ডাক্তারের অ্যাপ · রোজকার কাজ
এআই স্ক্রাইব
রোগীর সম্মতিতে পুরো পরামর্শ শুনে রেকর্ডের খসড়া; প্রতিটি ঘর আপনি দেখে নেন, তারপর যোগ হয়।
এআই স্ক্রাইব পরামর্শের পুরো কথোপকথন শুনে প্রেসক্রিপশনের ঘরগুলোর খসড়া করে: অভিযোগ, ইতিহাস, পরীক্ষায় প্রাপ্ত, রোগনির্ণয়, পরীক্ষা-নিরীক্ষা, উপদেশ। যা বলা হয়নি তা লেখে না; যা অস্পষ্ট তা আলাদা করে জানায়।
চালু করা
- ডাক্তার ও চেম্বার পাতায় AI অংশে আমার পরামর্শে এআই স্ক্রাইব ব্যবহার করব-এ টিক দিন।
- AI চালু থাকতে হবে: নিজের key বা ক্রেডিট (দেখুন AI চালু করা ও ক্রেডিট)।
একটি পরামর্শে
- প্রেসক্রিপশনে পরামর্শ শুনুন (এআই স্ক্রাইব) চাপুন, প্যাডে, বা প্রিভিউর ওপরের বারে; প্রিভিউতে এটি পাতার পাশে একটি প্যানেলে খোলে।
- রোগীকে জানিয়ে তাঁর সম্মতি নিন, আর সম্মতির ঘরে টিক দিন; টিক ছাড়া শোনা শুরু হয় না।
- কথোপকথন শেষে থামান। যা লেখা হলো তা পড়ে ভুল শোনা কিছু থাকলে ঠিক করুন।
- রেকর্ডের খসড়া করুন চাপলে আগে খরচ দেখায়; তারপর খসড়া।
- প্রতিটি ঘর পড়ুন, যা যাবে না তার টিক তুলে দিন, তারপর যোগ করুন। আগের লেখার নিচে যোগ হয়, মুছে যায় না।
ভুল শোনা নাম ও শব্দ
খসড়ার আগে আপনার বেশি লেখা ওষুধ, পরীক্ষার তালিকা আর প্রতিটি ঘরে আপনার নিজের লেখা লাইন সঙ্গে যায়, যাতে ভুল শোনা নাম ঠিক বানানে লেখা হয়। খসড়ার পরে প্রতিটি ঘরের প্রতিটি লাইন তালিকার সঙ্গে মিলিয়ে দেখা হয়: অভিযোগ, ইতিহাস, পরীক্ষায় প্রাপ্ত, রোগনির্ণয়, পরীক্ষা-নিরীক্ষা, উপদেশ ও পরিকল্পনা।
- ভুল শোনা মনে হলে ঘরের নিচে পরামর্শ আসে, যেমন Fever for 3 days (শোনা গেছে “Fevar for 3 days”); চাপলে ঠিক হয়; সব ঠিক করুন একবারে সব। আপনি না চাপা পর্যন্ত কিছু বদলায় না।
- সংখ্যা কখনো বদলায় না, প্রশ্নবোধক “?” থেকে যায়, আর যা বলা হয়নি তা যোগ হয় না: “Diabetis mellitus” হয় “Diabetes mellitus”, “(type 2)” নয়।
- বলা প্রতিটি ওষুধ তালিকায় মিলিয়ে দেখা হয়: তালিকায় Seclo নামে আছে, বা Napa বোঝাতে চেয়েছেন?
ওষুধ কখনো প্রেসক্রিপশনের লাইনে বসে না। যে ওষুধের কথা বলা হয়েছে তা পাশে তালিকায় থাকে; ওষুধ বাছাই থেকে নিজে যোগ করবেন।
যোগ করার আগে প্রতিটি সংখ্যা মিলিয়ে নিন: রক্তচাপ, পালস, তাপমাত্রা, সুগার, ডোজ। যন্ত্র সবচেয়ে বেশি ভুল শোনে সংখ্যায়, বিশেষ করে বাংলার মাঝে বলা সংখ্যা। খসড়া যে সংখ্যা নিয়ে নিশ্চিত নয় তা ঘরে বসায় না; “অস্পষ্ট” অংশে নাম ধরে বলে, আপনি নিজে লিখে দেন।
রেকর্ডিং রাখা হয় না, রোগীর নাম পাঠানো হয় না। খসড়ায় সাধারণত ২ থেকে ৪ ক্রেডিট লাগে; চাপার আগে পর্দায় লেখা থাকে।
এই পাতাটি কাজে না এলে সাপোর্টে লিখুন। কোথায় আটকেছেন বললে পাতাটিও ঠিক করে দেব।

