লঞ্চ অফার — ৩০% ছাড়

শেষ ৩০ মার্চ ২০২৭ কিনুন

বাংলাদেশের হাসপাতাল ও ক্লিনিক ম্যানেজমেন্ট সফটওয়্যার

ভর্তি থেকে ছুটি: প্রতিটি ডোজ, প্রতিটি সই, প্রতিটি টাকা

বেড, জরুরি বিভাগ, রাউন্ড, নার্সিং, থিয়েটার, ব্লাড ব্যাংক আর বিল এক সিস্টেমে, হাসপাতালের নিজের সার্ভারে, ইন্টারনেট ছাড়াও। ডাক্তার ও নার্স কাজ করেন নিজের ফোনে।

দেখতে চাই, যোগাযোগ করুন হাসপাতালের সহায়িকা

ভিডিও

ওয়ার্ডে একটি দিন, ভর্তি থেকে বিল

ছয় মিনিটে আসল সফটওয়্যার, বানানো রোগী দিয়ে: বেড বোর্ড, রাউন্ড, নার্সিং চার্ট, বিল আর রিপোর্ট।

নিজে চালিয়ে দেখুন

লাইভ ডেমো

নির্ণয় জেনারেল হাসপাতাল: বানানো প্রতিষ্ঠান, আসল সফটওয়্যার। ওয়েবসাইটে সিরিয়াল নিলে কর্মীদের স্ক্রিনে সাথে সাথে দেখা যায়; কর্মীদের সিস্টেম আমরা অনুরোধে দেখাই। প্রতি রাতে নতুন করে শুরু হয়, আর কিছুই বাইরে পাঠানো হয় না।

রোগীদের জন্য

ওয়েবসাইট

রোগীরা যা দেখেন: বিভাগ, ডাক্তার ও লাইভ সিরিয়াল, প্রতিটি পরীক্ষার দাম, হেলথ চেক-আপ, জরুরি সেবা ও রুম।

ওয়েবসাইট খুলুন

nirnoy-hospital.siteqis.site/bn

কর্মীদের জন্য

প্রতিষ্ঠানের সিস্টেম

কর্মীরা যা ব্যবহার করেন: মালিক, ডেস্ক, ওয়ার্ডের ডাক্তার, নার্স, ল্যাব, ফার্মেসি, হিসাব।

কর্মীদের সিস্টেম দেখতে চান? যোগাযোগ করুন

বিশেষায়িত ক্লিনিক

একই সফটওয়্যার, সেটআপে প্রতিষ্ঠানের ধরন বেছে নেওয়া, প্রতিটির নিজস্ব কাজের ধারা ও কর্মী। কর্মীদের সিস্টেম অনুরোধে দেখানো হয়।

নির্ণয় চক্ষু হাসপাতাল

ডাক্তারের আগে ভিশন, রিফ্র্যাকশন, চোখের চাপ ও ড্রপের রুম; টিভিতে টোকেন ডাকা; চশমার দোকান; ছানির প্যাকেজসহ অপারেশন ও পরের ভিজিট।

ওয়েবসাইট খুলুনকর্মীদের ডেমো চাই

নির্ণয় ডেন্টাল কেয়ার

কয়েকজন ডেন্টিস্ট ও চেয়ার, দাঁতের চার্ট ও চিকিৎসা পরিকল্পনা, কয়েক বসার চিকিৎসা, ডেন্টাল ল্যাবের কাজ, যন্ত্র জীবাণুমুক্তকরণ।

ওয়েবসাইট খুলুনকর্মীদের ডেমো চাই

নির্ণয় স্কিন অ্যান্ড হেয়ার ক্লিনিক

চিকিৎসা কোর্স (লেজার, পিল, পিআরপি, মাইক্রোনিডলিং) প্যাকেজ হিসেবে বিক্রি ও সেশন ধরে দেওয়া, প্রতিটি যন্ত্রের সেটিং লেখা; এফইউই ও এফইউটি ট্রান্সপ্লান্ট গ্রাফটের হিসাবসহ; রোগীর অনুমতিতে আগে-পরের ছবি, যা ডাক্তারের নিজের নির্ণয় Rx-এও দেখা যায়; কার পরের সেশনের সময় হয়েছে।

ওয়েবসাইট খুলুনকর্মীদের ডেমো চাই

ল্যাব নিজস্ব সফটওয়্যারে চলে? শুধু রিপোর্ট প্রেরকও দেখাতে পারি, যোগাযোগ করুন

একজন রোগীর পথ, শুরু থেকে শেষ

প্রতিটি ধাপে কে কাজ করেন আর সফটওয়্যার কী করে। কোনো ধাপে চাপলে সেখানে থামে।

  1. ১ আগমন জরুরি বিভাগ বা বহির্বিভাগ ট্রায়াজ: লাল, হলুদ, সবুজ; লাল হলে ডিউটি ডাক্তার সঙ্গে সঙ্গে জানেন।
  2. ২ ভর্তি ও বেড ভর্তি ডেস্ক বেড বোর্ড থেকে খালি বেড, আর অগ্রিম জমা।
  3. ৩ ওয়ার্ড রাউন্ড ওয়ার্ডের ডাক্তার লিখে বা মুখে বলে; সইয়ের আগে অ্যালার্জি ও ডোজ যাচাই।
  4. ৪ আদেশ পৌঁছায় ফার্মেসি, ল্যাব, ব্লাড ব্যাংক, রান্নাঘর ওষুধ, পরীক্ষা, রক্ত ও খাবার যার যার কাছে, আলাদা করে লিখতে হয় না।
  5. ৫ নার্সিং চার্ট নার্স প্রতিটি ডোজ সময়মতো, রোগীর কার্ড স্ক্যান করে।
  6. ৬ অপারেশন সার্জন, অ্যানেস্থেটিস্ট, ওটি সম্মতি আর WHO চেকলিস্ট, ক্রমে।
  7. ৭ বিল জমে হিসাব প্রতি রাত, প্রতিটি ওষুধ ও পরীক্ষা, যেমন দেওয়া।
  8. ৮ ছুটি ডাক্তার ও ডেস্ক ডিসচার্জ সামারি সই, চূড়ান্ত বিল, অব্যবহৃত ওষুধ ফেরত।
  9. ৯ রোগীর ফোনে সামারি রোগী ও পরিবার এসএমএসে গোপন লিংক: বাড়ির ওষুধ ও ফলো-আপ, ওষুধের অ্যালার্মসহ।
  10. ১০ বেড প্রস্তুত হাউসকিপিং “পরিষ্কার হচ্ছে”, তারপর পরের রোগীর জন্য “প্রস্তুত”।

প্রতিটি রোগীর পাশে, সারাক্ষণ

  • ভিজিটিং ডাক্তার, ফোনে কিউআর দিয়ে সাইন ইন
  • জরুরি কাগজে ধাপে ধাপে অনুমোদন, সিল ও কিউআরসহ
  • সংক্রমণ নিয়ন্ত্রণ
  • সিএসএসডি ও লন্ড্রি
  • নিয়ন্ত্রিত ওষুধের রেজিস্টার
  • জরুরি ফলাফল ও ঘটনা রিপোর্ট
  • যেকোনো ভূমিকার ডিউটি রোস্টার ও ওভারটাইম
  • প্রতি শিফটে হস্তান্তর
  • সুপারভাইজারের বোর্ডে কাজ
  • ফার্মেসি ও খাবারের দোকান, আলাদা ক্যাশ
  • প্রেসক্রিপশন স্ক্যানে স্টক ও তাকের জায়গা
  • মালিকের ড্যাশবোর্ড
  • সিরিয়ালের নম্বর ও সময় এসএমএসে
  • ছুটির পর মতামত এসএমএসে
  • নিজের ওয়েবসাইটে পরীক্ষার দাম

বহির্বিভাগ (ওপিডি)

টোকেন কাউন্টার সেবা

ভর্তি ও বেড বোর্ড

জরুরি বিভাগ

রাউন্ড ও কণ্ঠে নোট

বেডে নমুনা সংগ্রহ

নার্সিং চার্ট

বিস্তারিত চার্ট: আইসিইউ, এনআইসিইউ, প্রসব, অ্যানেসথেসিয়া

সনদ, লেটারহেড ও লোগো

লাইভ মনিটরিং

অপারেশন থিয়েটার

নিয়ন্ত্রিত ওষুধ

সংক্রমণ নিয়ন্ত্রণ

সিএসএসডি ও লন্ড্রি

রিপোর্ট ও ইমেইলে রিপোর্ট

রোগীর কার্ড

ভর্তি রোগীর বিল

কর্পোরেট ও প্যানেল রোগী

যা নিজে থেকে নজর রাখে

এআই খসড়া, স্ক্রাইব ও লগবুক

ইন্টার্ন ডাক্তার

বিভাগের ইউনিট ও প্লাস্টারের তারিখ

ব্লাড ব্যাংক, রান্নাঘর, মর্গ, অ্যাম্বুলেন্স

মৃত্যুকালীন জবানবন্দি ও সিপিআর সিদ্ধান্ত

প্যাকস ও অংশীদার কেন্দ্র

অনুমোদিত রিপোর্ট সরাসরি রেফার করা ডাক্তারের নির্ণয় Rx অ্যাপে যায়, রোগী পান এসএমএসে গোপন লিংক; শুধু রিপোর্ট দেখাতে কাউকে আর আসতে হয় না। কীভাবে কাজ করে →

ভর্তি ও বেড বোর্ড

প্রতিটি বেড এক নজরে

কোন বেডে কে, কততম দিন, কোন ডাক্তার, অ্যালার্জি ও আইসোলেশন, ওয়ার্ড অনুযায়ী। খালি বেডে ভর্তি, বেড বদল, অগ্রিম জমা। সহায়িকায় পড়ুন →

  • অগ্রিম কমলে ডেস্ককে জানানো আর পরিবারকে এসএমএস
  • ছুটির পর বেড “পরিষ্কার হচ্ছে”, তারপর “প্রস্তুত”
  • বেড, কেবিন ও আইসিইউ, প্রতিটির নিজের ভাড়া
বেড বোর্ড: মোট, ভর্তি, প্রস্তুত, পরিষ্কার হচ্ছে, আর ওয়ার্ড অনুযায়ী প্রতিটি বেড

জরুরি বিভাগ

যে আগে দেখা দরকার, সে আগে

আগমনে ট্রায়াজ (লাল, হলুদ, সবুজ) আর কত মিনিট ধরে অপেক্ষা; লাল এলে ডিউটি ডাক্তারের ফোনে সঙ্গে সঙ্গে। সহায়িকায় পড়ুন →

  • জরুরি নোট থেকে ভর্তি, বাড়ি বা রেফার; অ্যাম্বুলেন্স এক চাপে
  • রেফারাল পত্র নোট থেকে খসড়া, সইয়ের পর কারণ ও অবস্থাসহ ছাপা
  • “রোগী বলুন”: নাম বা আগমন নম্বর বললেই নোট খোলে
জরুরি বিভাগে এখন: লাল ট্রায়াজের বুকে ব্যথার রোগী উপরে, সবুজ নিচে, অপেক্ষার মিনিটসহ

লাইভ মনিটরিং

প্রতিটি রোগীর লক্ষণ, লাইভ, ইউনিট ধরে

আইসিইউ, সিসিইউ, কেবিন ও ওয়ার্ড এক বোর্ডে: প্রতিটি রোগীর পাশে পালস, রক্তচাপ, SpO2, শ্বাস ও তাপমাত্রা, বেডসাইড মনিটর থেকে লাইভ। সহায়িকায় পড়ুন →

  • পরপর দুটি রিডিংয়ে জরুরি মান থাকলে পর্দায় শব্দ, আর ডিউটির ডাক্তার ও নার্সের ফোনে নোটিস; সীমা হাসপাতালের নিজের
  • Mindray, Philips, Nihon Kohden, Edan, Comen বা যেকোনো HL7 সেন্ট্রাল স্টেশন
  • মনিটর না থাকলে শেষ নেওয়া পর্যবেক্ষণ, কখন নেওয়া তাসহ, অনুমান কখনো নয়
ইউনিট ধরে মনিটরিং: আইসিইউ বেড ও নবজাতকের কটে লাইভ পালস, রক্তচাপ, SpO2, শ্বাস ও তাপমাত্রা

রিপোর্ট

বেড, ভর্তি, জরুরি বিভাগ আর টাকা: চার্টে, এক্সেলে, ইমেইলে

বেড ব্যবহার, ভর্তি-ছুটি, ভর্তির গড় মেয়াদ, ট্রায়াজ অনুযায়ী জরুরি বিভাগ, সার্জন অনুযায়ী অপারেশন, আদায়, বাকি ও লাভ-ক্ষতি, প্রতিটি চার্টসহ, এক্সেলে বা ছাপা।

  • মালিকের জন্য সকালের সংক্ষেপ: আগে যা দেখা দরকার, তারপর গতকালের হিসাব, ফোনেও
  • বেছে নেওয়া রিপোর্ট প্রতিদিন, প্রতি সপ্তাহে বা প্রতি মাসে নিজে থেকেই ইমেইলে, বাংলা বা ইংরেজিতে, এক্সেল ফাইলসহ
  • কে কোন রিপোর্ট দেখবেন, তা ভূমিকা অনুযায়ী
ওয়ার্ড অনুযায়ী বেড ব্যবহারের রিপোর্ট: চার্ট, প্রতিটি ওয়ার্ডের বেড-রাত, ব্যবহারের হার ও মোট

রোগীর কার্ড

প্রতিটি রোগীর হাতে নিজের কার্ড

ছবি, রোগী আইডি, রক্তের গ্রুপ আর কিউআরসহ পিভিসি কার্ড, ইচ্ছা হলে এনএফসি চিপ। হাসপাতালের যেকোনো জায়গায় স্ক্যান বা ছোঁয়ালেই সঠিক রোগী খোলে। সহায়িকায় পড়ুন →

  • রোগীর সম্মতিতে পেছনে অ্যালার্জি, রোগ, নিয়মিত ওষুধ আর কাকে ফোন করতে হবে
  • পিন দিয়ে রোগী নিজের রেকর্ড দেখেন ও ডাক্তারকে শেয়ার করেন
  • নাম বানান বা একই নামের ভুল আর হয় না
রোগীর কার্ডের দুই পিঠ: সামনে ছবি, নাম, রোগী আইডি ও কিউআর; পেছনে জরুরি তথ্য আর পেলে কোথায় ফেরত দিতে হবে

ছুটি

ডিসচার্জ সামারি তৈরি থাকে, ডাক্তার পড়ে সই করেন

রেকর্ড থেকে নিজে থেকেই খসড়া হয়: রোগ নির্ণয়, হাসপাতালে কী হয়েছে, অপারেশন ও স্টেন্ট, বাড়ির ওষুধ আর পরামর্শ। ডাক্তার বদলান, সই করেন, ছাপেন। সহায়িকা পড়ুন।

  • বাড়ির ওষুধ ডোজসহ, পরামর্শ বাংলায়
  • ফলো-আপের তারিখ ও কনসালট্যান্টের নাম
  • সই না হওয়া পর্যন্ত খসড়া হিসেবে চিহ্নিত
ছাপা ডিসচার্জ সামারি: রোগীর তথ্য, রোগ নির্ণয়, পিসিআই ও স্টেন্ট, বাড়ির ওষুধ, বাংলায় পরামর্শ, ফলো-আপ আর ডাক্তারের সই

চূড়ান্ত বিল

ভর্তির প্রতিটি চার্জ এক বিলে

বেড, প্রসিডিউর ও স্টেন্ট তার লটসহ, ডাক্তারের রাউন্ড, পরীক্ষা, ওষুধ ও সেবা যখনই হয় তখনই বিলে ওঠে; ছুটির দিনে বিল তৈরি থাকে। সহায়িকা পড়ুন।

  • বেড ভাড়ায় যা ধরা, তা আলাদা চার্জ হয় না
  • অগ্রিম কেটে বাকি দেখায়, কথায় টাকার অঙ্কসহ
  • কিউআর স্ক্যান করে বিল যাচাই
ছাপা চূড়ান্ত বিল: বেড, পিসিআই, স্টেন্ট তার লটসহ, কনসালট্যান্টের রাউন্ড, পরীক্ষা, ওষুধ ও মনিটরিং, মোট টাকা

প্রতিটি বিভাগ

বহির্বিভাগ থেকে থিয়েটার, এক সিস্টেমে

প্রতিটির কাজ এক লাইনে; বিস্তারিত খুলে বা সহায়িকায় পড়ুন।

বহির্বিভাগ (ওপিডি)

বুকিং থেকে ডাক্তারের ঘর, পালা অনুযায়ী

ডেস্ক, ফোন আর ওয়েবসাইটের বুকিং এক তালিকায়, প্রতিটি ডাক্তারের দিন, ফি ও সিরিয়াল; পরের নম্বর ওয়েটিং রুমের টিভিতে ওঠে আর ঘোষণা হয়।

  • রোগী এলে এসেছেন চিহ্ন আর ডাক্তারের নিয়মে ভিজিটের বিল (নতুন বা ফলো-আপ)

বিস্তারিত ও ছবি → · সহায়িকায় পড়ুন →

টোকেন কাউন্টার সেবা

আগে টোকেন, তারপর শান্ত অপেক্ষা

রোগী টোকেন নেন, স্ক্রিনে নম্বর দেখেন, ডাক শুনে সঠিক কাউন্টারে যান। চাইলে বন্ধ রাখা যায়, কাউন্টার আগের মতোই চলে।

  • টেস্ট, রিপোর্ট, টাকা জমা, নমুনা ও তথ্যের জন্য আলাদা কিউ, অথবা নিজের কিউ। প্রতিটির নিজের অক্ষর ও নম্বর, যেমন R12

রাউন্ড ও কণ্ঠে নোট

ফোন হাতে না নিয়েই পুরো রাউন্ড

“বেড ১২ রাউন্ড” বললে নোট খোলে; বাংলা বা ইংরেজিতে বলুন, “সই” বললে পড়ে শোনানো হয়, “হ্যাঁ” বললে সই ও ওয়ার্ডে ছাপা।

  • সইয়ের আগে অ্যালার্জি ও মাত্রাতিরিক্ত ডোজ (ইনজেকশন, স্যালাইন রোগীর ওজনের সাথে, পটাশিয়ামের মিশ্রণ ও গতি) আর চলমান ওষুধের সাথে ইন্টার‍্যাকশন, উৎসসহ

সহায়িকায় পড়ুন →

বেডে নমুনা সংগ্রহ

রোগী যেতে না পারলে ল্যাব আসে বেডে

রাউন্ডে প্রতিটি পরীক্ষায় লেখা থাকে কোথায় হবে: বেডে নমুনা, হুইলচেয়ার বা ট্রলিতে ইমেজিং, বা পোর্টেবল যন্ত্র বেডে; ল্যাবের ইনচার্জের কাছে সঙ্গে সঙ্গে সতর্কতা।

  • জরুরি বা সাধারণ, কারণসহ (হাঁটতে পারেন না, অক্সিজেনে, আইসিইউতে); লিখে, বেছে বা মুখে বলে, বাংলা বা ইংরেজিতে

সহায়িকায় পড়ুন →

নার্সিং চার্ট

প্রতিটি ডোজ সময়মতো, প্রতিটি দেরি চোখে পড়ে

রাউন্ডের ওষুধ নিজেই চার্টে বসে, দেরি হওয়া ডোজ উপরে, আর প্রতিটি ডোজের আগে রোগীর কার্ড স্ক্যান।

  • পর্যবেক্ষণ থেকে আর্লি ওয়ার্নিং স্কোর; বেশি হলে, বা ৫-এর নিচে থেকেও বাড়তে থাকলে, ডাক্তার জানেন

সহায়িকায় পড়ুন →

অপারেশন থিয়েটার

চেকলিস্টের প্রতিটি উত্তর, ক্রমে

বুকিং, সম্মতি, তারপর WHO সার্জিক্যাল সেফটি চেকলিস্ট (সাইন ইন, টাইম আউট, সাইন আউট); আগেরটা শেষ না হলে পরেরটা খোলে না।

  • থিয়েটার, সময়, প্রসিডিউর ও দিক দিয়ে বুকিং; একই থিয়েটারে একই সময়ে দুটো হয় না

সহায়িকায় পড়ুন →

নিয়ন্ত্রিত ওষুধ

প্রতিটি অ্যাম্পুলের হিসাব

প্রতিটি স্টোর ও ওয়ার্ডের রেজিস্টার চলমান জেরসহ, প্রতিটি ডোজে সাক্ষী; ভুল এন্ট্রি মোছা হয় না, কারণসহ কেটে দেওয়া হয়।

  • কোন ওষুধ নিয়ন্ত্রিত তা হাসপাতালের রেজিস্টার রক্ষক ঠিক করেন

সহায়িকায় পড়ুন →

সংক্রমণ নিয়ন্ত্রণ

কে আইসোলেশনে, কোন লাইন কত দিন

আইসোলেশন বেডেই দেখা যায়, প্রতিটি লাইন ও ক্যাথেটার কত দিন ধরে, আর মাসের হার প্রতি ১,০০০ ডিভাইস-দিনে।

  • আইসোলেশন (সংস্পর্শ, ড্রপলেট, বায়ুবাহিত বা সুরক্ষামূলক), কারণসহ; সেন্ট্রাল লাইন, ক্যাথেটার, ভেন্টিলেটর ও ক্যানুলা

সহায়িকায় পড়ুন →

সিএসএসডি ও লন্ড্রি

স্টেরিলাইজার থেকে রোগী পর্যন্ত প্রতিটি সেট

প্রতিটি যন্ত্রপাতির সেট ট্যাগে, ব্যবহার থেকে জীবাণুমুক্ত হয়ে দেওয়া পর্যন্ত; একটি লোড ফেল হলে পুরো লোড ফেরত, আর থিয়েটার জানে কোন সেট কোন রোগীর কাছে গেছে।

  • প্রতিটি লোডের বোয়ি-ডিক, কেমিক্যাল ও বায়োলজিক্যাল ইন্ডিকেটর

সহায়িকায় পড়ুন →

রিপোর্ট প্রেরক

ডাক্তার ও রোগীর ফোনে রিপোর্ট, টাকা পরিশোধের পরে

ল্যাব নির্ণয়ে চললে রিপোর্ট নিজে থেকেই যায়; কিছু কাজ অন্য সফটওয়্যারে হলে রিপোর্ট প্রেরক সেগুলোও পাঠায়, রোগীর নির্ণয় ইনভয়েস পরিশোধ হলে তবেই।

  • রোগীর সম্মতিসহ ডাক্তারের নির্ণয় Rx-এ; চাইলে রোগীর ফোনেও, সংকেতবদ্ধ লিংকে

সহায়িকায় পড়ুন →

বিভাগের ইউনিট ও প্লাস্টারের তারিখ

ইউনিট ১, ইউনিট ২, আর কোনো প্লাস্টার ভুলে যাওয়া নয়

বিভাগ ইউনিটে ভাগ, প্রতিটির প্রধান, ডাক্তার ও ওপিডির দিন; প্রতিটি প্লাস্টার দেখানো বা খোলার দিন পর্যন্ত বিভাগের নজরে।

  • সেটআপে চালু করলে; একজন ডাক্তার নিজের বিভাগের সর্বোচ্চ একটি ইউনিটে; ইউনিট না থাকলে কিছুই বদলায় না

এআই ও স্মার্ট যাচাই

আয় বাড়ায়, সময় বাঁচায়

প্রথম ছয়টি হাসপাতালের নিজের রেকর্ডে বিনা খরচে চলে; বাকিগুলো এআই ক্রেডিটে, ব্যবহারের আগে খরচ দেখিয়ে। সিদ্ধান্ত সবসময় মানুষের।

বিলের আগে চার্জ না হওয়া কাজ

দেওয়া ওষুধ, পরীক্ষা, ওটির মাল বা রক্ত চার্জ না হলে ছুটির আগেই ধরা পড়ে।

প্যানেল দাবি যাচাই

দাবি পাঠানোর আগে প্যানেলের কভার, অনুমোদন, সীমা ও কাগজপত্রের সঙ্গে মেলানো; যা কভার নয় তা রোগীর অংশে, দাবি কম ফেরত আসে।

কারা বাড়ি যেতে পারেন

সাধারণ থাকার হিসেবে আজ ও কালের খালি বেডের পূর্বাভাস।

কারা নাও আসতে পারেন

কে না আসতে পারেন আর আরও কতজন বুক করা যায়।

মৌসুম ও মেয়াদ ধরে কেনা

গত বছরের ধরনে মৌসুমি চাহিদা (যেমন ডেঙ্গু) আগেভাগে, আর ব্যবহারের আগেই যে মজুদের মেয়াদ শেষ হবে তা চিহ্নিত।

ক্যাশিয়ারের অস্বাভাবিক ধরন

ফেরত, ছাড় বা বাতিল অন্যদের চেয়ে অনেক বেশি হলে জানায়।

এআই স্ক্রাইব ও খসড়া

বলা কথা থেকে নোট; ডিসচার্জ সামারি, রেফারেল ও হ্যান্ডওভারের খসড়া, ডাক্তার সই করেন।

ক্রয়ে এআই

কাগজের কোটেশন পড়া, তুলনায় পরামর্শ, আর কোথায় টাকা বাঁচে তার পর্যালোচনা।

আইসিডি-১০ কোড

ডাক্তারদের লেখা রোগনির্ণয়ে কোড প্রস্তাব, সরকারি রিপোর্ট ও দাবির জন্য।

কোথায় চলবে

দুইভাবে চালানো যায়

হাসপাতাল নিজে বেছে নেয়; দুই পথেই একই সফটওয়্যার, একই পর্দা।

হাসপাতালের নিজের সার্ভারে

হাসপাতালে একটি সার্ভার; সবাই হাসপাতালের নেটওয়ার্কে ফোন বা কম্পিউটার থেকে কাজ করেন।

  • ইন্টারনেট ছাড়াই পুরো হাসপাতাল চলে; ইন্টারনেট লাগে শুধু এসএমএস, ফোনের নোটিস ও এআই-এর জন্য
  • রোগীর তথ্য হাসপাতালের ভেতরেই থাকে

ক্লাউডে, আমরা চালাই

মূল কপি আমরা চালাই, হাসপাতালের বেছে নেওয়া সার্ভারে, বাংলাদেশে বা বাইরে; যেকোনো জায়গা থেকে নিরাপদ (https) ঠিকানায়।

  • ইন্টারনেট গেলে হাসপাতালে একটি পড়ার-কপি থাকে: রোগী খোঁজা ও ছাপা; নতুন কাজ ছাপা ফর্মে, ইন্টারনেট ফিরলে তোলা হয়
  • ক্লাউডে রেকর্ড রাখার আগে রোগীর সম্মতি, দুই ভাষার ফর্মে

ব্যাকআপ নিজে থেকেই হয়, প্রতি ঘণ্টায় ও প্রতি রাতে; চাইলে একটি ডিআর সার্ভার মূল সার্ভারের জায়গা নিতে প্রস্তুত থাকে। সহায়িকায় পড়ুন →

বড় প্রতিষ্ঠানের জন্য

সবচেয়ে বড় হাসপাতালেও দ্রুত

৫০ GB ডেটাবেস আর একসঙ্গে ৩০০ জন স্টাফ নিয়ে পরীক্ষা করা: প্রতিটি পাতা, রিপোর্ট, ব্যাকআপ আর আপডেট মেপে দেখা ও দ্রুত করা।

৫০ GB

পরীক্ষার ডেটাবেস: ৯৪ লাখ রোগী, ৮৩ লাখ ইনভয়েস

৩০০

স্টাফ একসঙ্গে কাজ করছেন

০.১ সেকেন্ড

রোগী খুঁজতে, সাধারণত

যেকোনো রোগী, যেকোনো বছরের, সঙ্গে সঙ্গে

লাখো রোগীর মধ্যে খোঁজা এক সেকেন্ডের ভগ্নাংশে। পুরোনো ইনভয়েস, ভর্তি আর ডিসচার্জ সামারি আজকেরগুলোর মতোই দ্রুত খোলে ও প্রিন্ট হয়; কিছুই আলাদা আর্কাইভে সরানো হয় না।

হিসাবের রিপোর্ট এক সেকেন্ডে

লাভ-ক্ষতি, খতিয়ান, ব্যালান্স শিট আর নগদ প্রবাহ দিনের যোগফল থেকে আসে, কোটি এন্ট্রি আবার যোগ করে নয়; যত বছরের হিসাবই হোক।

ব্যাকআপের সময়ও কাজ চলে

ব্যাকআপ আর ডিআর কপি কাজের পাশাপাশি তৈরি হয়, কাউকে থামতে হয় না। ডিআর সার্ভার শুধু বদলানো অংশটুকু আনে: পুরো ডেটাবেস নয়, কয়েক মেগাবাইট।

আপডেট প্রায় এক মিনিটে

বড় ডেটাবেসেও আপডেট নিজে প্রায় এক মিনিট; বাকি ভারী কাজ রাতে, অল্প অল্প করে, তাই সকালের কাজে কোনো প্রভাব নেই।

আরও

হাসপাতালের বাকি কাজগুলো

ডায়ালাইসিস

বিস্তারিত ও ছবি →

কেমোথেরাপি

বিস্তারিত ও ছবি →

রেডিওথেরাপি

বিস্তারিত ও ছবি →

ফিজিওথেরাপি

বিস্তারিত ও ছবি →

ড্রেসিং ও প্লাস্টারের তারিখ

সহায়িকায় পড়ুন →

টিকা: সরকারি ও কেনা লট

সহায়িকায় পড়ুন →

সনদ ও কাগজ আপনার মতো

সহায়িকায় পড়ুন →

বিস্তারিত চার্ট, হাসপাতাল যেগুলো রাখে

সহায়িকায় পড়ুন →

ব্লাড ব্যাংক

বিস্তারিত ও ছবি →

ভর্তি রোগীর বিল

বিস্তারিত ও ছবি →

কর্পোরেট ও প্যানেল রোগী

বিস্তারিত ও ছবি →

যা নিজে থেকে নজর রাখে

সহায়িকায় পড়ুন →

এআই খসড়া, এক ব্যালান্সে

সহায়িকায় পড়ুন →

এআই স্ক্রাইব

বিস্তারিত ও ছবি →

স্নাতকোত্তর লগবুক

বিস্তারিত ও ছবি →

ইন্টার্ন ডাক্তার

বিস্তারিত ও ছবি →

অ্যাম্বুলেন্স

বিস্তারিত ও ছবি →

মৃত্যুকালীন জবানবন্দি

সহায়িকায় পড়ুন →

সিপিআর না করার সিদ্ধান্ত

সহায়িকায় পড়ুন →

ইমেজিং ও প্যাকস

ইমেজিং অর্ডার অ্যাকসেশন নম্বরসহ প্যাকসের (যেমন Philips Vue PACS) ওয়ার্কলিস্টে যায়, বাতিলও সেখানে যায়, আর রেডিওলজিস্টের অনুমোদিত রিপোর্ট ছবির পাশে। প্রতিটি বার্তা রাখা থাকে; প্যাকস বন্ধ থাকলে পরে আবার চেষ্টা।

রেফার করা ডাক্তার ও তাঁদের রিপোর্ট

সহায়িকায় পড়ুন →

অংশীদার কেন্দ্র

সহায়িকায় পড়ুন →

ওপিডি চুক্তি ও চেম্বার ভাড়া

সহায়িকায় পড়ুন →

শেয়ার রেজিস্টার ও লভ্যাংশ

সহায়িকায় পড়ুন →

জন্ম, মৃত্যু ও মর্গ

বিস্তারিত ও ছবি →

কাউন্টার, ল্যাব, ফার্মেসি, হিসাব ও বেতন, সব ডায়াগনস্টিক সেন্টার-এর অংশ থেকে, একই সিস্টেমে।

কেন নির্ণয় Rx

বাংলাদেশের সবচেয়ে সম্পূর্ণ হাসপাতাল সিস্টেম

একটিই সিস্টেম যা পুরো হাসপাতাল চালায় আর আপনার ডেটা আপনার ভবনেই রাখে। যা একে আলাদা করে:

ভর্তি থেকে ছুটি, সঙ্গে পেছনের অফিসও, এক সিস্টেমে

ওপিডি, বেড, জরুরি বিভাগ, থিয়েটার, লাইভ মনিটরসহ আইসিইউ, ব্লাড ব্যাংক, সিএসএসডি, অ্যানালাইজারসহ ল্যাব, প্যাকসসহ ইমেজিং, ফার্মেসি ও স্টোর। একই ডেটাবেজে সম্পূর্ণ ডাবল-এন্ট্রি হিসাব, বেফটিএন-এ বেতনসহ মানবসম্পদ, আর ক্রয়। আলাদা সফটওয়্যার জোড়া দেওয়া নয়: একটি রেকর্ড, একটি বিল, একটিই হিসাবের খাতা।

বাংলাদেশের জন্য তৈরি, অনুবাদ করে বসানো নয়

প্রতিটি স্ক্রিন, রিপোর্ট, প্রিন্ট ও সতর্কতায় বাংলা ও ইংরেজি; ডিজিএইচএস ও ডিজিডিএ; বিকাশ ও এসএসএলকমার্জ; সরকারি ইপিআই; বাংলা ওষুধ রেজিস্টার; আর ডিজিএইচএস শেয়ারড হেলথ রেকর্ড।

আপনার ডেটা আপনার ভবনেই থাকে

হাসপাতালের নিজের সার্ভারে চলে, ইন্টারনেট না থাকলেও চলতে থাকে। ক্লাউড পছন্দ? আমরা হোস্ট করি, আর আউটেজের জন্য হাসপাতালে একটি পড়ার-কপি রাখি। যেভাবেই হোক: প্রতি রাতে এনক্রিপ্টেড ব্যাকআপ আর ঐচ্ছিক স্ট্যান্ডবাই সার্ভার।

ডাক্তার ও নার্স নিজের ফোনেই কাজ করেন

ওয়ার্ড রাউন্ড, নার্সিং চার্ট, শিফট হ্যান্ডওভার ও ডিউটি রোস্টার ফোনের জন্য তৈরি, আর ডাক্তারের নিজের প্রেসক্রিপশন অ্যাপ সরাসরি যুক্ত হয়।

আপনার যন্ত্র ও বৃহত্তর রেকর্ডের সঙ্গে কথা বলে

বেডসাইড মনিটর ও ল্যাব অ্যানালাইজার HL7-এ, ইমেজিং DICOM ও প্যাকসে, আর ডিজিএইচএস শেয়ারড হেলথ রেকর্ড FHIR-এ। বদ্ধ কোনো ব্যবস্থা নয়।

গঠনেই নিরাপদ, অ্যাক্রেডিটেশনের জন্য প্রস্তুত

অ্যালার্জি, ডোজ ও ইন্টারঅ্যাকশন যাচাই, আর্লি-ওয়ার্নিং স্কোর, রক্ত ও নিয়ন্ত্রিত ওষুধে দুজনের যাচাই, ক্রিটিক্যাল ফলাফলের সতর্কতা, আর সংশোধনী কার্যক্রমসহ অ্যাক্রেডিটেশন প্রস্তুতি ট্র্যাকার (NABH, JCI, ISO, ডিজিএইচএস লাইসেন্স)।

বড় আকারে প্রমাণিত: ৫০ জিবি ডেটাবেজে (৯৪ লাখ রোগী, ৮৩ লাখ ইনভয়েস) ৩০০ জন একসঙ্গে কাজ করা অবস্থায় পরীক্ষিত, তখনো এক সেকেন্ডের কমে উত্তর। দাম হাসপাতাল অনুযায়ী, যে অংশ লাগে সেই অনুযায়ী, ছোট ক্লিনিক বাকিটা বন্ধ রাখে।

প্রশ্ন

হাসপাতালের প্রশ্ন

বাংলাদেশের সেরা হাসপাতাল সফটওয়্যার কোনটি?
যেটি পুরো হাসপাতাল একটিই সিস্টেমে চালায় আর আপনার ডেটা আপনার নিজের ভবনে রাখে। নির্ণয় Rx ভর্তি থেকে ছুটি আর পেছনের অফিস এক ডেটাবেজে রাখে (বেড, জরুরি বিভাগ, থিয়েটার, আইসিইউ, ব্লাড ব্যাংক, অ্যানালাইজারসহ ল্যাব, প্যাকসসহ ইমেজিং, ফার্মেসি, হিসাব, মানবসম্পদ ও বেতন); বাংলা ও ইংরেজিতে, নিজের সার্ভারে ইন্টারনেট থাকুক বা না থাকুক চলে, ডাক্তার ও নার্স ফোনে কাজ করেন, বেডসাইড মনিটর HL7-এ যুক্ত হয়, আর গঠনেই নিরাপদ, সঙ্গে অ্যাক্রেডিটেশন প্রস্তুতি ট্র্যাকার। উপরের “কেন নির্ণয় Rx” অংশে বিস্তারিত; সিদ্ধান্তের আগে নিজের হাসপাতালে লাইভ ডেমো চালিয়ে দেখুন।
রিপোর্ট দেখাতে কি রোগীকে আবার ডাক্তারের কাছে যেতে হবে?
না, ডাক্তার নির্ণয় Rx ব্যবহার করলে। হাসপাতালের অনুমোদিত রিপোর্ট টাকা পরিশোধের পর, রোগীর সম্মতিতে, সরাসরি সেই ডাক্তারের অ্যাপে যায় যিনি পরীক্ষা দিয়েছেন; ডাক্তার দেখে ঠিক করেন রোগীর আসা দরকার কি না, আর দরকার না হলে নতুন প্রেসক্রিপশন লিংকে পাঠাতে পারেন। রোগী নিজেও এসএমএসে রিপোর্টের লিংক পান। এতে রোগীর যাতায়াত বাঁচে, হাসপাতালে ভিড় কমে, পরীক্ষা বাড়ে, আর যাতায়াতের জ্বালানি ও ছাপা কাগজ কমে।
মূল সার্ভার নষ্ট হলে কী হবে? ব্যাকআপ কীভাবে হয়?
মূল সার্ভার প্রতি ঘণ্টায় ও প্রতি রাতে নিজেই ব্যাকআপ নেয়, রাতের কপি অন্তত একটি আলাদা জায়গায় (দ্বিতীয় ডিস্ক, ইউএসবি বা অন্য সার্ভার) আর চাইলে গুগল ড্রাইভ বা S3 স্টোরেজে, এনক্রিপ্ট করা, খোলে শুধু রিকভারি পাসফ্রেজ দিয়ে। ঐচ্ছিক একটি ডিআর সার্ভার কয়েক মিনিট পরপর মূলের কপি রাখে, শুধু বদলানো অংশ এনে; মূল নষ্ট হলে কর্মীরা সেখানে সঙ্গে সঙ্গে দেখেন ও প্রিন্ট করেন, আর অ্যাডমিন সেটিকে মূল সার্ভার বানাতে পারেন। আগের সার্ভার মেরামত হয়ে ফিরলে ডিআর সার্ভারে লেখা সব সেখানে যায় আর হাসপাতাল আবার সেটিতে চলে, সবাইকে জানিয়ে।
বহু বছরের ডেটা আর শত শত স্টাফ হলে কি সফটওয়্যার ধীর হয়ে যাবে?
না। ৫০ GB ডেটাবেসে (৯৪ লাখ রোগী, ৮৩ লাখ ইনভয়েস) একসঙ্গে ৩০০ স্টাফ নিয়ে পরীক্ষা করা হয়েছে: রোগী খোঁজা এক সেকেন্ডের ভগ্নাংশে, হিসাবের রিপোর্ট প্রায় এক সেকেন্ডে, সাধারণ কাজ এক সেকেন্ডের কমে। পুরোনো রেকর্ড আলাদা আর্কাইভে যায় না, যেকোনো বছরের রোগী, ইনভয়েস বা ডিসচার্জ সামারি একইভাবে পাওয়া যায়। খুব বড় ডেটাবেসের জন্য সার্ভারে বেশি মেমরি রাখা ভালো; আমরা মাপ জানিয়ে দিই।
ইন্টারনেট চলে গেলে ওয়ার্ড কি থেমে যায়?
হাসপাতালের নিজের সার্ভারে চালালে না: পুরো সিস্টেম সেখানে চলে; ইন্টারনেট লাগে শুধু এসএমএস, ফোনের নোটিস ও এআই-এর জন্য। ক্লাউডে চালালে হাসপাতালে একটি পড়ার-কপি থাকে: রোগী খোঁজা ও ছাপা যায়, নতুন কাজ ছাপা ফর্মে, ইন্টারনেট ফিরলে তোলা হয়।
সফটওয়্যার কি চিকিৎসার সিদ্ধান্ত নেয়?
না। ডোজ ও অ্যালার্জির সতর্কতা দেখায়, আর্লি ওয়ার্নিং স্কোর ও সংক্রমণের হার গোনে, কিন্তু সিদ্ধান্ত ডাক্তার, নার্স ও সংক্রমণ নিয়ন্ত্রণ দলের। এআই শুধু খসড়া করে; প্রতিটি লাইন মানুষ পড়ে নেন বা বাদ দেন। কোন ওষুধ নিয়ন্ত্রিত, কোন সীমা: হাসপাতাল নিজে ঠিক করে।
এআই-এর খরচ কীভাবে দেওয়া হয়?
হাসপাতালের সব এআই একটিই ক্রেডিট ব্যালান্স থেকে চলে; এক ক্রেডিট এক টাকা, ক্রেডিট শেষ হয় না। প্রতিটি অনুরোধের আগে খরচ দেখায় (একটি ডিসচার্জ সামারি সাধারণত ১–৩ ক্রেডিট); মালিক দেখেন কোথায় খরচ হলো, অ্যাডমিন মাসিক সীমা দেন। হাসপাতালের জন্য বড় প্যাক: ১০,০০০ ক্রেডিট ৳৮,০০০, ২৫,০০০ ক্রেডিট ৳১৮,৭৫০। প্রতিটি এআই অংশ বন্ধ রাখা যায়; বাকি সব এআই ছাড়াই চলে।
ডায়াগনস্টিক সেন্টারের অংশগুলোও কি আছে?
হ্যাঁ। হাসপাতাল সংস্করণ ডায়াগনস্টিক সেন্টারের সবকিছুর উপর তৈরি: কাউন্টার, ল্যাব ও অ্যানালাইজার, ফার্মেসি, ক্রয়, যন্ত্রপাতি, হিসাব, মানবসম্পদ ও বেতন।
ছোট ক্লিনিকেও চলবে?
হ্যাঁ। যে অংশ লাগে না তা বন্ধ থাকে, কারও মেনুতে আসে না। কয়েকটি বেড আর একটি থিয়েটার দিয়েও শুরু করা যায়।
আমাদের বেডসাইড মনিটর কি যুক্ত হবে?
সেন্ট্রাল মনিটরিং স্টেশন HL7-এ রিডিং পাঠালে হ্যাঁ: Mindray, Philips, Nihon Kohden, Edan, Comen বা অন্য কোম্পানি। HL7 আউটপুট ভেন্ডর চালু করেন, প্রায়ই আলাদা লাইসেন্সে; হাসপাতাল নিজেই সংযোগ যোগ করে বেড মেলায়। মনিটরের নিজের অ্যালার্ম সবসময় প্রধান থাকে।
এসএমএস কীভাবে যায়, খরচ কে দেয়?
হাসপাতাল বেছে নেয়। এক: নির্ণয় Rx থেকে কেনা এসএমএস প্যাকেজ, প্রতিটি অংশ ৭৫ পয়সা (১,০০০টি ৳৭৫০)। দুই: হাসপাতালের নিজের এসএমএস গেটওয়ে অ্যাকাউন্ট (বিডি ওয়েব সার্ভিসেস, আলফা এসএমএস, বাল্ক এসএমএস বিডি বা অন্য যেকোনো প্রোভাইডার), খরচ সেই প্রোভাইডারকে সরাসরি। নিজের গেটওয়ে ব্যর্থ হলে চাইলে নির্ণয় Rx প্যাকেজ দিয়ে পাঠানো যায়।
রোগী কি বুক করার সময় অনলাইনে টাকা দিতে পারেন?
হাসপাতাল চাইলে; এটি ঐচ্ছিক। হাসপাতালের নিজের বিকাশ বা এসএসএলকমার্জ মার্চেন্ট অ্যাকাউন্টে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট বা বাড়ি থেকে নমুনা সংগ্রহের অগ্রিম বা পুরো ফি নেওয়া যায়, টাকা সরাসরি হাসপাতালের অ্যাকাউন্টে। সময়মতো বাতিল করলে নিজে থেকেই ফেরত যায়, হাসপাতালের ঠিক করা ফেরতের খরচ বাদে; রোগী না এলে কী হবে, তা হাসপাতাল ঠিক করে।
একাধিক শাখা কি এক সিস্টেমে চালানো যায়?
হ্যাঁ। প্রতিটি শাখার কর্মীরা শুধু নিজের শাখার কাউন্টার, দৈনিক খাতা ও ইনভয়েস দেখেন, ম্যানেজার দেখেন সব শাখা; লাভ-ক্ষতি শাখা ধরে বা একসাথে, আর মালিকের ড্যাশবোর্ডে প্রতিটি শাখার আজকের ও মাসের আয়। এক শাখায় নেওয়া নমুনার পরীক্ষা অন্য শাখায় হতে পারে, তার ঠিক করা ভাগ দুই শাখার চলতি হিসাবে মেটে। প্রতিটি শাখার ইনভয়েসের নিজের প্রিফিক্স, চাইলে নিজের লেটারহেড। কয়টি শাখা, তা লাইসেন্সে লেখা থাকে।
দাম কত?
হাসপাতালের বেড, বিভাগ আর কোন কোন অংশ লাগবে তা দেখে দাম ঠিক হয়। যোগাযোগ পাতায় লিখুন বা ফোন করুন, আমরা দেখিয়ে দাম জানাব।

আপনার হাসপাতালে চালিয়ে দেখুন

কয়টি বেড আর কোন কোন বিভাগ, বলুন; আমরা দেখিয়ে দাম জানাব।