সংস্করণ 2.15.2
চেম্বার ছাড়াও নিচের অংশ আর লোগো
চেম্বার যোগ করা না থাকলেও পাতার নিচের দুটি বাক্স এখন ছাপা হয়, আর আপনার প্র্যাকটিসের নিজের লোগো রাখা যায়।
প্রেসক্রিপশন
- কোনো চেম্বার যোগ করা না থাকলেও চেম্বারের নামের নিচের লাইন আর ডানের লাইনগুলো এখন পাতার নিচে ছাপা হয়, প্রথম লাইনটি নাম হিসেবে। প্রিন্ট সেটিংসে আপনার প্র্যাকটিসের জন্যও একটি লোগোর বাক্স আছে, যা চেম্বার না থাকলে এবং যে চেম্বারের নিজের লোগো নেই তার জন্য ব্যবহার হয়।
আপডেটের মেয়াদ শেষ হলেও সফটওয়্যার বন্ধ হয় না — যে সংস্করণটি আপনার কাছে আছে সেটি চিরকাল চলবে। আর ওষুধের তালিকা আলাদাভাবে আসে, তাই নতুন নিবন্ধিত ওষুধ আসতেই থাকে।

