ডায়াগনস্টিক সেন্টার · রোজকার কাজ
পরীক্ষা, প্যাকেজ ও দাম
প্রতিটি পরীক্ষার দাম, রুম, নমুনার টিউব আর রেফারেন্স সীমা — সেন্টারের নিজের।
- পরীক্ষা ও দাম-এ পরীক্ষা যোগ করুন: নাম, দাম, কোন রুমে, কী নমুনা ও কোন টিউব, কত ঘণ্টায় রিপোর্ট।
- ল্যাবের পরীক্ষায় প্যারামিটার যোগ করুন — একক ও রেফারেন্স সীমা, দরকারে লিঙ্গভেদে, আর জরুরি সীমা।
- কয়েকটি পরীক্ষা একসাথে প্যাকেজ করুন; ইনভয়েসে ভেতরের পরীক্ষাগুলো আর সাশ্রয় লেখা থাকে।
সফটওয়্যারে আগে থেকে কোনো রেফারেন্স সীমা বসানো নেই — সেন্টারের ল্যাব যা দেয়, তাই বসান।
এই পাতাটি কাজে না এলে সাপোর্টে লিখুন — কোথায় আটকেছেন বললে পাতাটিও ঠিক করে দেব।

