রোজকার কাজ
রিপোর্ট ও হিসাব
কে এসেছিল, কত টাকা হলো, কোন রিপোর্ট পড়া হয়েছে — যেকোনো তারিখের জন্য, ছাপার বা নামানোর উপযোগী করে।
উপরের মেনুর রিপোর্ট পর্দাটির আগের নাম ছিল Numbers। তিনটি ট্যাব: সারসংক্ষেপ, কারা এসেছিল, আর ল্যাব রিপোর্ট। প্রতিটির জন্য তারিখ বেছে নেওয়া যায় — আজ, এই সপ্তাহ, এই মাস, এই বছর, বা নিজের দুটি তারিখ।
সারসংক্ষেপ
বেছে নেওয়া দিনগুলোর রোগী, ভিজিট ও টাকা — আর তার পাশে প্রথম দিন থেকে আজ পর্যন্ত মোট কত, যাতে আজকের সংখ্যাটি কিসের তুলনায় তা বোঝা যায়।
কারা এসেছিল
প্রতিটি সারিতে তারিখ, রোগী, রোগ নির্ণয়, চেম্বার, কতটি ওষুধ আর কত ফি। প্রতিটি সারির শেষে পাঠান বোতামটিও আছে — সেখান থেকেই রোগীকে প্রেসক্রিপশনটি পাঠানো যায়।
ল্যাব রিপোর্ট
যত রিপোর্ট পড়া হয়েছে তার তালিকা — নাম নিজে থেকেই তৈরি হয় (যে প্যানেলটি পাওয়া গেছে, না হলে ল্যাবের নাম, না হলে তারিখ), সঙ্গে কতগুলো মান পড়া গেছে আর তার কতগুলো ল্যাবের নিজের রেঞ্জের বাইরে। সারিতে চাপ দিলে মানগুলো, দুই পাঠে যেখানে অমিল ছিল তা, আর স্ক্যান করা পাতাগুলো খুলে যায়।
ছাপা ও নামানো
- Print — যে তারিখগুলো বেছেছেন তা শিটের উপরে ছাপা থাকে।
- Spreadsheet — CSV ফাইল, Excel-এ খুলবে।
- PDF — যেমন দেখছেন তেমনই।
এই পাতাটি কাজে না এলে সাপোর্টে লিখুন — কোথায় আটকেছেন বললে পাতাটিও ঠিক করে দেব।

