হাসপাতাল ও ক্লিনিক · ডাক্তার ও নার্স
মনিটরিং: লাইভ লক্ষণ ও জরুরি সতর্কতা
ইউনিট ধরে প্রতিটি রোগীর লক্ষণ — বেডসাইড মনিটর থেকে লাইভ, না থাকলে শেষ নেওয়া পর্যবেক্ষণ; জরুরি রিডিংয়ে শব্দ আর ডিউটির ডাক্তার ও নার্সকে জানানো।

ওয়ার্ড › মনিটরিং: আইসিইউ, সিসিইউ, কেবিন, ওয়ার্ড — ইউনিট ধরে প্রতিটি রোগী, পালস, রক্তচাপ, SpO2, শ্বাস ও তাপমাত্রা আর আর্লি ওয়ার্নিং স্কোরসহ। কার্ড বা তালিকা হিসেবে দেখা যায়; রোগী, বেড, ডাক্তার, ইউনিট ও “যা নজরে রাখতে হবে” ধরে খোঁজা যায়।
- বেড মনিটরের সঙ্গে যুক্ত থাকলে লক্ষণ লাইভ, কত সেকেন্ড আগের তা লেখা থাকে।
- সংযোগ না থাকলে লাইভ কিছু দেখানো হয় না — শেষ চার্ট করা পর্যবেক্ষণ, কখন নেওয়া হয়েছে তাসহ।
- রোগীর ভর্তির সারাংশে বেডের পাশে এখনকার লক্ষণ, আর জরুরি তথ্য: অ্যালার্জি, আইসোলেশন, জরুরি ফলাফল ও সিপিআর না করার সিদ্ধান্ত থাকলে তা।
চার্টে তোলা
মনিটরের রিডিং নিজে থেকে চার্টে ওঠে না। নার্স দেখে অক্সিজেন কীভাবে দেওয়া হচ্ছে আর চেতনা (AVPU) বেছে চার্টে তুলুন চাপলে সেটটি পর্যবেক্ষণ চার্টে যায় ও স্কোর হয়।
জরুরি রিডিং
- কোনো লক্ষণ হাসপাতালের ঠিক করা সীমা পার হয়ে পরপর দুটি রিডিংয়ে থাকলে পর্দায় শব্দ ও লাল বার্তা, আর ডিউটির ডাক্তার, কনসালট্যান্ট ও ডিউটির নার্সের ফোনে নোটিস — একই লক্ষণে ১৫ মিনিটে একবার।
- কাফের রক্তচাপ একটি মাপ, তাই সেই মাপের জন্য একবারই জানানো হয়।
- সীমা NEWS2-এর যে ধাপে ৩ স্কোর হয় সেখানে তৈরি; অ্যাডমিন ওয়ার্ড সেটিং › বেডসাইড মনিটর-এ বদলাতে পারেন। শিশুদের জন্য প্রাপ্তবয়স্কের সীমা প্রযোজ্য নয় — তাদের নিজের স্কোর।
মনিটর যুক্ত করা হয় সেন্ট্রাল স্টেশনের HL7 আউটপুট দিয়ে — Mindray, Philips, Nihon Kohden, Edan, Comen বা অন্য যেকোনো HL7; তালিকায় না থাকলে অন্য কোম্পানির জন্য অনুরোধ চাপুন।
এই পাতাটি কাজে না এলে সাপোর্টে লিখুন — কোথায় আটকেছেন বললে পাতাটিও ঠিক করে দেব।

