সংস্করণ 2.15.17
ছাপার তিন রকম, এক নজরে
হোম পেজে এখন ছাপা প্রেসক্রিপশন তিনভাবে দেখা যায় — ইংরেজিতে লিখে নির্দেশনা বাংলায়, পুরোটা ইংরেজিতে, পুরোটা বাংলায় — আর ওয়েবসাইটের মেনু ভাগ করে সাজানো, যাতে সব একসাথে দেখা যায়।
ওয়েবসাইট
- হোম পেজে ছাপা প্রেসক্রিপশন এখন তিনভাবে স্লাইডশোতে দেখা যায় — ইংরেজিতে লিখে নির্দেশনা বাংলায়, পুরোটা ইংরেজিতে, পুরোটা বাংলায় — আর আপনার নিজের প্যাডের ছবি থেকে প্যাড সাজানো।
- ওয়েবসাইটের মেনু এখন ভাগ করা: ‘কী কী আছে’-র ভেতরে নিরাপত্তা, AI-এর ভেতরে AI ক্রেডিট, আর ‘সাহায্য’-এর ভেতরে সহায়িকা, সাপোর্ট ও যোগাযোগ। কম্পিউটারে এখন সব মেনু একসাথে দেখা যায়।
- ‘কেন নির্ণয় Rx’ ও ‘কী কী আছে’ পাতায় শিশুর WHO বৃদ্ধি-চার্টের ছবিটি আবার দেখা যাচ্ছে; ছবিটি ফাঁকা এসেছিল।
আপডেটের মেয়াদ শেষ হলেও সফটওয়্যার বন্ধ হয় না — যে সংস্করণটি আপনার কাছে আছে সেটি চিরকাল চলবে। আর ওষুধের তালিকা আলাদাভাবে আসে, তাই নতুন নিবন্ধিত ওষুধ আসতেই থাকে।

