ফাউন্ডার দাম — প্রথম ১০০ জন ডাক্তারের জন্য ৪০% ছাড়

১০০টি জায়গা কিনুন

সংস্করণ 1.5.5

ডোজ এখন নিজস্ব এককে

স্প্রে, ইনহেলার, নেবুলাইজার ও ইনসুলিনের ডোজ এখন নিজস্ব এককে (স্প্রে, পাফ, U) ও বয়স অনুযায়ী শুরুর ডোজসহ লেখা যায়, ওষুধ খোঁজা যায় লাইনের ভেতরেই, শর্টফর্ম (IHD, CKD, AF) লিখলেই ডায়াগনোসিস আসে, আর সেটিংস থেকে ইংরেজি প্রেসক্রিপশনেও সেবনবিধি, নোট ও পরামর্শ বাংলায় ছাপানো যায়।

প্রেসক্রিপশন

  • স্প্রে, ইনহেলার, নেবুলাইজার ও ইনসুলিন আর ট্যাবলেট হিসেবে গোনা হয় না — স্প্রে, পাফ, ইউনিটে ডোজ লেখে এবং রোগীর বয়স অনুযায়ী শুরুর ডোজ দেখায়।
  • ওষুধের নাম এখন সরাসরি লাইনেই লিখে খোঁজা যায়; পুরো লাইনজুড়ে তালিকা আসে, আর তালিকায় না থাকলে নিজে লেখা নামই থাকে।
  • নাকের, জিহ্বার নিচের ও চামড়ার স্প্রে এখন ঠিক জায়গায় যায়, আর ডোজ প্রিন্ট হয় এককসহ — "১ স্প্রে", "২ চাপ"; ইনসুলিন লেখা হয় U-তে।
  • ওষুধের নোট লিখতে শুরু করলেই মানানসই বাক্য আসে — সেই ওষুধের নিজের নির্দেশনা আগে, যেমন পানিতে গুলে বা দুধের সাথে খাওয়া।
  • রোগনির্ণয়ে সংক্ষিপ্ত রূপ (IHD, CKD, AF) লিখলেই পুরো নাম আসে, আর প্রিন্ট হয় "পুরো নাম (সংক্ষেপ)" হিসেবে; চিকিৎসা পরিকল্পনায় যুক্ত হয়েছে বাইপাস, রিং পরানো, এনজিওগ্রাম, ডায়ালাইসিসসহ ৫০টি নতুন লাইন।
  • বেছে নেওয়া লাইনগুলো এখন প্রতিটি ঘরের ওপরে দেখায়; ওষুধ, পরামর্শ ও চিকিৎসা পরিকল্পনা আলাদা রঙে; ল্যাব রিপোর্টের ব্যাখ্যা খুললেই দেখা যায়।

সেটিংস

  • নতুন সেটিং: প্রেসক্রিপশন ইংরেজিতে রেখে ওষুধের নির্দেশনা, নোট ও পরামর্শ বাংলায় ছাপানো যায়।

আপডেটের মেয়াদ শেষ হলেও সফটওয়্যার বন্ধ হয় না — যে সংস্করণটি আপনার কাছে আছে সেটি চিরকাল চলবে। আর ওষুধের তালিকা আলাদাভাবে আসে, তাই নতুন নিবন্ধিত ওষুধ আসতেই থাকে।

১৪ দিন বিনামূল্যে দেখে নিন

কার্ড লাগে না। Windows কম্পিউটারে চলে।