সংস্করণ 2.15.18
তুলনাটি আবার মিলিয়ে দেখা
‘কেন নির্ণয় Rx’ পাতার তুলনাটি অন্য সফটওয়্যারগুলোর নিজেদের পাতার সাথে আবার মিলিয়ে দেখা হয়েছে; যোগ হয়েছে বাংলায় নির্দেশনা, AI স্ক্রাইব, ছবি থেকে ল্যাব রিপোর্ট, ভিডিও ভিজিট, রোগীর ফোনে ওষুধ আর ওজন ধরে শিশুর ডোজ; মেনু এখন মাঝখানে।
ওয়েবসাইট
- কম্পিউটারে ওয়েবসাইটের মেনু এখন হেডারের মাঝখানে থাকে।
- ‘কেন নির্ণয় Rx’ পাতার তুলনাটি ১৬ অক্টোবর অন্য সফটওয়্যারগুলোর নিজেদের পাতার সাথে আবার মিলিয়ে দেখা হয়েছে; যোগ হয়েছে বাংলায় নির্দেশনা, AI স্ক্রাইব, ছবি থেকে ল্যাব রিপোর্ট পড়া, ভিডিও বা অডিওতে রোগী দেখা, আর রোগীর ফোনে ওষুধ।
- ‘কী কী আছে’ পাতা ও তুলনায় এখন ওজন ধরে শিশুর ডোজের কথা আছে: mg/kg, দিনে কতবার ও এক ডোজে সর্বোচ্চ কত আপনি ঠিক করেন, হিসাবটা দেখায়, আর “ব্যবহার করুন” চাপলে তবেই ডোজ লাইনে বসে।
আপডেটের মেয়াদ শেষ হলেও সফটওয়্যার বন্ধ হয় না — যে সংস্করণটি আপনার কাছে আছে সেটি চিরকাল চলবে। আর ওষুধের তালিকা আলাদাভাবে আসে, তাই নতুন নিবন্ধিত ওষুধ আসতেই থাকে।

