সংস্করণ 2.22.3
ছোট প্রেসক্রিপশন, পরিষ্কার আনা তথ্য
জায়গা থাকলে ডোজের পাশে খাওয়ার সময়, নির্দেশনা সবসময় আলাদা লাইনে, আর Digital Rx থেকে আনা তথ্যে সময় আর দুবার বা ভুল পড়া হয় না।
প্রেসক্রিপশন
- প্রেসক্রিপশনে জায়গা থাকলে "খাবারের পরে" ও "চলবে" ডোজের পাশে একই লাইনে বসে, না থাকলে একসাথে নিচের লাইনে যায়। আপনার নিজের নির্দেশনা, যেমন "জ্বর হলে খাবেন", সবসময় আলাদা লাইনে থাকে, ইনসুলিনের সময়ও।
আগের সফটওয়্যার থেকে
- Digital Rx থেকে আনা প্রেসক্রিপশনে খাবারের সময় আর দুবার ছাপা হয় না ("খাবারের আগে" ও "খাওয়ার আগে"); "ঘুমানোর আগে" রাতে হিসেবে পড়া হয়, খাবারের আগে নয়; "চলবে" চলবে হিসেবেই ছাপা হয়। আগে আনা প্রেসক্রিপশনও অ্যাপ খুললে ঠিক হয়ে যায়।
আপডেটের মেয়াদ শেষ হলেও সফটওয়্যার বন্ধ হয় না — যে সংস্করণটি আপনার কাছে আছে সেটি চিরকাল চলবে। আর ওষুধের তালিকা আলাদাভাবে আসে, তাই নতুন নিবন্ধিত ওষুধ আসতেই থাকে।

