ডাক্তারের অ্যাপ · রোজকার কাজ
AI চালু করা ও ক্রেডিট
দুটি পথ: নিজের API key, নয়তো নির্ণয় Rx থেকে কেনা ক্রেডিট। কোনটায় কত খরচ, আর হিসাব কোথায় দেখবেন।
AI বন্ধ রেখেও নির্ণয় Rx-এর সবকিছু চলে। চালু করলে যা পাবেন তা হলো লেখার কাজ কমে যাওয়া: ল্যাব রিপোর্ট পড়ে নেওয়া, লেখা গুছিয়ে দেওয়া, রোগীর ইতিহাস সংক্ষেপ করা। খরচ দুইভাবে দিতে পারেন।
পথ এক: নিজের API key
Anthropic-এ নিজের অ্যাকাউন্ট খুলে একটি key নিয়ে বসিয়ে দিন। তাহলে আমাদের কিছুই দিতে হয় না; বিল সরাসরি ওদের কাছ থেকে আপনার কার্ডে যায়, আর আপনার কোনো কিছু আমাদের সার্ভার দিয়ে যায় না। ডলারে কার্ড থাকলে এই পথেই খরচ কম।
- ডাক্তার ও চেম্বার পাতায় যান।
- AI অংশে নিজের key বেছে নিন।
- key-টি বসিয়ে সংরক্ষণ করুন। key আপনার কম্পিউটারেই এনক্রিপ্ট করা থাকে।
পথ দুই: আমাদের কাছ থেকে ক্রেডিট
ডলারের কার্ড না থাকলে (বাংলাদেশে যা বেশিরভাগ ডাক্তারের ক্ষেত্রেই সত্যি), আমাদের কাছ থেকে ক্রেডিট কিনে নিন। বিকাশ বা কার্ডে টাকায় দাম দেবেন। তখন কলগুলো আমাদের সার্ভার হয়ে মডেলে যায়, আর আপনার লাইসেন্সই পরিচয়পত্র; আলাদা কোনো key রাখতে হয় না।
| প্যাকেজ | ক্রেডিট | দাম |
|---|---|---|
| ছোট | 500 | ৳500 |
| মাঝারি | 1,500 | ৳1,400 |
| বড় | 4,000 | ৳3,500 |
একটি ক্রেডিট মানে এক টাকা। কিন্তু একেকটি কাজে এক টাকার অনেক কমই লাগে, তাই হিসাব রাখা হয় পয়সায়, আর পর্দায় ক্রেডিটে দেখানো হয়। সাধারণ একটি কাজে ১ থেকে ৫ টাকা, ল্যাব রিপোর্ট কম্পিউটারেই বিনামূল্যে পড়া হয়, আর AI দিয়ে পড়াতে চাইলে এক পাতায় এক টাকার কম থেকে তিন টাকার মতো। ৫০০ ক্রেডিটে সাধারণত একশোর বেশি কাজ হয়ে যায়।
প্রতিটি কাজে কত লাগে তার পূর্ণ তালিকা Doctor & chambers-এ AI-র ঘরের নিচে দেখা যায়, আর ওয়েবসাইটে nirnoyrx.com/credits-এ। দুটোই সফটওয়্যারের নিজের হিসাব থেকে তৈরি, তাই কোনোটি পুরনো হয়ে যেতে পারে না।
- nirnoyrx.com-এ দাম পাতা থেকে প্যাকেজ বেছে নিন।
- ফর্মে আপনার মেশিন আইডি দিন, অ্যাপের লাইসেন্স পাতায় লেখা আছে। ক্রেডিট ওই লাইসেন্সেই জমা হয়।
- বিকাশ বা কার্ডে টাকা দিন। জমা হয়ে গেলে অ্যাপে ক্রেডিট বেছে নিলেই চলবে।
খরচ কোথায় দেখবেন
প্রতিটি AI বোতামের পাশেই চাপার আগে আনুমানিক খরচ লেখা থাকে। চাপার পর কত গেল তা সফটওয়্যারেই জমা হয়: কোন কাজে কত, কবে। ক্রেডিট ব্যবহার করলে বাকি কত আছে তাও ওই পাতাতেই দেখবেন।
কোনটা বেছে নেবেন
- ডলারের কার্ড আছে, আর নিজে অ্যাকাউন্ট রাখতে আপত্তি নেই: নিজের key নিন, খরচ কম পড়বে।
- টাকায় দিতে চান, ঝামেলা চান না: ক্রেডিট নিন। আমাদের মার্জিন যোগ হয়, বদলে কার্ড বা অ্যাকাউন্ট কিছুই লাগে না।
- দুটোর কোনোটাই না: AI বন্ধ রাখুন। প্রেসক্রিপশন, রোগীর ফাইল, ডেস্ক, ব্যাকআপ সবই চলবে।
এই পাতাটি কাজে না এলে সাপোর্টে লিখুন। কোথায় আটকেছেন বললে পাতাটিও ঠিক করে দেব।

