অক্টোবর অফার — প্রথম ১০০ জন ডাক্তারের জন্য ৪০% ছাড়

২৩টি বিক্রি হয়েছে · ১০০টির মধ্যে ৭৭টি বাকি কিনুন

সংস্করণ 2.22.0

অনলাইন সিরিয়াল ও ভিডিও সাক্ষাৎ, কিছু সেট করতে হয় না

বুকিং লিংক নিজেই তৈরি, সব চেম্বারের একটি লিংক, হাসপাতালের বুকিং আপনার অ্যাপে, আর আরও বেশি ফোনে পৌঁছানো ভিডিও সাক্ষাৎ।

প্রেসক্রিপশন

  • প্রেসক্রিপশনে ওষুধ: নাম, ডোজ, কত দিন ও পরিমাণ এক লাইনে, আর "খাবারের পরে", "চলবে" বা আপনার নির্দেশনা তার নিচের লাইনে, তাই এক পাতায় বেশি ওষুধ ধরে। আগের মতো চান? সেটিংস → প্রেসক্রিপশনে ওষুধ → প্রতিটি আলাদা লাইনে।

হাসপাতাল

  • ওয়ার্ড নোট: টুলটিপ আর জানালার বাইরে যায় না। মুখে বলা "Resp 20", "RBS 7.5", "GCS 15/15", "E4 V5 M6" ভাইটালসে যায়, নোটের ঘরে বলা ভাইটালসও। সাধারণ ভুল শোনা ঠিক হয়: "paper 101" তাপমাত্রা, "DP 120 by 80" রক্তচাপ, আর "paper for 3 days" জ্বর হিসেবে ঠিক করার প্রস্তাব আসে।
  • প্রতিটি তালিকার ফিল্টার আরও গোছানো: শুধু সার্চ দেখা যায়, পাশে ফিল্টার বোতাম জানায় কয়টি চালু। খুললে ওয়ার্ড, অবস্থা, তারিখ ইত্যাদি; বন্ধ থাকলে বেছে নেওয়া ফিল্টার ছোট ট্যাগে দেখা যায়, একটি একটি করে সরানো যায়।
  • হাসপাতালে নেওয়া অ্যাপয়েন্টমেন্ট — ওয়েবসাইটে, সহকারী, ক্যালেন্ডার বা কাউন্টারে — লিংক করা ডাক্তারের নিজের অ্যাপে সিরিয়াল হয়ে আসে, ডাক্তারের শুরুর সময় ও রোগীপ্রতি মিনিট মেনে; বাতিল ও পরিবর্তনও আসে। হাসপাতালের অ্যাপয়েন্টমেন্ট পাতায় ফিল্টার ও প্রিন্টসহ মাসিক আর্কাইভ।

অনলাইন সিরিয়াল

  • অনলাইন সিরিয়ালে কিছু লিখতে হয় না: ঠিকানা আপনার নাম থেকে নিজেই তৈরি হয়। প্রতিটি চেম্বারের নিজস্ব বুকিং লিংক, আর সব চেম্বারের জন্য একটি লিংকে রোগী নিজে চেম্বার বেছে নেন, কম্পিউটার বন্ধ থাকলেও। অ্যাপ খুললে অনলাইন সিরিয়াল নিজেই আবার চালু হয়।

ভিডিও সাক্ষাৎ

  • রোগীর ফাইল থেকে বা যে রিপোর্টে দেখা দরকার সেখান থেকে ভিডিও সাক্ষাৎ: রোগী হোয়াটসঅ্যাপ বা এসএমএসে লিংক ও সহজ নির্দেশনা পান। তিনি খুললে আপনি যে পাতাতেই থাকুন, "ধরুন" বোতামসহ একটি বার দেখা যায়। আগে যেসব নেটওয়ার্কে সংযোগ হতো না, সেখানেও এখন কল হয়।

আপডেটের মেয়াদ শেষ হলেও সফটওয়্যার বন্ধ হয় না — যে সংস্করণটি আপনার কাছে আছে সেটি চিরকাল চলবে। আর ওষুধের তালিকা আলাদাভাবে আসে, তাই নতুন নিবন্ধিত ওষুধ আসতেই থাকে।

১৪ দিন বিনামূল্যে দেখে নিন

কার্ড লাগে না। Windows কম্পিউটারে চলে।