রোজকার কাজ
সহকারীর মোবাইল ও ডেস্ক
মোবাইল যুক্ত করা, কে কী করতে পারবেন ঠিক করা, আর হারানো মোবাইল বাতিল করা।
সহকারী নিজের মোবাইল থেকেই ডেস্কের কাজ করতে পারেন — সিরিয়াল দেওয়া, ভেতরে ডাকা, ফি নেওয়া। কিছু কিনতে হয় না, আর ইন্টারনেটও লাগে না; মোবাইলটি চেম্বারের ওয়াই-ফাইয়ে থেকে সরাসরি আপনার কম্পিউটারের সাথে কথা বলে।
মোবাইল যুক্ত করা
- আপনার কম্পিউটারে Desk ট্যাবে যান।
- Add a phone চাপলে ছয় অঙ্কের একটি কোড দেখাবে।
- সহকারীর মোবাইলের ব্রাউজারে পর্দায় দেখানো ঠিকানাটি লিখুন।
- কোডটি লিখে দিন। এই মোবাইল কী কী করতে পারবে, সেটিও এখানেই ঠিক করে দেবেন।
| অনুমতি | কী করতে পারবেন |
|---|---|
| শুধু সিরিয়াল | সিরিয়াল দেওয়া, তালিকা দেখা। টাকার ঘরে ঢুকতে পারবেন না। |
| সিরিয়াল ও ফি | উপরেরটি, আর ফি নেওয়া ও দিনের আদায় দেখা। |
| পুরো ডেস্ক | উপরেরটি, আর রোগীর তালিকা ও বুকিং দেখা। |
কোনো অবস্থাতেই প্রেসক্রিপশন বা রোগীর পুরোনো ভিজিট সহকারীর মোবাইলে যায় না।

মোবাইল হারালে
Desk → Phones-এ গিয়ে ওই মোবাইলটির পাশে Remove চাপুন। সাথে সাথেই ওটি আর কিছু দেখতে পাবে না। নতুন করে যুক্ত করতে হলে আবার নতুন কোড লাগবে।
এই পাতাটি কাজে না এলে সাপোর্টে লিখুন — কোথায় আটকেছেন বললে পাতাটিও ঠিক করে দেব।