অক্টোবর অফার — প্রথম ১০০ জন ডাক্তারের জন্য ৪০% ছাড়

৩টি বিক্রি হয়েছে · ১০০টির মধ্যে ৯৭টি বাকি কিনুন

ডায়াগনস্টিক সেন্টার · স্টোর ও হিসাব

শেয়ার রেজিস্টার ও লভ্যাংশ

হাসপাতালের মালিক কারা — এর ডাক্তার, বাইরের ব্যক্তি, প্রতিষ্ঠান — কার কত শেয়ার ও মূলধন, শেয়ার ইস্যু ও হস্তান্তর, আর লভ্যাংশ ঘোষণা ও পরিশোধ, সব হিসাবের খাতায়।


শেয়ার রেজিস্টার
শেয়ার রেজিস্টার

হিসাব › শেয়ার রেজিস্টার: প্রত্যেক শেয়ারহোল্ডারের শেয়ার, মোটের কত অংশ, পরিশোধিত মূলধন আর পরিশোধ বাকি লভ্যাংশ। এটি হিসাবরক্ষক ও মালিকের।

  • নতুন শেয়ারহোল্ডার: হাসপাতালের কোনো ডাক্তার, বাইরের কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান; মোবাইল, জাতীয় পরিচয়পত্র বা নিবন্ধন নম্বর, আর লভ্যাংশ কোথায় যাবে।
  • শেয়ার ইস্যু: কতগুলো শেয়ার আর পরিশোধিত মূলধন (খালি রাখলে অভিহিত মূল্যে), কোন হিসাবে জমা; মূলধন নিজে থেকে হিসাবের খাতায় ওঠে। ইস্যুযোগ্য শেয়ারের সীমা থাকলে তার বেশি হয় না।
  • শেয়ার হস্তান্তর: একজন থেকে আরেকজনে; শেয়ারের মূলধন শেয়ারের সঙ্গে যায়, হাসপাতালের হিসাবে কিছু নড়ে না।
  • ওপিডি চুক্তিতে শেয়ারহোল্ডার ডাক্তারের কার্ডে তাঁর শেয়ার ও অংশ দেখায়।

লভ্যাংশ

  1. লভ্যাংশ ঘোষণা: বণ্টনের অঙ্ক, রেকর্ডের দিন, আর কোন সময়ের জন্য। রেকর্ডের দিনের শেষে যার যত শেয়ার, সেই অনুযায়ী পয়সা পর্যন্ত ভাগ হয়।
  2. প্রত্যেকের অংশ পরিশোধ না হওয়া পর্যন্ত তাঁর পাওনা থাকে: সঞ্চিত মুনাফা থেকে পরিশোধযোগ্য লভ্যাংশে।
  3. পরিশোধ: কোন হিসাব থেকে, আর উৎসে কর্তিত কর থাকলে তার অঙ্ক — হাতে লেখা, কোনো হার ধরে নেওয়া হয় না। শেয়ারহোল্ডারের বিবরণী থেকে ভাউচার প্রিন্ট করুন।
ভুল ইস্যু বা পরিশোধ মোছা হয় না: কারণ লিখে উল্টো এন্ট্রি দিয়ে বাতিল হয়। রেজিস্টার বাংলা বা ইংরেজিতে প্রিন্ট হয়।

এই পাতাটি কাজে না এলে সাপোর্টে লিখুন — কোথায় আটকেছেন বললে পাতাটিও ঠিক করে দেব।