সংস্করণ 2.15.30
যে টুলটিপ বন্ধ হয়, আর রোগীর তথ্য এক লাইনে
পয়েন্টার সরলেই টুলটিপ বন্ধ হয়, কয়েক সেকেন্ড পর নিজে থেকেও; আর ছাপা প্রেসক্রিপশনে রোগীর তথ্যের লাইনটি এক লাইনেই থাকে, নাম লম্বা হলে একটু ছোট হয়ে।
প্রেসক্রিপশন
- পয়েন্টার সরে গেলেই টুলটিপ এখন বন্ধ হয়ে যায়, আর কয়েক সেকেন্ড পর নিজে থেকেও বন্ধ হয়; কার্সর কোনো বক্সে গেলেই আর টুলটিপ খুলে বসে থাকে না।
- ছাপা প্রেসক্রিপশনে রোগীর তথ্যের লাইনটি সবসময় এক লাইনে থাকে: নাম লম্বা হলে পুরো লাইনটি একটু ছোট হয়ে যায়, দ্বিতীয় লাইনে নামে না — A4 ও A5 দুই কাগজে, ইংরেজি ও বাংলায়।
আপডেটের মেয়াদ শেষ হলেও সফটওয়্যার বন্ধ হয় না — যে সংস্করণটি আপনার কাছে আছে সেটি চিরকাল চলবে। আর ওষুধের তালিকা আলাদাভাবে আসে, তাই নতুন নিবন্ধিত ওষুধ আসতেই থাকে।

