ফাউন্ডার দাম — প্রথম ১০০ জন ডাক্তারের জন্য ৪০% ছাড়

১০০টি জায়গা কিনুন

সংস্করণ 1.5.32

ব্যবস্থাপত্রে বিস্তারিত, লেখার মাপ

এখন অভিযোগের সঙ্গে স্থায়িত্ব ও নোট লেখা যায়, কোর্সের মাঝে ডোজ বদলানো যায় (এক সপ্তাহ ১+০+১, পরের সপ্তাহ ২+০+২) এবং মোট পরিমাণসহ ছাপে, বাংলা নির্দেশনায় ডোজ-পরিমাণও বাংলায় ওঠে, পরের ভিজিটের কারণ ও বিপি-পালসের প্রচলিত রিডিং যোগ করা যায়, O/E–ডায়াগনোসিস–ইনভেস্টিগেশনে রেডি সেট এসেছে, আর যেকোনো স্ক্রিনের কোণার A− / A+ দিয়ে লেখার মাপ চার ধাপে বদলানো যায়।

ডেস্ক ও সিরিয়াল

  • সহকারী যোগ করা না থাকলে পাসকোড দিয়ে সাইন ইনের অপশনটি আর দেখায় না, ফোনে লেখা থাকে ছয় সংখ্যার কোডটি কোথায় পাবেন, আর ফোনের সব বার্তা বাংলায় আসে।

প্রেসক্রিপশন

  • প্রিভিউতে 'লাইন যোগ করুন' বাটনগুলো বড় হলো, আর প্যাড, বাংলা নির্দেশনা ও রোগীর কোডের সুইচগুলো চালু থাকলে রঙ ধরে থাকে।
  • নির্দেশনা বাংলায় ছাপলে '1 capsule'-ও '১ টি' হয়ে ছাপে, পরিমাণও বাংলা অঙ্কে; নিজের ভাষায় লেখা ডোজ যেমন লিখেছেন তেমনই থাকে।
  • ডোজের ঘরের পাশে + আর − দিয়ে দিনে ৪, ৫ বা ৬ বার পর্যন্ত লেখা যায়, আর ইনহেলার বাছলেই 'ব্যবহারের পর কুলি করবেন' নোটে বসে যায়।
  • প্রতিটি অভিযোগের পাশে '+ কত দিন' চেপে সময় (১, ৩, ৭ দিন, ২ সপ্তাহ, ১ মাস…) আর চাইলে নোট দেওয়া যায় — লেখা হয় 'জ্বর — ৩ দিন (সন্ধ্যায় বাড়ে)', ছাপাও হয় তেমনই।
  • পরের ভিজিটের তারিখের পাশে এখন শর্ত বেছে দেওয়া যায় — জ্বর না কমলে, শ্বাসকষ্ট হলে, পরীক্ষার রিপোর্টসহ — নিজের কথাও লেখা যায়, আর তা প্রেসক্রিপশনে ছাপে।
  • বিপি বা নাড়ির ঘরে ক্লিক করলেই পরিচিত রিডিংগুলো আসে, আর নাড়ির ছন্দ (নিয়মিত, অনিয়মিত, দুর্বল, জোরালো) বেছে দিলে তা রেটের পরে প্রেসক্রিপশনে ছাপা হয়।
  • কোনো ওষুধের ডোজ ধাপে ধাপে বাড়ালে বা কমালে — যেমন ১ সপ্তাহ ১+০+১, তারপর ১ সপ্তাহ ২+০+২ — ধাপগুলো ক্রমে প্রেসক্রিপশনে ছাপে আর মোট সংখ্যা হিসাব করে।

অ্যাপ জুড়ে

  • সব লেখা এখন ১৫% বড় করে দেখানো হয়; যেকোনো স্ক্রিনের কোণে A− / A+ দিয়ে বা ডাক্তার ও চেম্বার → ভাষা ও লেখা থেকে চারটি মাপের একটি বেছে নেওয়া যায়, প্রেসক্রিপশনের ছাপা বদলায় না।

লেখার সময় যাচাই

  • অন এক্সামিনেশন, ডায়াগনোসিস ও ইনভেস্টিগেশনে এখন তৈরি সেট আছে — কেসের সঙ্গে মিললে চিপ হিসেবে আসে, বাকিগুলো সার্চ করে পাওয়া যায়; টেস্টের নিজের সেটও রাখা যায়।

আপডেটের মেয়াদ শেষ হলেও সফটওয়্যার বন্ধ হয় না — যে সংস্করণটি আপনার কাছে আছে সেটি চিরকাল চলবে। আর ওষুধের তালিকা আলাদাভাবে আসে, তাই নতুন নিবন্ধিত ওষুধ আসতেই থাকে।

১৪ দিন বিনামূল্যে দেখে নিন

কার্ড লাগে না। Windows কম্পিউটারে চলে।