সংস্করণ 2.21.5
নতুন উইন্ডো সবসময় ওপরে
এক উইন্ডো থেকে খোলা উইন্ডো সবসময় তার ওপরে দেখায়, তাই দরকারি কিছু কখনো ঢাকা পড়ে না।
প্রেসক্রিপশন
- একটি উইন্ডো থেকে আরেকটি খুললে নতুনটি এখন সব সময় তার ওপরে দেখায়, প্যাডে ও প্রিন্টের পাতায়। ওষুধ যোগের উইন্ডো থেকে খোলা ডোজের প্যানেল আর সেই উইন্ডোর শিরোনামের নিচে ঢাকা পড়ে না, আর গাইডেড ট্যুর সবকিছুর ওপরে থাকে।
আপডেটের মেয়াদ শেষ হলেও সফটওয়্যার বন্ধ হয় না — যে সংস্করণটি আপনার কাছে আছে সেটি চিরকাল চলবে। আর ওষুধের তালিকা আলাদাভাবে আসে, তাই নতুন নিবন্ধিত ওষুধ আসতেই থাকে।

