ডায়াগনস্টিক সেন্টার · রোজকার কাজ
বাড়ি থেকে নমুনা সংগ্রহ
ঠিকানা ও পরীক্ষাসহ বুকিং, সংগ্রাহককে দেওয়া, দরজায় সংগ্রহ, আর টিউব এলে কাউন্টারে বিল।
- প্রথমবার ফি ও সময়-এ সেন্টারের নিজের ফি আর দিনের সময়গুলো বসান (অ্যাডমিন)।
- বাড়ি থেকে নমুনা-তে ভিজিট বুক করুন: রোগী, ঠিকানা, চেনার চিহ্ন, ফোন, দিন ও সময়, আর পরীক্ষা — শুধু নমুনা থেকে করা যায় এমন পরীক্ষা দেখায়, খরচসহ।
- সংগ্রাহককে দিন — তিনি ফোনে নোটিফিকেশন পান।
- সংগ্রাহক ফোনে নিজের ভিজিট দেখেন — ফোন করার আর ম্যাপে ঠিকানা খোলার বোতামসহ; রওনা দিলে আর সংগ্রহ হলে টিউব ও নেওয়া নগদ লেখেন।
- কেন্দ্রে ফিরলে কাউন্টারে গ্রহণ করে বিল করুন — সাধারণ ইনভয়েস হয়, সংগ্রাহকের আনা নগদ সেই কাউন্টারে যোগ হয়; তারপর নমুনা-তে ইনভয়েস থেকে টিউবে লেবেল।
এই পাতাটি কাজে না এলে সাপোর্টে লিখুন — কোথায় আটকেছেন বললে পাতাটিও ঠিক করে দেব।

