সংস্করণ 2.27.0
সব জায়গায় বিশেষ চার্ট, পরিমাণ আপনার মতো
চশমা, দাঁত ও ডিমার্ড চার্ট প্যাডে চিপ পেল, ছাপার পাতায় নিজের +; চশমার ঘরে মান আসে, কার্সর নিজে এগোয়; ওষুধের নাম বড় হাতের অক্ষরে; কাগজে পরিমাণ না রাখলেও কিউআর কোডে তা রোগী ও ফার্মেসির কাছে যায়; ল্যাব রিপোর্টের সব কপিতে অ্যাক্রেডিটেশন।
হাসপাতাল ও সেন্টার
- অ্যাক্রেডিটেশনের লাইন ও আওতার বাইরের পরীক্ষার † চিহ্ন এখন রোগীর ফোনে খোলা রিপোর্টে ও ডাক্তারের নির্ণয় Rx-এ পাঠানো কপিতেও দেখায়।
প্রেসক্রিপশন
- দাঁত, ডিমার্ড ও চশমার চার্ট চালু থাকলে প্যাডের ওপরের সারিতে প্রত্যেকটির নিজের চিপ থাকে, চাপলেই সেখানে চলে যায়।
- ডিমার্ড চার্টে প্রতিটি রক্ত পরীক্ষা আলাদা সারিতে, তারিখগুলো পাশাপাশি — তাই প্যাডে সব পরীক্ষা আর সীমা পেরোনো ফল দেখা যায়।
- প্রিন্ট-পাতার ভিউতেও চশমার প্রেসক্রিপশন, দাঁতের চার্ট ও ডিমার্ড চার্ট যোগ ও বদল করা যায়: চালু থাকা প্রতিটির + যেখানে প্রিন্ট হয় সেখানেই।
- প্রিন্ট পাতায় পরিমাণের সুইচ: বন্ধ করলে প্রতিটি ওষুধের পরিমাণ শুধু কাগজে থাকে না — রোগীর ফোনের পাতা ও ফার্মেসির কিউআর স্ক্যানে থাকে, আর ফার্মেসির কার্টে আপনার লেখা পরিমাণই যায়।
- ওষুধের নাম এখন থেকে বড় হাতের অক্ষরে ছাপা হয় (NAPA 500 mg), চাইলে প্রথম অক্ষর বড় (প্রিন্টিং, ওষুধের নাম); জেনেরিক নামের প্রথম অক্ষর সবসময় বড়।
- চশমার প্রেসক্রিপশনে প্রচলিত মানগুলো দেখায়, প্রতিটি ঘর শেষ হলে কার্সর নিজে পরের ঘরে যায়, পাওয়ার ঠিক রূপে লেখে (-1.5 থেকে -1.50), আর এক চাপে ডান চোখের মান বাম চোখে বসায়।
- প্রিন্ট-পাতার ভিউতেও ভাইটালসের কার্সর বিস্তারিত প্যাডের মতো নিজে পরের ঘরে যায়।
আপডেটের মেয়াদ শেষ হলেও সফটওয়্যার বন্ধ হয় না — যে সংস্করণটি আপনার কাছে আছে সেটি চিরকাল চলবে। আর ওষুধের তালিকা আলাদাভাবে আসে, তাই নতুন নিবন্ধিত ওষুধ আসতেই থাকে।

