সংস্করণ 2.12.1
আরও নিরাপদ এআই স্ক্রাইব, আর গ্রাহকদের জায়গা
প্রেসক্রিপশন সফটওয়্যার ও হাসপাতাল — দুই জায়গাতেই এআই স্ক্রাইব পরিষ্কার না শোনা সংখ্যা ডাক্তারের লেখার জন্য রেখে দেয়; নিরাপত্তা তালিকায় হাসপাতালের নিজের ভুল পাসওয়ার্ডের সীমা লেখা থাকে; আর গ্রাহকেরা nirnoyrx.com/account-এ সাইন ইন করে নিজের লাইসেন্স ও সহায়িকা পান।
হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার
- নিরাপত্তা চেকলিস্ট আর ছাপা তথ্য সুরক্ষা বিবরণীতে এখন ভুল পাসওয়ার্ডের সীমা হাসপাতালের নিজের সেটিং অনুযায়ী লেখা থাকে — আগের একটি নির্দিষ্ট সংখ্যা সেটিংসের সঙ্গে মিলত না।
ওয়েবসাইট
- nirnoyrx.com/account-এ গ্রাহকের পাতা: আপনার লাইসেন্স ও কম্পিউটার, নতুন ইনস্টলার, গ্রাহকদের সহায়িকা (সার্ভার বসানো, অ্যানালাইজার, গেটওয়ে, নিরাপত্তা, সমস্যা হলে) আর সাপোর্ট — ইমেইলের লিংকে ঢোকা, পাসওয়ার্ড নেই।
এআই স্ক্রাইব
- এআই স্ক্রাইব যে সংখ্যা পরিষ্কার শোনেনি, তা আর কোনো ঘরে বসায় না। অস্পষ্ট রক্তচাপ, পালস, তাপমাত্রা বা সুগার বাদ রেখে ডাক্তারকে দেখানো হয় নিজে লেখার জন্য, আর খসড়া যোগ করার আগে প্রতিটি সংখ্যা মিলিয়ে নেওয়ার কথা মনে করিয়ে দেওয়া হয়।
আপডেটের মেয়াদ শেষ হলেও সফটওয়্যার বন্ধ হয় না — যে সংস্করণটি আপনার কাছে আছে সেটি চিরকাল চলবে। আর ওষুধের তালিকা আলাদাভাবে আসে, তাই নতুন নিবন্ধিত ওষুধ আসতেই থাকে।

