সংস্করণ 2.17.6
ভাইটালস, ঠিকঠাক ছাপা
ওজন ও উচ্চতা দিলে বিএমআই এখন প্রতিটি পাতায় ছাপা হয়, আর প্রিভিউর ভাইটালস জানালায় নাড়ির ছন্দ থাকে নাড়ির সঙ্গেই।
প্রেসক্রিপশন
- প্রিন্ট প্রিভিউর ভাইটালস জানালায় নাড়ির ছন্দ ও শক্তি এখন দেখা যায় শুধু নাড়ি লেখার সময়, তার মানগুলোর নিচে — প্রতিটি ভাইটালের নিচে নয়। বেছে নেওয়া ছন্দ নাড়ির পাশে লেখা থাকে।
- ওজন ও উচ্চতা দিলে প্রাপ্তবয়স্কের বিএমআই এখন সবসময় ছাপা হয়: ওজন বা উচ্চতার জন্য ফাঁকা ঘরওয়ালা ছাপা প্যাডেও, আর ফুট-ইঞ্চিতে লেখা উচ্চতাতেও — যার পরে আর ভুল করে সেমি ছাপা হয় না।
আপডেটের মেয়াদ শেষ হলেও সফটওয়্যার বন্ধ হয় না — যে সংস্করণটি আপনার কাছে আছে সেটি চিরকাল চলবে। আর ওষুধের তালিকা আলাদাভাবে আসে, তাই নতুন নিবন্ধিত ওষুধ আসতেই থাকে।

