সংস্করণ 2.15.28
ওয়ার্ডের জন্য অর্ডার সেট, আর প্রিভিউ থেকেই পাঠানো
হাসপাতালের ওয়ার্ড রাউন্ড ও ইমার্জেন্সি নোটে জাতীয় গাইডলাইনের পরিকল্পনা আর হাসপাতালের নিজের অর্ডার সেট লাইন ধরে টিক দিয়ে নেওয়া যায় — কেজি অনুযায়ী ডোজ ডাক্তারের হাতে; আর প্রিন্ট প্রিভিউ থেকেই এসএমএস বা হোয়াটসঅ্যাপে প্রেসক্রিপশন পাঠানো যায়, যা প্রিন্টের মতোই ইস্যু করে।
প্রেসক্রিপশন
- প্রিন্ট প্রিভিউতে এসএমএস বা হোয়াটসঅ্যাপে পাঠানোর বোতাম যোগ হলো। প্রিন্টের মতোই পাঠালে প্রেসক্রিপশনটি ইস্যু হয়ে যায়, আর বোতামগুলোর নিচে ছোট করে লেখা থাকে যে এরপর আর বদলানো যাবে না।
হাসপাতাল
- ওয়ার্ড রাউন্ড ও ইমার্জেন্সি নোটে এখন পরিকল্পনা ও অর্ডার সেট: জাতীয় গাইডলাইনের পরিকল্পনা আর হাসপাতালের নিজের সেট, লাইন ধরে টিক দিয়ে নোটে যোগ করা যায়। কেজি অনুযায়ী ডোজ খালি থাকে যতক্ষণ না ডাক্তার লেখেন বা হিসাবটি ব্যবহার করেন, আর ইউনিট প্রধান পুরো ইউনিটের সঙ্গে সেট ভাগ করতে পারেন।
আপডেটের মেয়াদ শেষ হলেও সফটওয়্যার বন্ধ হয় না — যে সংস্করণটি আপনার কাছে আছে সেটি চিরকাল চলবে। আর ওষুধের তালিকা আলাদাভাবে আসে, তাই নতুন নিবন্ধিত ওষুধ আসতেই থাকে।

