ফাউন্ডার দাম — প্রথম ১০০ জন ডাক্তারের জন্য ৪০% ছাড়

১০০টি জায়গা কিনুন

রোজকার কাজ

সিরিয়ালের সময়, ক্যালেন্ডার ও অ্যাপয়েন্টমেন্ট

প্রতিটি নম্বরের আনুমানিক সময়, সামনের দিনের সিরিয়াল, আসার কারণ, রিপোর্টের আলাদা ঘণ্টা, দিনের তালিকা আর সবাইকে এসএমএস।


চেম্বার খোলার সময় আর আপনার ঠিক করা “প্রতি রোগী কত মিনিট” থেকে প্রতিটি সিরিয়ালের একটি আনুমানিক সময় বের হয় — যেমন “৯ নম্বর, আনুমানিক সন্ধ্যা ৭:২০”। লাইন চলে আগের মতো নম্বর ধরেই; সময়টি শুধু রোগী কখন রওনা দেবেন তার হিসাব।

চালু করা

  1. ডাক্তার ও চেম্বার → চেম্বার-এ চেম্বারটি খুলুন। চেম্বারের দিন আর খোলা-বন্ধের সময় আগে থেকেই এখানে আছে।
  2. সিরিয়াল কীভাবে দেওয়া হবে-তে বেছে নিন: ক্রম অনুযায়ী পরের নম্বর (আগের মতো), অথবা সময় বেছে নেওয়া।
  3. প্রতি রোগীর জন্য মিনিট দিন — না দিলে ৮ মিনিট ধরা হয়।
  4. কত দিন আগে থেকে সিরিয়াল নেওয়া যাবে লিখুন; ০ মানে শুধু আজকের। চেম্বার বন্ধের দিন নিজে থেকেই বাদ যায়।
  5. নিচের লাইনে দেখে নিন ফল কী দাঁড়াল — যেমন “নম্বর ১ আনুমানিক সন্ধ্যা ৬:০০, নম্বর ২৪ আনুমানিক রাত ৯:৫০”। তারপর সংরক্ষণ করুন।
উপায়কীভাবে নম্বর দেওয়া হয়সরাসরি আসা রোগী
ক্রম অনুযায়ী পরের নম্বরপ্রত্যেকে পরের নম্বরটি পান, সঙ্গে সেটির আনুমানিক সময়।পরের নম্বর, আগের মতোই।
সময় বেছে নেওয়ারোগী বা ডেস্ক খালি সময়গুলো থেকে একটি বেছে নেন; প্রতিটি সময় একটি নম্বর।এখনকার সময়ের পরের প্রথম খালি নম্বর — আগে থেকে বুক করা কারও আগে নয়।
সময়গুলো আনুমানিক। আপনি দেরিতে বসলে রোগীর নিজের লিংকে নতুন সময় নিজে থেকেই দেখায়।

আসার কারণ

সিরিয়াল দেওয়ার সময় বেছে নেওয়া যায়: নতুন রোগী, ফলো-আপ, রিপোর্ট দেখানো। জরুরি থাকে বন্ধ — চাইলে ডাক্তার ও চেম্বার → চেম্বার-এ “জরুরি” উদ্দেশ্য হিসেবে রাখুন টিক দিন। জরুরি রোগী লাল রঙে দেখায় আর সবার আগে ডাকা হয়। ডেস্ক, ক্যালেন্ডার আর তালিকা উদ্দেশ্য ধরে ছেঁকে দেখা যায়।

রিপোর্ট দেখানোর রোগী

চেম্বারে রিপোর্ট দেখানোর রোগীদের আলাদা সিরিয়াল টিক দিলে তাঁরা কনসালটেশনের লাইন থেকে আলাদা নম্বর পান — ডেস্কে R1, R2 লেখা থাকে, রোগী দেখেন “রিপোর্ট সিরিয়াল ১”। চাইলে তাঁদের জন্য একটি সময় রাখুন — যেমন রাত ৮টা থেকে ৯টা, প্রতি রিপোর্টে ৫ মিনিট। তখন:

  • রিপোর্টের নম্বরগুলোর সময় ওই ঘণ্টার ভেতরে গোনা হয়।
  • কনসালটেশনের সময়গুলো ঘণ্টাটি বাদ দিয়ে গোনা হয় — ৮টার নম্বরটি ৯টায় চলে যায়।
  • অনলাইনে বা ডেস্কে ওই ঘণ্টার সময় বেছে নেওয়ার জন্য দেখানো হয় না।

“পরের জনকে ডাকুন” চাপলে আগে জরুরি রোগী, ওই ঘণ্টার ভেতরে থাকলে রিপোর্টের রোগী, নইলে লাইনের পরের নম্বর।

ক্যালেন্ডার

উপরের ক্যালেন্ডার ট্যাবে মাস ধরে দেখা যায় কোন দিন কতগুলো সিরিয়াল, অ্যাপয়েন্টমেন্ট আর ফলো-আপ। একটি দিন চাপলে ডান পাশে সেই দিনের প্রতিটি নম্বর আনুমানিক সময়সহ, অ্যাপয়েন্টমেন্ট আর প্রেসক্রিপশনে লেখা ফলো-আপ। সেখান থেকেই সিরিয়াল দিন বা অ্যাপয়েন্টমেন্ট যোগ করুন — রোগী খুঁজুন নাম, মোবাইল বা আইডি দিয়ে; মোবাইল নম্বর লিখলেই সেই নম্বরের আগের রোগী চলে আসেন, অন্য কেউ হলে নতুন রোগী হিসেবে যোগ হন। সামনের দিনের কোনো নম্বর ফেরত দিলে সেটি আবার খালি হয়।

ক্যালেন্ডার — মাস আর আজকের দিন
ক্যালেন্ডার — মাস আর আজকের দিন

অ্যাপয়েন্টমেন্ট ও চেক ইন

প্রসিডিউর নোটে পরের ভিজিটের দিন ও সময় দিলে সেটি অ্যাপয়েন্টমেন্ট হিসেবে ক্যালেন্ডারে ওঠে; ডেস্ক থেকেও যোগ করা যায়। অ্যাপয়েন্টমেন্টে কোনো নম্বর আটকে রাখা হয় না। সেদিন ডেস্কের উপরে আজ আসার কথা-তে নামটি দেখায়; রোগী এলে চেক ইন চাপলেই তিনি পরের নম্বরটি পান।

দিনের তালিকা — প্রিন্ট ও ডাউনলোড

ডেস্ক বা ক্যালেন্ডারে সিরিয়াল তালিকা চাপুন, তালিকার ভাষা (বাংলা বা ইংরেজি) বেছে নিন, তারপর প্রিন্ট, PDF বা Excel (CSV)। তালিকায় থাকে নম্বর, সময়, নাম, উদ্দেশ্য, বয়স, মোবাইল, মাধ্যম, অবস্থা ও পরিশোধ, আর নিচে যাঁদের আসার কথা কিন্তু এখনো চেক ইন হয়নি। উপরে উদ্দেশ্য ছেঁকে রাখলে শুধু সেটিই ছাপে — যেমন শুধু রিপোর্টের রোগী।

ছাপা সিরিয়াল তালিকা
ছাপা সিরিয়াল তালিকা

তালিকার সবাইকে এসএমএস

এসএমএস পাঠান চাপলে তালিকার প্রত্যেকের বার্তা আগেই দেখায়, আর মোট খরচ। সেই দিনের সিরিয়াল আছে যাঁদের, তাঁরা পান নম্বর ও আনুমানিক সময়; অ্যাপয়েন্টমেন্ট থাকলে দিন ও সময়। যাঁকে আগে জানানো হয়েছে, তাঁকে আবার পাঠানো হয় না। উপরের ছাঁকনিটিও মানা হয়।

“Popular Diag: সিরিয়াল ১২, ৮ অক্টো, আনুমানিক সন্ধ্যা ৭:২০।” — রিপোর্টের রোগী পান “রিপোর্ট সিরিয়াল ১২”। প্রতিটি এক এসএমএস।

এক চাপে সবাইকে পাঠাতে ডাক্তার ও চেম্বার → চেম্বার-এ এসএমএস গেটওয়ে দিয়ে পাঠান চালু করুন — কেনা এসএমএস থেকে খরচ হয়। এসএমএস কেনা না থাকলে সহকারীর ফোন থেকে একজন একজন করে পাঠানো যায়; পর্দাতেই সেটা বলে দেয়, সঙ্গে কেনার বোতাম।

তালিকায় খোঁজা

ডেস্ক, ক্যালেন্ডারের দিন আর সহকারীর ফোনের সিরিয়াল ও দিন অনুযায়ী তালিকার উপরে একটি খোঁজার ঘর: নাম, রোগী আইডি, মোবাইল বা সিরিয়াল নম্বর লিখুন — বা মাইক্রোফোনে বলুন, পাশের বোতামে বাংলা বা ইংরেজি বেছে নিয়ে। ইংরেজিতে "Rahima" লিখলে বাংলায় লেখা "রহিমা" পাওয়া যায়, উল্টোটাও; আইডি ও মোবাইল বাংলা অঙ্কেও লেখা যায় (০১৭১১, পি-১২)। ছোট সংখ্যা (যেমন ১২) মানে সিরিয়াল ১২; রিপোর্টের জন্য R১২। রোগীর খাতার খোঁজাও একইভাবে নাম দুই লিপিতেই খুঁজে পায়।

ডেস্কে বাংলায় “রহিমা” লিখে খোঁজা — ইংরেজিতে লেখা Rahima Begum পাওয়া গেল
ডেস্কে বাংলায় “রহিমা” লিখে খোঁজা — ইংরেজিতে লেখা Rahima Begum পাওয়া গেল
সহকারীর ফোনে একই খোঁজা
সহকারীর ফোনে একই খোঁজা

ডাকার সময় রোগী না থাকলে

যিনি ডাক্তারের কাছে আছেন বলে দেখাচ্ছে, তাঁর পাশে আসেননি চাপুন — তিনি লাইন থেকে সরে যান, পরের জনকে ডাকা যায়, আর তাঁর ফোনের লিংকে শব্দসহ লেখা ওঠে: চেম্বারে এসে ডেস্কে জানান। ফিরে এলে ডেস্ক প্রতিবার ঠিক করে দেয়: ফিরলেন: পরের জন (এখন যিনি ভেতরে আছেন তাঁর ঠিক পরে) অথবা ফিরলেন: লাইনের শেষে। সহকারীর ফোনেও একই বোতাম।

রোগী নিজে বাতিল বা পরিবর্তন করলে

রোগীর মেসেজের লিংক থেকে তিনি নিজেই সিরিয়াল বাতিল করতে, বা অন্য দিন ও সময়ে সরাতে পারেন — চেম্বার শুরুর ২ ঘণ্টা আগ পর্যন্ত। কত ঘণ্টা আগ পর্যন্ত, বা একেবারেই না, ঠিক করুন ডাক্তার ও চেম্বার → চেম্বার-এ রোগী নিজেই সিরিয়াল বাতিল বা পরিবর্তন করতে পারবেন। সময় পেরিয়ে গেলে লিংকে লেখা থাকে চেম্বারে ফোন করতে। জামানত দেওয়া থাকলে (বা বিকাশের রেফারেন্স পাঠানো থাকলে) দিন বা সময় বদলানো যায়, বাতিল নয় — জামানত নতুন সিরিয়ালের সঙ্গে চলে যায়; বাতিলের জন্য রোগী চেম্বারে ফোন করেন।

কম্পিউটারের ঘড়ি

সব সময়ের হিসাব এই কম্পিউটারের ঘড়ি ধরে হয়। Windows বাংলাদেশের সময়ে (UTC+06:00 Dhaka) না থাকলে, বা ঘড়ি ৫ মিনিটের বেশি এদিক-ওদিক হলে, প্রতিটি পর্দার উপরে আর সহকারীর ফোনে লাল সতর্কবার্তা আসে, সঙ্গে ঠিক করার নিয়ম: Windows-এর Settings → Time & language → Date & time-এ টাইম জোন Dhaka করুন, আর “Set time automatically” চালু রেখে “Sync now” চাপুন।


এই পাতাটি কাজে না এলে সাপোর্টে লিখুন — কোথায় আটকেছেন বললে পাতাটিও ঠিক করে দেব।