সঙ্গে তালা খুলে যায়, এন্টার চাপতে হয় না। পাসফ্রেজ দিলে শেষে এন্টার চাপুন বা “খুলুন” চাপুন।
কত জায়গা লাগবে
| জিনিস | কতটুকু |
|---|---|
| Windows | ১০ বা ১১, ৬৪-বিট |
| জায়গা | প্রায় ৪০০ MB |
| ইন্টারনেট | ইনস্টলের সময় নয়; লাইসেন্স যাচাইয়ে একবার |
এই পাতাটি কাজে না এলে সাপোর্টে লিখুন। কোথায় আটকেছেন বললে পাতাটিও ঠিক করে দেব।

