ডায়াগনস্টিক সেন্টার · শুরু করা
পুরোনো সফটওয়্যার থেকে চলে আসা
রোগী ও তাদের ইতিহাস, দাম, কর্মী, মজুদ, বকেয়া ও ভর্তি রোগী — এক্সেল বা CSV থেকে, যাচাই করে, ফিরিয়ে নেওয়ার সুযোগসহ।
অ্যাডমিন নির্ণয় Rx-এ চলে আসা মেনুতে দশটি ধাপে আগের সফটওয়্যারের তথ্য আনেন। প্রতিটি ধাপের একটি খালি এক্সেল টেমপ্লেট আছে; আগের সফটওয়্যারের নিজের ফাইলও চলে।
- ক্রমে চলুন: রোগী, তাদের ইতিহাস, পরীক্ষা ও দাম, প্যারামিটার, রেফার করা ডাক্তার, কর্মী, সরবরাহকারী, শুরুর মজুদ, বকেয়া, ভর্তি রোগী।
- ফাইল বেছে নিন (.xlsx, CSV)। কোন কলাম কী, শিরোনাম দেখে মেলানো হয় — ভুল থাকলে বদলে দিন।
- প্রতিটি সারি যাচাই করুন — কী আসবে, কী আগেই আছে, কী আসবে না, সারি নম্বর ও কারণসহ। এখনো কিছু সংরক্ষণ হয়নি।
- নিয়ে আসুন। কর্মীদের শুরুর পাসওয়ার্ড একবারই দেখায় — প্রিন্ট করে প্রত্যেককে দিন।
- ভুল হলে এক সপ্তাহের মধ্যে ফিরিয়ে নিন — যদি এরপর তা ব্যবহার না হয়ে থাকে।
- আগের সফটওয়্যার বন্ধ করার আগে এখন অবস্থা-র মোট তার নিজের মোটের সাথে মিলিয়ে নিন।
পুরোনো ইতিহাস রোগীর ফাইলে “আগের সফটওয়্যার থেকে” লেখা থাকে, শুধু পড়ার জন্য, আর আজকের হিসাব বা রিপোর্টে যায় না। ভর্তি রোগীর ভর্তির দিন রাখা হয়, বেডের ভাড়া চলে আসার দিন থেকে।
আগের সফটওয়্যার এক্সেল দিতে না পারলে ডেটাবেস রূপান্তর সেবা দেখুন।
এই পাতাটি কাজে না এলে সাপোর্টে লিখুন — কোথায় আটকেছেন বললে পাতাটিও ঠিক করে দেব।

