R x

শুরু করা

লাইসেন্স কীভাবে কাজ করে

Machine ID, লাইসেন্স কী বসানো, কম্পিউটার বদলানো, আর ইন্টারনেট ছাড়া কী হয়।


লাইসেন্স একটি সই করা ফাইল, যেটি আপনার কম্পিউটারের সাথে বাঁধা এবং অফলাইনে যাচাই হয়। তাই ইন্টারনেট না থাকলে কখনোই “লাইসেন্স যাচাই করা যাচ্ছে না” বলে চেম্বারের মাঝখানে আটকে যাবেন না।

Machine ID কোথায়

  1. নির্ণয় Rx খুলুন।
  2. উপরে Doctor & chambers ট্যাবে যান।
  3. লাইসেন্সের ঘরে A1B2-C3D4-E5F6-7890 ধরনের একটি সংখ্যা লেখা আছে — ওটিই Machine ID।

লাইসেন্স কী বসানো

  1. ইমেইল থেকে পুরো কী-টি কপি করুন — শুরু থেকে শেষ পর্যন্ত, লাইন ভাঙা থাকলেও।
  2. Doctor & chambers → লাইসেন্স-এর ঘরে পেস্ট করে সেভ করুন।
  3. একবার ইন্টারনেটে যুক্ত থাকলে ওষুধের পূর্ণ তালিকাও তখনই খুলে যাবে।
“লাইসেন্সটি ঠিক নয়” বললে প্রায় সবসময়ই কী-টির কিছু অংশ কপি হয়নি। আবার পুরোটা কপি করে দেখুন।

কম্পিউটার বদলালে

লাইসেন্স ওই একটি কম্পিউটারের নাম বলে, তাই নতুন মেশিনে কাজ করবে না — এটাই স্বাভাবিক। নতুন মেশিনের Machine ID দিয়ে একটি টিকিট খুলুন; নতুন কী পাঠিয়ে দেওয়া হবে, কোনো টাকা লাগবে না। প্যাকেজে যতগুলো কম্পিউটার লেখা আছে, ততগুলোয় একসাথে চালাতে পারবেন।

মাঝে মাঝে যাচাই

ইন্টারনেট থাকলে সফটওয়্যারটি সপ্তাহে একবার নিজে থেকে আমাদের সাথে যোগাযোগ করে — নতুন ওষুধ এসেছে কি না দেখতে, আর লাইসেন্সটি ঠিক আছে জানাতে। তিন মাসের বেশি যোগাযোগ না হলে নতুন ওষুধ আসা, অনলাইন সিরিয়াল আর AI থেমে যায়। প্রেসক্রিপশন লেখা কখনো থামে না, আর একবার ইন্টারনেটে এলেই সব আবার চালু।


এই পাতাটি কাজে না এলে সাপোর্টে লিখুন — কোথায় আটকেছেন বললে পাতাটিও ঠিক করে দেব।