R x

শুরু করা

ইনস্টল করা

Windows ও Mac-এ নির্ণয় Rx বসানো, আর প্রথমবার খোলার সময় যা যা ঠিক করে নিতে হয়।


নির্ণয় Rx আপনার নিজের কম্পিউটারে বসে — কোনো ওয়েবসাইটে লগইন করতে হয় না। ফাইলটি একবার নামিয়ে নিলে ইন্টারনেট ছাড়াও ইনস্টল হবে।

Windows-এ

  1. nirnoyrx.com থেকে NirnoyRx-Setup.exe নামান।
  2. ফাইলটিতে দুইবার ক্লিক করুন। Windows “এই অ্যাপটি কে বানিয়েছে জানা যায়নি” বললে More info → Run anyway চাপুন।
  3. কোথায় বসাতে চান জিজ্ঞেস করলে ডিফল্ট রেখেই দিন।
  4. ইনস্টল শেষে ডেস্কটপে আইকনটি পাবেন।
Windows SmartScreen-এর ওই বার্তাটি স্বাভাবিক — নতুন সফটওয়্যারের সইয়ের সুনাম তৈরি হতে সময় লাগে। ফাইলটি সবসময় nirnoyrx.com থেকেই নামাবেন, অন্য কোথাও থেকে নয়।

Mac-এ

  1. NirnoyRx.dmg নামিয়ে খুলুন।
  2. নির্ণয় Rx-এর আইকনটি Applications ফোল্ডারে টেনে দিন।
  3. প্রথমবার খোলার সময় আইকনে ডান-ক্লিক করে Open বেছে নিন।

প্রথমবার খুললে

তিনটি জিনিস চাইবে: একটি recovery passphrase, আপনার নাম-ডিগ্রি, আর অন্তত একটি চেম্বার। passphrase-টি খুব গুরুত্বপূর্ণ — ওটি ছাড়া কোনো ব্যাকআপ কখনো খোলা যাবে না, আমরাও পারব না। লিখে রাখুন, আর চেম্বারের বাইরে কোথাও রাখুন।

ডাক্তার ও চেম্বারের পর্দা
ডাক্তার ও চেম্বারের পর্দা

কত জায়গা লাগবে

জিনিসকতটুকু
Windows১০ বা ১১, ৬৪-বিট
macOS১২ বা তার পরের
জায়গাপ্রায় ৪০০ MB
ইন্টারনেটইনস্টলের সময় নয়; লাইসেন্স যাচাইয়ে একবার

এই পাতাটি কাজে না এলে সাপোর্টে লিখুন — কোথায় আটকেছেন বললে পাতাটিও ঠিক করে দেব।