রোজকার কাজ
ফলো-আপ ও মনে করিয়ে দেওয়া
কাকে কবে ফিরে আসতে বলেছেন, আগের সন্ধ্যায় তাঁদের মনে করিয়ে দেওয়া, আর কে সত্যিই ফিরেছেন।
প্রেসক্রিপশনের নিচে পরবর্তী সাক্ষাৎ-এর তারিখ বসালে সেই রোগী আপনাআপনি ফলো-আপের তালিকায় চলে যান। ডেস্ক পর্দায় আগামীকাল যাঁদের আসার কথা, তাঁদের তালিকা দেখা যায়।
মনে করিয়ে দেওয়া
দুটি পথ আছে, আর দুটিই আপনার চাপ দেওয়ার পরেই চলে — নিজে থেকে কোনো বার্তা যায় না।
- সহকারীর ফোন থেকে। ডেস্ক অ্যাপে ফলো-আপ ট্যাবে প্রত্যেকের পাশে একটি বোতাম; চাপলে ফোনের মেসেজ অ্যাপ খুলে যায়, লেখা বসানো থাকে। খরচ নেই।
- গেটওয়ে দিয়ে। কম্পিউটার থেকে একবারে সবাইকে — বোতামের গায়েই লেখা থাকে কতজনকে আর কত টাকায়।
যিনি এর মধ্যেই ফিরে এসেছেন তাঁকে আর মনে করানো হয় না, আর কাউকে একই ফলো-আপের জন্য দুবার বার্তা যায় না।
কে ফিরেছেন
তালিকার উপরে লেখা থাকে গত মাসে কতজনকে ফিরতে বলা হয়েছিল আর কতজন ফিরেছেন — এবং যাঁদের মনে করানো হয়েছিল তাঁরা বেশি ফিরেছেন কি না। এটিই আপনার নিজের হিসাব, টাকাটা কাজে লাগছে কি না বোঝার জন্য।
এই পাতাটি কাজে না এলে সাপোর্টে লিখুন — কোথায় আটকেছেন বললে পাতাটিও ঠিক করে দেব।