সংস্করণ 2.21.2
ডাক্তারদের মধ্যে ফ্রেজ ভাগাভাগি
নিজের লেখা ফ্রেজ সব ডাক্তারকে দিন, প্রিভিউর জানালা যেখানে চাপেন সেখানেই খোলে, আর Digital Rx থেকে আনা রেকর্ডে ০ ভাইটালস আর আসে না।
প্রেসক্রিপশন
- প্রেসক্রিপশন প্রিভিউর প্রতিটি জানালা যে + চেপেছেন সেখানেই খোলে, তার নিচে বা ওপরে, ভেতরের সবটুকুর মাপে, আর পর্দা ছোট হলে তবেই স্ক্রল হয়।
- আপনার লেখা অভিযোগ, পরীক্ষায় প্রাপ্ত, রোগ নির্ণয় ও পরীক্ষা টিক দিয়ে সব ডাক্তারকে দিন: শুধু কথাগুলো যায়, কোনো রোগী বা আপনার নাম নয়। যাচাইয়ের পর সবার অ্যাপের পরামর্শে আসে।
- Digital Rx-এ ফাঁকা থাকা ভাইটালস আর ০ হয়ে আসে না, আর আগে আনা রেকর্ডে সেগুলো মুছে দেওয়া হয়েছে। যাদের লিঙ্গ লেখা নেই, অন্য অ্যাপ থেকে আনার জানালায় প্রতিটিতে একবার চেপে বসানো যায়।
আপডেটের মেয়াদ শেষ হলেও সফটওয়্যার বন্ধ হয় না — যে সংস্করণটি আপনার কাছে আছে সেটি চিরকাল চলবে। আর ওষুধের তালিকা আলাদাভাবে আসে, তাই নতুন নিবন্ধিত ওষুধ আসতেই থাকে।

