সংস্করণ 1.5.6
প্যাড ছোট, ফোনে রিপোর্ট
এখন এক লাইনেই ওষুধ লেখা যায়, নির্দেশনা ও পরামর্শ বাংলায় ছাপে, ওষুধ যোগের বোতাম তালিকার ওপরের শিরোনামে থাকে, রোগীর ফরমে সেভ-ক্যান্সেল চোখের সামনে থাকে, কম্পিউটার-নির্দিষ্ট নয় এমন লাইসেন্স অ্যাক্টিভেশনের পর কাজ করে, আর ফোনের এক চাপে ল্যাব রিপোর্ট স্ক্যান হয়ে রোগীর নামে জমা হয়।
প্রেসক্রিপশন
- নোটের নিচের ফ্রেজ তালিকায় এখন সার্চ বক্স আছে, আর প্রিন্ট প্রিভিউতে লাইন এডিট করার সময় সেভ বাটন সবসময় চোখের সামনে থাকে।
- বাংলায় নির্দেশনা চালু থাকলে ওষুধের নিচের নোট আর পরামর্শের লাইনও এখন বাংলায় ছাপে, যদি সেগুলো সফটওয়্যারের দেওয়া বাক্য হয়; নিজের লেখা কথা যেমন লিখেছেন তেমনই ছাপে।
- ওষুধ যোগ করার বোতাম এখন তালিকার নিচে নয়, ওপরে "ওষুধ" শিরোনামে; নতুন লাইন আগের মতোই শেষে যোগ হয় এবং কার্সর সেখানে চলে যায়।
- ওষুধের লম্বা তালিকা স্ক্রল করলেও ‘ওষুধ’ শিরোনাম আর যোগ করার বাটন চোখের সামনেই থাকে, লাইনগুলো তার নিচ দিয়ে সরে যায়।
- প্রেসক্রিপশন প্যাড অনেক ছোট হলো — যে ওষুধের লাইনে কাজ করছেন সেটিই খোলে, সাহায্যের লেখা "?" এ; Ctrl+S সেভ, Ctrl+P প্রিভিউ, Ctrl+M নতুন ওষুধ।
- ওষুধের পুরো লাইন একবারে লেখা যায় ('napa 1+0+1 7d af'), ফলো-আপে আগের প্রেসক্রিপশন খুলে আসে, আর 'পরের রোগী' চেপে সেভ করে পরের সিরিয়াল ডাকা যায়।
- কোনো রোগনির্ণয়ের জন্য রাখা আপনার টেমপ্লেট, সেই রোগনির্ণয় লিখলেই "ওষুধ" শিরোনামে একটি চিপ হিসেবে চলে আসে।
রোগীর তথ্য
- রোগীর তথ্য লেখার ফর্মে সেভ আর বাতিল বাটন সবসময় চোখের সামনে থাকে, আর লম্বা নাম আর কাটা পড়ে না — ফাইল নম্বর, বয়স ও লিঙ্গ নামের নিচে বসে; প্রেসক্রিপশনেও ফাইল নম্বর নামের নিচে নাম ধরে ছাপা হয়।
নিরাপত্তা ও লাইসেন্স
- যে লাইসেন্সে নির্দিষ্ট কম্পিউটার লেখা নেই, সেটি একবার চালু হয়ে গেলে এআই, এসএমএস ও প্রেসক্রিপশন লিংক আর "এই কপি চালু করা হয়নি" বলে আটকাবে না।
ফোনে ল্যাব রিপোর্ট
- ফোনে এক ট্যাপে ল্যাব রিপোর্ট স্ক্যান হয়ে ডাক্তারের কাছে থাকা রোগীর ফাইলে জমা হয়; পরের ট্যাপে পাতা যোগ হয়, চাইলে অন্য রোগীও খুঁজে নেওয়া যায়।
- ফোনের ছোট স্ক্রিনেও রোগীর নাম, আইডি আর 'এখন ডাক্তারের কাছে' লেখাটা ঠিকভাবে বসে, আর কোণা মেলানোর সুইচটা তার লেখার পাশেই থাকে।
- একটি ফোন শুধু স্ক্যানের জন্য ডাক্তারের নিজের ফোন হিসেবে যুক্ত করা যায়, আর একটি সেটিং ঠিক করে ল্যাব রিপোর্ট ডেস্কের সব ফোন থেকে নাকি শুধু ডাক্তারের ফোন থেকে স্ক্যান করা যাবে।
আপডেটের মেয়াদ শেষ হলেও সফটওয়্যার বন্ধ হয় না — যে সংস্করণটি আপনার কাছে আছে সেটি চিরকাল চলবে। আর ওষুধের তালিকা আলাদাভাবে আসে, তাই নতুন নিবন্ধিত ওষুধ আসতেই থাকে।

