ফাউন্ডার দাম — প্রথম ১০০ জন ডাক্তারের জন্য ৪০% ছাড়

১০০টি জায়গা কিনুন

হাসপাতাল ও ক্লিনিক · এআই স্ক্রাইব

ডাক্তার রোগীর দিকে তাকান, নোট নিজেই লেখা হয়

বাংলা, ইংরেজি বা দুটো মিশিয়ে বলা কথা থেকে নোটের প্রতিটি ঘরের খসড়া। হাসপাতাল অনুমতি দিলে আর ডাক্তার নিজে চালু করলে তবেই চলে।

দেখতে চাই — যোগাযোগ করুন পুরো হাসপাতাল সংস্করণ

এআই স্ক্রাইব — ধাপে ধাপে

প্রতিটি ধাপে কে কাজ করেন আর সফটওয়্যার কী করে। কোনো ধাপে চাপলে সেখানে থামে।

  1. ১ রোগীর সম্মতি ডাক্তার প্রতিবার জিজ্ঞেস করে টিক দিতে হয় — টিক ছাড়া শোনা শুরু হয় না।
  2. ২ শোনা ও লেখা এআই কথোপকথন লেখা হয়; থামালে পড়ে ভুল শোনা ঠিক করা যায়।
  3. ৩ ঘর ধরে খসড়া এআই অভিযোগ, ইতিহাস, পরীক্ষা, রোগনির্ণয়, পরিকল্পনা; অস্পষ্ট অংশ আলাদা করে জানায়।
  4. ৪ ডাক্তার দেখে যোগ করেন ডাক্তার যা যাবে না তার টিক তুলে দিন; আগের লেখার নিচে যোগ হয়, মুছে নয়।

নিরাপত্তা

খসড়া, সিদ্ধান্ত নয়

ওষুধ কখনো নোট বা প্রেসক্রিপশনে নিজে বসে না — যা বলা হয়েছে তার তালিকা পাশে থাকে, ডাক্তার বেছে যোগ করেন। শুধু যে নোট ডাক্তার নিজে লিখছেন সেটিতেই খসড়া হয়; সই করা নোটে নয়।

  • রেকর্ডিং রাখা হয় না; রোগীর নাম পাঠানো হয় না — শুধু বয়স, লিঙ্গ ও অ্যালার্জি
  • একটি খসড়ায় সাধারণত ২–৪ ক্রেডিট, চাপার আগে লেখা থাকে
  • হাসপাতালের সুইচ ডাক্তারের সুইচের উপরে
খসড়া, সিদ্ধান্ত নয়

প্রশ্ন

হাসপাতাল যা জিজ্ঞেস করে

বাংলায় বললে কাজ করে?
হ্যাঁ — বাংলা, ইংরেজি বা দুটো মিশিয়ে। খসড়া নোটের ভাষায় হয়।
ইন্টারনেট লাগে?
হ্যাঁ, শোনা ও খসড়ার সময়। নোট লেখা, সই আর বাকি সব ইন্টারনেট ছাড়াই চলে।
চেম্বারের ডাক্তারও ব্যবহার করতে পারেন?
হ্যাঁ, ডাক্তারের অ্যাপে — সেখানে ডাক্তার নিজেই চালু করেন।

আপনার হাসপাতালে চালিয়ে দেখুন

কয়টি বেড আর কোন কোন বিভাগ, বলুন — আমরা দেখিয়ে দাম জানাব।