সংস্করণ 2.5.0
ইমেইল নোটিশ, রেফারার ছাড় ও পরিচ্ছন্নতার কাজ
এখন সেন্টারের নিজের মেইল অ্যাকাউন্ট দিয়ে নোটিশ ইমেইলেও যাবে, সেন্টারের সব ডাক্তারকে এক চাপে রেফারার তালিকায় তোলা যাবে ও তাঁদের রোগীর টেস্টে শতকরা ছাড় বসানো যাবে, মোবাইলে ট্যাপ হয়েও না-যাওয়া রিমাইন্ডার ফলো-আপ তালিকায় ফেরত আনা যাবে, আর পরিচ্ছন্নতা ও সহায়ক কাজ রুটিন হিসেবে ভাগ করে স্লিপ, যাচাই ও কর্মীভিত্তিক রিপোর্টে দেখা যাবে।
ফ্যাসিলিটির স্টাফ
- নোটিশ এখন ইমেইলেও আসতে পারে — অ্যাডমিন সেটআপে প্রতিষ্ঠানের মেইল অ্যাকাউন্ট দেবেন, আর প্রত্যেকে ঘণ্টা-চিহ্নে নিজের ঠিকানা ও কোন কোন নোটিশ ইমেইলে চান তা বেছে নেবেন।
- ছুটি, ক্রয়, যন্ত্রপাতি ও তাকের মেয়াদে এক দিনের বেলায় এখন "১ দিন", "আগামীকাল" বা "প্রতিদিন" লেখা হয়, "১ দিনগুলো" ধরনের লেখা আর আসে না।
এসএমএস
- ফোনে ফলো-আপ তালিকায় "মনে করিয়ে দিন" চাপার পর মেসেজ না পাঠিয়ে ফিরে এলে "ফিরিয়ে নিন" বাটনে রোগীকে আবার তালিকায় আনা যায়; গেটওয়ে থেকে যাওয়া এসএমএস ফেরানো যায় না।
ডাক্তার
- "আমাদের ডাক্তার যোগ করুন" চাপলে সেন্টারের সব ডাক্তার একসাথে রেফারার তালিকায় যোগ হন; আর Nirnoy Rx-এর যে ডাক্তাররা নিজের কপিতে (ডাক্তার ও চেম্বার) "সেন্টারগুলো আমাকে খুঁজে পাক" চালু করেছেন, তাঁদের তালিকা থেকে বেছে যোগ করা যায় — নাম, ডিগ্রি, বিশেষত্ব, বিএমডিসি নম্বর, চেম্বার, আর মোবাইল কেবল টিক দিলে।
- রেফারকারী ডাক্তারের রোগীদের পরীক্ষায় শতকরা ছাড় ঠিক করা যায়, সব ডাক্তারের বা একজনের জন্য; কাউন্টারে এক চাপে দেওয়া যায় আর ইনভয়েসে আলাদা লাইনে ছাপে। রেজিস্ট্রেশনে ছাড় এখন টাকায় বা শতাংশে লেখা যায়।
হাউসকিপিংয়ের কাজ
- পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সহায়ক কাজ রুটিন করে দিনের কাজে ভাগ করা যায়, কর্মীর স্লিপ প্রিন্ট করে কে কখন করল তা লিখে রাখা, যাচাই করা ও কর্মীভিত্তিক রিপোর্ট দেখা যায়।
আপডেটের মেয়াদ শেষ হলেও সফটওয়্যার বন্ধ হয় না — যে সংস্করণটি আপনার কাছে আছে সেটি চিরকাল চলবে। আর ওষুধের তালিকা আলাদাভাবে আসে, তাই নতুন নিবন্ধিত ওষুধ আসতেই থাকে।

