ফাউন্ডার দাম — প্রথম ১০০ জন ডাক্তারের জন্য ৪০% ছাড়

১০০টি জায়গা কিনুন

সংস্করণ 1.5.4

ওষুধ অনুযায়ী ডোজ ও পরিমাণ

ডোজ এখন ওষুধের ধরন অনুযায়ী (পাফ, ইউনিট, রেসপিউল) আসে, লেখার সময়েই পরিমাণ হিসাব হয়, সিরাপে ফরমুলারির বয়সভিত্তিক ডোজ চা-চামচে দেখায়, প্রেসক্রিপশন প্রিভিউ থেকেই ওষুধ এডিট বা বাদ দেওয়া যায়, কমপ্লেইন-একজামিনেশন-ডায়াগনোসিসে সংক্ষিপ্ত রূপ (SOB, HTN, T2DM, P/A) লিখে খোঁজা যায়, অনলাইন ডেমো আবার চালু হয়েছে, আর রোগীর তথ্যে টাইটেল ও ব্লাড গ্রুপ বেছে নেওয়া যায়।

প্রেসক্রিপশন

  • ইনহেলার, ইনসুলিন, নেবুলাইজার বা সপ্তাহে-মাসে একবারের ওষুধ এখন নিজের মতো করে লেখা যায়; প্রতিদিন নয় এমন ডোজ ১+০+০ না লিখে কথায় প্রিন্ট হয়।
  • ডোজ আর দিনের সংখ্যা থেকে Qty এখন লেখার সময়েই হিসাব হয়; সাপ্তাহিক-মাসিক ওষুধেও হয়, আর সিরাপ, ইনহেলার, ক্রিম বা প্রয়োজনমতো ওষুধে ফাঁকা থাকে।
  • সিরাপে ফর্মুলারির বয়সভিত্তিক ডোজ এখন ওই বোতলের স্ট্রেংথ অনুযায়ী চামচে দেখায়, সঙ্গে কোন ইন্ডিকেশনের ডোজ তাও; চাপ দিলেই বসে।
  • প্রেসক্রিপশনের প্রিভিউতে ওষুধ মোছার ক্রসটি এখন সবসময় দেখা যায়, আর পাশের পেন্সিলে ডোজ, কতদিন, নিয়ম ও নোট প্রিভিউ থেকেই বদলানো যায়।
  • যেসব ঘরে সাজেশন থেকে লাইন যোগ করা হয়, সেখানে এখন শুধু চিপগুলোই থাকে — নিচে একই লেখা আর দ্বিতীয়বার দেখায় না। কোনো লাইনে ভুল থাকলে সেটিতে চাপ দিলে উপরের বক্সে ফিরে আসে, ঠিক করে আবার Enter দিন।
  • অভিযোগ, পরীক্ষা ও রোগ নির্ণয়ের সাজেশনে এখন সংক্ষিপ্ত রূপ পাশে দেখায় — SOB, HTN, T2DM, P/A — আর ওই অক্ষরগুলো লিখেই খুঁজে পাওয়া যায়। প্রেসক্রিপশনে অবশ্য পুরো কথাটিই ছাপে।

চালিয়ে দেখা

  • ওয়েবসাইটের ডেমো খুললে সাদা পর্দা আসছিল — এখন আবার ঠিকমতো খোলে, তবে ডেমোতে ওষুধের রেফারেন্স ডোজের নোটটি দেখায় না।

রোগীর তথ্য

  • রোগী যোগ করার সময় নামের আগে সম্বোধন (Mr./Mrs./Ms.) বেছে নেওয়া যায়, রক্তের গ্রুপ এখন তালিকা থেকে বাছাই — হাতে লেখা নয়। অভিভাবকের ঘরটি কেবল শিশুর ক্ষেত্রে দেখায়।

আপডেটের মেয়াদ শেষ হলেও সফটওয়্যার বন্ধ হয় না — যে সংস্করণটি আপনার কাছে আছে সেটি চিরকাল চলবে। আর ওষুধের তালিকা আলাদাভাবে আসে, তাই নতুন নিবন্ধিত ওষুধ আসতেই থাকে।

১৪ দিন বিনামূল্যে দেখে নিন

কার্ড লাগে না। Windows কম্পিউটারে চলে।