তুলনা
কেন নির্ণয় Rx
বাংলাদেশে প্রেসক্রিপশন সফটওয়্যার আরও আছে, কয়েকটি ভালোও। পার্থক্য মূলত তিনটি জায়গায় — সফটওয়্যারটি কোথায় চলে, রোগীর তথ্য কার কাছে থাকে, আর টাকা একবার দিতে হয় না প্রতি মাসে।
লাইন কেটে গেলেও চেম্বার চলে
ক্লাউড-ভিত্তিক সফটওয়্যারে ইন্টারনেট গেলে প্রেসক্রিপশনও যায়। নির্ণয় Rx আপনার মেশিনে, তাই থামে না।
রোগীর তথ্য আপনার হাতেই
কার সার্ভারে আছে, কোন দেশে আছে, বন্ধ হয়ে গেলে কী হবে — এই প্রশ্নগুলোই ওঠে না।
একবার, তারপর আর নয়
মাসে ৳১,০০০ মানে পাঁচ বছরে ৳৬০,০০০। একবারের দাম তার অনেক কম।
পাশাপাশি
যা যা মিলিয়ে দেখা দরকার
প্রতিটি ঘরে হয় ওঁদের নিজেদের লেখা কথা, নয়তো “বলা নেই”। ফোনে টেবিলটি পাশে সরিয়ে দেখুন।
| যেটা জানতে চান | Nirnoy Rx | ChamberBD | Prescriber® (MedicBD) | RxCare Solutions | Digital RX (Doctor Koi) |
|---|---|---|---|---|---|
| কোথায় চলে | আপনার নিজের কম্পিউটারে ইনস্টল হয় | “Cloud-hosted & reliable” | “Cloud Data and File Store” | “Web-based … Software” | বলা নেই |
| ইন্টারনেট ছাড়া চলে? | হ্যাঁ — অনলাইন সিরিয়াল, ড্রাইভ ব্যাকআপ ও AI ছাড়া সব | বলা নেই | না — “requires Internet to operate” | বলা নেই | বলা নেই |
| রোগীর তথ্য কোথায় থাকে | আপনার মেশিনে, AES-256 এনক্রিপশনে | বলা নেই | “Cloud Data and File Store” | বলা নেই | বলা নেই |
| দাম | একবারে ৳১৪,৯০০–৳৩৯,৯০০ | ফ্রি; ৳৭০০ ও ৳১,০০০ প্রতি মাসে | “totally FREE forever” | ৳০ / ৳৩৫ / ৳১,০০০ বছরে | বলা নেই |
| ওষুধের তালিকায় কতটি | ৩৮,২০২ — DGDA-র নিবন্ধিত তালিকা | “23,429 medicines in Database” | বলা নেই | বলা নেই | “27,000+ registered drugs” |
| অনলাইনে সিরিয়াল | হ্যাঁ, দিনে কয়টি তা আপনি ঠিক করেন | “Patients book online” | “appointment booking” | “Appointments” | বলা নেই |
| সিরিয়ালের সাথে ডিপোজিট | বিকাশ গেটওয়ে, বা নিজে পাঠিয়ে TrxID — যেটা চান | বলা নেই | বলা নেই | বলা নেই | বলা নেই |
| সহকারী নিজের মোবাইল থেকে | হ্যাঁ — প্রতিটি মোবাইলের আলাদা অনুমতি | “Role-based permissions” | “a panel where your assistant can do things on behalf” | “assign staffs” | বলা নেই |
| লাইভ সিরিয়াল বোর্ড ও রোগীর নিজের লিংক | হ্যাঁ — দেরি হলে সময় নিজে বদলায় | “View real-time slots” | বলা নেই | বলা নেই | বলা নেই |
| আপনার ছাপানো প্যাডে ছাপে | হ্যাঁ — উপরের ফাঁকা মিলিমিটারে ঠিক করা যায় | বলা নেই | বলা নেই | বলা নেই | বলা নেই |
| বাংলা ইন্টারফেস | বাংলা ও ইংরেজি, দুটোই | “Bangla-first platform” | বলা নেই | ভাষা বদলানো যায় | বলা নেই |
উৎস, পড়া হয়েছে ২৬ সেপ্টেম্বর ২০২৬: ChamberBD · Prescriber® (MedicBD) · RxCare Solutions · Digital RX (Doctor Koi). কোনো ঘর ভুল বা পুরোনো মনে হলে জানাবেন — আমরা ঠিক করে দেব।
সৎ কথা
নির্ণয় Rx যা নয়
কোন কাজে এটি চলবে না, সেটা আগে জানা থাকলে কেনার পর হতাশ হতে হয় না।
- এটি হাসপাতাল বা ক্লিনিক ম্যানেজমেন্ট সিস্টেম নয় — বেড, ইনভেন্টরি, বিভাগভিত্তিক রোস্টার নেই।
- আপনার তথ্য আমাদের সার্ভারে থাকে না, তাই মেশিন আর recovery passphrase দুটোই হারালে আমরা ফিরিয়ে দিতে পারব না।
- AI-র কাজে ইন্টারনেট লাগে, আর নিজের API key নয়তো কেনা ক্রেডিট লাগে।
- ল্যাব রিপোর্ট OCR রিপোর্টটি ভিজিটে তুলে আনে — ব্যাখ্যা করে না।
প্রশ্ন