লঞ্চ অফার — ৩০% ছাড়

শেষ ৩০ মার্চ ২০২৭ কিনুন

অনলাইন ভিজিট

রোগী ঘরে বসে, প্রেসক্রিপশন আপনার প্যাডেই

যিনি আসতে পারছেন না (দূরে থাকেন, বয়স্ক, কিংবা শুধু রিপোর্ট দেখাতে আসতেন), তাঁর ফাইল থেকেই ভিডিও সাক্ষাৎ ঠিক করুন; রোগী লিংক আর কীভাবে যোগ দেবেন তা হোয়াটসঅ্যাপ বা এসএমএসে পান। ভিজিট শেষে প্রেসক্রিপশন আপনি সেই প্যাডেই লেখেন, আর সেটি তাঁর ফোনে চলে যায়।

কল তালাবদ্ধ, কোথাও জমা থাকে না

ছবি ও আওয়াজ সাধারণত রোগীর ফোন থেকে সোজা আপনার কম্পিউটারে; দরকার হলে আমাদের সার্ভার শুধু তালাবদ্ধ প্যাকেট পৌঁছে দেয়, পড়তে পারে না। রেকর্ড নেই, তালিকাও নেই।

প্রতি কলে কোনো কমিশন নেই

সফটওয়্যারটি আপনার কেনা। কল যত খুশি, লাইসেন্সের বাইরে এক টাকাও নয়।

আসল প্রেসক্রিপশন, আসল প্যাডে

ওষুধের পুরো তালিকা, অ্যালার্জির সতর্কতা, কিউআর কোড, সবই আছে। অনলাইন ভিজিট আলাদা কোনো ব্যবস্থা নয়।

কীভাবে হয়

  1. রোগীর ফাইল থেকে ভিডিও সাক্ষাৎ
    যেকোনো রোগীর ফাইলে, বা যে রিপোর্টে রোগীকে দেখা দরকার সেখানে, “ভিডিও সাক্ষাৎ” চাপুন; দিন ও সময় বেছে নিন। সাক্ষাৎটি সেদিনের লাইনে একটি সিরিয়াল নেয়।
  2. রোগী জানেন কীভাবে যোগ দেবেন
    হোয়াটসঅ্যাপ বা এসএমএসে বাংলা বা ইংরেজিতে: কে দেখবেন, কখন, লিংক, আর সহজ নির্দেশনা। সময় হলে লিংক খুলুন, ক্যামেরা ও মাইকের অনুমতি দিন, ভালো ইন্টারনেট রাখুন। কিছু নামাতে হয় না।
  3. যে পাতাতেই থাকুন, জানতে পারবেন
    রোগী লিংক খুললে উপরে লেখা ওঠে “সিরিয়াল ৭ ডাকছেন”। ধরুন, কথা বলুন, প্যাডে প্রেসক্রিপশন লিখুন, শেষে তাঁর ফোনে চলে যায়।
সততার কথা: ইন্টারনেট খুব দুর্বল হলে কল নাও হতে পারে। যেসব মোবাইল নেটওয়ার্কে দুটি যন্ত্র সরাসরি একে অপরকে পায় না, সেখানে এখন আমাদের সার্ভার তালাবদ্ধ কলটি পৌঁছে দেয়। তবু লাইন খুব দুর্বল হলে দুই পাশেই পরিষ্কার লেখা ওঠে: কালো পর্দার সামনে কাউকে বসে থাকতে হয় না। রোগী আবার চেষ্টা করতে পারেন, বা আপনি ফোন করে কথা বলে নেন। শুধু কথা বললে বা ওয়াই-ফাইয়ে গেলে প্রায়ই হয়ে যায়।
চেম্বার ও উপরের প্যাকেজে। সলো প্যাকেজে এটি নেই। সলো একা বসা ডাক্তারের জন্য, যিনি সামনের রোগীকেই দেখেন।

প্যাকেজ দেখুন কীভাবে করবেন

কথাবার্তা কি কোথাও জমা থাকে?
না। ছবি ও আওয়াজ সাধারণত রোগীর ফোন থেকে সরাসরি আপনার কম্পিউটারে যায়। যে নেটওয়ার্কে তা হয় না, সেখানে আমাদের একটি সার্ভার শুধু তালাবদ্ধ (এনক্রিপ্টেড) প্যাকেট পৌঁছে দেয়, সে দেখতে বা শুনতে পারে না। কল রেকর্ড হয় না, আর কে কার সঙ্গে কথা বলেছেন তার কোনো তালিকাও আমাদের কাছে থাকে না।
প্রতি কলে কি আপনাদের কিছু দিতে হয়?
না, কিছুই না। সফটওয়্যারটি আপনার কেনা। কল যত খুশি করুন, লাইসেন্সের বাইরে কোনো খরচ নেই। আমরা রোগীও পাঠাই না, ফি-ও ছুঁই না।
কোন প্যাকেজে আছে?
চেম্বার ও ক্লিনিক প্যাকেজে। সলো প্যাকেজে নেই, সলো একা বসা ডাক্তারের জন্য, যিনি সামনের রোগীকেই দেখেন।
ইন্টারনেট দুর্বল হলে?
ভিডিও বন্ধ করে শুধু কথা বলা যায়, রোগীর পাতায় বোতামটি আছে, আর দুর্বল লাইনে প্রায়ই সেটিতেই হয়ে যায়। একেবারে সংযোগ না হলে দুই পাশেই লেখা ওঠে, রোগীর পাতায় “আবার চেষ্টা করুন” থাকে, আর দরকারে ফোন করে কথা বলে নিন।
রোগী আগে যোগ দিলে, আর আমি অন্য রোগী দেখছি?
রোগীর পাতা অপেক্ষা করতে বলে, আর পাতা খোলা থাকলে প্রায় পৌনে এক ঘণ্টা পর্যন্ত নিজে থেকেই আপনাকে জানাতে থাকে। আপনি “এখন না” চাপলে রোগী দেখেন ডাক্তার একটু পরে ধরবেন।
রোগীকে কি আলাদা কিছু ইনস্টল করতে হয়?
না। ফোনের ব্রাউজারেই চলে। ক্যামেরা ও মাইক্রোফোনের অনুমতি একবার চাইবে, তারপর কথা।

১৪ দিন বিনামূল্যে দেখে নিন

ট্রায়ালে সব সুবিধাই খোলা থাকে, অনলাইন ভিজিটও।