রোজকার কাজ
প্রেসক্রিপশন লেখা ও ছাপা
ওষুধ খোঁজা, ডোজ, টেমপ্লেট, আর ছাপানো প্যাডে ছাপার মাপ ঠিক করা।
রোগীর ফাইল খুলে New prescription চাপলে লেখার পর্দা আসে। বাঁয়ে অভিযোগ, পরীক্ষা, রোগ নির্ণয় আর পরামর্শ; ডানে ওষুধ।

ওষুধ যোগ করা
- ব্র্যান্ড বা জেনেরিকের প্রথম কয়েকটি অক্ষর লিখুন — তালিকা নিজে থেকে আসবে।
- Enter চেপে বেছে নিন, নয়তো মাউসে ক্লিক করুন।
- ডোজের ঘরে
১+০+১ধরনের করে লিখুন, আর কত দিন বসান। - কতগুলো লাগবে সে নিজেই হিসাব করে দেয় — চাইলে বদলাতে পারেন।
আগেরটাই আবার
Repeat last চাপলে আগের ভিজিটের ওষুধগুলো হুবহু চলে আসে — দীর্ঘমেয়াদি রোগীর ক্ষেত্রে এটিই সবচেয়ে বেশি কাজে লাগে। এসে যাওয়ার পর যা খুশি বদলাতে পারেন।
নিজের টেমপ্লেট
যে রোগে রোজ একই ওষুধ লেখেন, সেটি একবার লিখে Templates-এ নাম দিয়ে রেখে দিন। পরেরবার নাম বেছে নিলেই পুরোটা বসে যাবে।
ছাপানো প্যাডে ছাপা
- Preview & print চাপুন।
- উপরে Printed pad ঘরটিতে টিক দিন।
- আপনার প্যাডের ছাপা অংশটুকু মিলিমিটারে মেপে লিখে দিন — সাধারণত ৪০ থেকে ৫০ মিমি।
- একবার ছেপে মিলিয়ে নিন; ঠিক না হলে মাপটি দু-এক মিলিমিটার বদলান।

আপনি সাধারণত যা দেন
অভিযোগ লেখার সঙ্গে সঙ্গে নিচে একটি ছোট তালিকা আসে — এমন অভিযোগে আপনি নিজে আগে যা যা দিয়েছেন, কতবার দিয়েছেন সেই সংখ্যাসহ। একটিতে চাপ দিলে শেষবারের ডোজ নিয়েই প্যাডে বসে যাবে। এটি আপনার নিজের প্রেসক্রিপশনের হিসাব, বাইরের কোনো পরামর্শ নয়।
একই জেনেরিকের অন্য ব্র্যান্ড
প্রতিটি ওষুধের লাইনে একই জেনেরিক লেখাটিতে চাপ দিলে একই জেনেরিক ও একই মাত্রার অন্য ব্র্যান্ডগুলো দেখা যাবে। দাম কেবল সেখানেই দেখানো হয় যেখানে আপনার নিজের তালিকায় দাম লেখা আছে — অনুমান করা দাম কখনো দেখানো হয় না।
রোগীর জন্য চৌকো কোড
প্রেসক্রিপশনের নিচে একটি চৌকো কোড ছাপা হয়। রোগী ফোনের ক্যামেরা ধরলেই ওষুধগুলো বড় করে, প্রতিটি সময়ের ছবিসহ দেখতে পাবেন, আর কোন তারিখ পর্যন্ত কোর্স চলবে তাও। প্রেসক্রিপশনটি কোডের ভেতরেই থাকে — কোনো সার্ভারে কিছু জমা হয় না, তাই ইন্টারনেট ছাড়া চেম্বারেও এটি কাজ করে। না চাইলে প্রিভিউ পর্দার রোগীর কোড ঘরের টিক তুলে দিন।
এই পাতাটি কাজে না এলে সাপোর্টে লিখুন — কোথায় আটকেছেন বললে পাতাটিও ঠিক করে দেব।