ডাক্তারের অ্যাপ · রোজকার কাজ
স্নাতকোত্তর লগবুক
এফসিপিএস, এমডি বা এমএস প্রশিক্ষণরত ডাক্তারের কেস লগ — নিজের প্রেসক্রিপশন থেকে সংগ্রহ করা, রোগীর পরিচয় ছাড়া, এক চাপে রপ্তানি।
লগবুক চালু করলে নির্ণয় Rx আপনার দেওয়া প্রতিটি প্রেসক্রিপশন আর প্রসিডিউর নোট থেকে কেস তুলে আনে — রোগনির্ণয় ও প্রসিডিউর অনুযায়ী। আলাদা করে কিছু লিখতে হয় না।
চালু করা
- রিপোর্ট পাতায় স্নাতকোত্তর লগবুক খুলুন।
- কোর্স (এফসিপিএস, এমডি, এমএস…), বিষয়, প্রতিষ্ঠান ও সুপারভাইজার লিখুন।
- প্রশিক্ষণ শুরুর তারিখ দিন — সেদিন থেকে কেস সংগ্রহ হয়।
কেস ঠিক করা ও যোগ করা
- যেকোনো কেসে বদলান চেপে আপনার ভূমিকা (চিকিৎসা দিয়েছেন, নিজে করেছেন, সহায়তা করেছেন, দেখেছেন…), জায়গা বা মন্তব্য ঠিক করুন। বদলানো কেস পরে আর নিজে থেকে বদলায় না।
- যে কেস লগে চান না, তা লগ থেকে বাদ দিন — মোছা হয় না, পরে ফিরিয়ে আনা যায়।
- অন্য জায়গায় দেখা কেস বা দেখা প্রসিডিউর হাতে কেস যোগ করুন দিয়ে যোগ করুন।
রপ্তানি
স্প্রেডশিট (CSV) সব কেস এক ফাইলে দেয়; লগ প্রিন্ট জায়গা, রোগনির্ণয় ও প্রসিডিউর অনুযায়ী মোট আর প্রতিটি কেস ছেপে দেয়, নিচে সুপারভাইজারের স্বাক্ষরের লাইনসহ — বাংলায় বা ইংরেজিতে।
রোগীর নাম, ফোন বা আইডি লগে থাকে না। থাকে শুধু তারিখ, বয়স, লিঙ্গ আর একটি কেস কোড — একই রোগীর জন্য একই কোড, কিন্তু তা থেকে রোগীকে চেনার কোনো উপায় নেই।
এই পাতাটি কাজে না এলে সাপোর্টে লিখুন — কোথায় আটকেছেন বললে পাতাটিও ঠিক করে দেব।

