R x

নিরাপত্তা

ব্যাকআপ ও ফিরিয়ে আনা

পেনড্রাইভ বা গুগল ড্রাইভে ব্যাকআপ, আর নতুন কম্পিউটারে সব ফিরিয়ে আনা।


ব্যাকআপ একটি ফাইল, যার ভেতরে পুরো প্র্যাকটিস — রোগী, ভিজিট, প্রেসক্রিপশন, হিসাব। ফাইলটি এনক্রিপ্ট করা, আর আপনার recovery passphrase ছাড়া কেউ সেটি খুলতে পারবে না। আমরাও না।

ব্যাকআপ নেওয়া

  1. Doctor & chambers → Backup-এ যান।
  2. পেনড্রাইভে বা গুগল ড্রাইভে বেছে নিন।
  3. শেষ হলে কবে নেওয়া হলো তা পর্দায় লেখা থাকবে।
সপ্তাহে অন্তত একবার নিন, আর পেনড্রাইভটি চেম্বারে ফেলে রাখবেন না — যে কারণে ব্যাকআপ লাগে, সেই আগুন বা চুরিতে ওটিও যাবে।

নতুন কম্পিউটারে ফেরানো

  1. নতুন মেশিনে নির্ণয় Rx ইনস্টল করুন।
  2. প্রথম পর্দায় একটি ব্যাকআপ থেকে শুরু করুন বেছে নিন।
  3. ফাইলটি দেখিয়ে দিন, আর recovery passphrase লিখুন।
  4. ভেতরে কী আছে দেখিয়ে দেবে — মিলিয়ে নিয়ে ফেরান চাপুন।
  5. নতুন মেশিনের Machine ID দিয়ে একটি টিকিট খুলুন, নতুন লাইসেন্স কী পাঠিয়ে দেওয়া হবে।
ব্যাকআপের পর্দা
ব্যাকআপের পর্দা

এই পাতাটি কাজে না এলে সাপোর্টে লিখুন — কোথায় আটকেছেন বললে পাতাটিও ঠিক করে দেব।