অক্টোবর অফার — প্রথম ১০০ জন ডাক্তারের জন্য ৪০% ছাড়

৩টি বিক্রি হয়েছে · ১০০টির মধ্যে ৯৭টি বাকি কিনুন

হাসপাতাল ও ক্লিনিক · কর্পোরেট ও প্যানেল রোগী

রোগী দেন নিজের অংশ, বাকিটা প্রতিষ্ঠানের কাছে পাওনা — হিসাবসহ

চুক্তির ছাড় নিজে থেকে বসে, কাউন্টারে রোগী শুধু নিজের অংশ দেন, আর প্যানেলের অংশ পাওনা হিসেবে ওঠে — দাবিপত্র থেকে পরিশোধ পর্যন্ত, বহির্বিভাগ ও ভর্তি রোগী দুই ক্ষেত্রেই।

দেখতে চাই — যোগাযোগ করুন পুরো হাসপাতাল সংস্করণ

কর্পোরেট ও প্যানেল রোগী — ধাপে ধাপে

প্রতিটি ধাপে কে কাজ করেন আর সফটওয়্যার কী করে। কোনো ধাপে চাপলে সেখানে থামে।

  1. ১ চুক্তি হিসাবরক্ষক বা ম্যানেজার ছোট কোড, নাম (বাংলাসহ), ধরন; চুক্তির ছাড়, রোগীর প্রদেয় অংশ, বাকির সীমা আর কত দিনে পরিশোধ।
  2. ২ সদস্য ডেস্ক বা কাউন্টার কার্ড, পলিসি বা কর্মী নম্বর; নির্ভরশীল হলে কর্মী বা পলিসিধারীর নাম; কভার কত দিন পর্যন্ত।
  3. ৩ ভাগ করা বিল কাউন্টার ছাড় চুক্তি থেকে, পর্দা থেকে নয়; রোগী নিজের অংশ দেন, বাকিটা প্যানেলের কাছে পাওনা।
  4. ৪ দাবি ও পরিশোধ হিসাব কয়েক দিনের দাবিপত্র বাংলা বা ইংরেজিতে; চেক বা ট্রান্সফার পুরোনো ইনভয়েস থেকে সমন্বয়।

কাউন্টারে

চুক্তির ছাড় আর রোগীর অংশ — নিজে থেকে হিসাব

রোগী বাছলেই তাঁর প্যানেল, সদস্য নম্বর আর চুক্তির শর্ত দেখায়। বিলের সারাংশে মোট, প্যানেল ছাড়, প্রদেয় আর “প্যানেল দেবে” — রোগীর কাছে বাকি শুধু তাঁর নিজের অংশ। ছবিতে: ৳২,২০০-এর পরীক্ষা, ১০% ছাড়ে ৳১,৯৮০; রোগী দেন ২০%, অর্থাৎ ৳৩৯৬, আর প্রতিষ্ঠানের কাছে পাওনা ৳১,৫৮৪।

  • যে প্যানেল তার বাকির সীমায় পৌঁছেছে, তার নামে আর বিল হয় না — আগে প্যানেলের পরিশোধ, নয়তো রোগীর নিজের বিল
  • মেয়াদ পেরোনো বা বন্ধ কভারে বিল হয় না
  • ভর্তি রোগীর বিলও একই নিয়মে ভাগ; অগ্রিম জমা শুধু রোগীর অংশ মেটায়
চুক্তির ছাড় আর রোগীর অংশ — নিজে থেকে হিসাব

প্যানেলের হিসাব

প্রতিটি প্রতিষ্ঠানের ইনভয়েস, পরিশোধ আর বাকি — এক পাতায়

যেকোনো কয়েক দিনের ইনভয়েস: রোগী, সদস্য নম্বর, মোট, প্যানেলের অংশ, পরিশোধিত, অবলোপিত আর বাকি; নিচে সদস্যরা, নির্ভরশীলসহ। “দাবিপত্র প্রিন্ট” বাংলা বা ইংরেজিতে। “পরিশোধ লিখুন”-এ ব্যাংক, চেক, নগদ, বিকাশ বা নগদ (মোবাইল) — পুরোনো ইনভয়েস থেকে সমন্বয় হয়ে সঙ্গে সঙ্গে হিসাবের খাতায়, পাওনার চেয়ে বেশি কখনো নয়।

  • দাবিতে বাদ পড়া অংশ কারণ লিখে অবলোপন — ম্যানেজারের অনুমোদনে; মুছে ফেলা যায় না
  • মালিকের ড্যাশবোর্ডে প্যানেলের কাছে মোট পাওনা; খাতায় “প্রতিষ্ঠান ও বীমার কাছে পাওনা”
  • রোগী নিজের অংশ দিলেই রিপোর্ট — প্যানেলের অংশের জন্য অপেক্ষা নয়
প্রতিটি প্রতিষ্ঠানের ইনভয়েস, পরিশোধ আর বাকি — এক পাতায়

প্রশ্ন

হাসপাতাল যা জিজ্ঞেস করে

কোন ধরনের প্যানেল রাখা যায়?
প্রতিষ্ঠান, বীমা, সরকারি স্কিম, এনজিও বা অন্য যেকোনো চুক্তি — প্রতিটির নিজের ছাড়, রোগীর অংশ, বাকির সীমা আর পরিশোধের দিন। সীমা না থাকলে ০ লিখুন।
কাউন্টারের কর্মী কি প্যানেলের ছাড় বদলাতে পারেন?
না। প্যানেলের ছাড় ও রোগীর অংশ চুক্তি থেকে আসে, পর্দা থেকে নয়। চুক্তি বদলান শুধু যাঁর প্যানেল রাখার অনুমতি আছে — শুরুতে হিসাবরক্ষক ও ম্যানেজার।
প্রতিষ্ঠান দাবির কিছু অংশ না দিলে?
সেই ইনভয়েসের বাকিটুকু বা তার অংশ কারণ লিখে অবলোপন করা হয়; যিনি লেখেন তাঁর নিজের অনুমোদনের অধিকার না থাকলে একজন ম্যানেজার অনুমোদন দেন। ক্ষতিটি “প্যানেলের অনাদায়ী দাবি অবলোপন” খরচে ওঠে, আর দাবিপত্রে দেখায়।
ডায়াগনস্টিক সেন্টারেও কি প্যানেল চলে?
হ্যাঁ। প্যানেল, সদস্য, ভাগ করা বিল, দাবিপত্র ও পরিশোধ ডায়াগনস্টিক সেন্টারেও একই; শুধু ভর্তি রোগীর বিল হাসপাতালের।

আপনার হাসপাতালে চালিয়ে দেখুন

কয়টি বেড আর কোন কোন বিভাগ, বলুন — আমরা দেখিয়ে দাম জানাব।