ফাউন্ডার দাম — প্রথম ১০০ জন ডাক্তারের জন্য ৪০% ছাড়

১০০টি জায়গা কিনুন

সংস্করণ 2.8.2

রিপোর্ট ইমেইলে, আর পুরোনো সফটওয়্যার থেকে চলে আসা

হাসপাতালের নিজের রিপোর্ট, আসল এক্সেল ফাইল, আর প্রতিদিন, প্রতি সপ্তাহে বা প্রতি মাসে ইমেইলে রিপোর্ট। পুরোনো সফটওয়্যারের রোগী, ইতিহাস, মজুদ ও বকেয়া এক্সেল বা CSV থেকে আনা যায়।

ফ্যাসিলিটির স্টাফ

  • গেটে নিরাপত্তাকর্মীর ফোনে “ঢুকছেন” ও “বের হচ্ছেন” দুটি বড়, সমান বোতাম।

এসএমএস

  • বাংলা অঙ্কে লেখা ফোন নম্বর এখন নম্বর হিসেবেই পড়া হয়, +৮৮০ সহ সংরক্ষিত হয় এবং অন্য নম্বরের মতোই এসএমএস যায়; আগে এভাবে সংরক্ষিত নম্বরগুলোও ঠিক করা হয়েছে।

অন্য সফটওয়্যার থেকে আসা

  • নির্ণয় Rx-এ চলে আসা: পুরোনো আইডি ও ইতিহাসসহ রোগী, দাম ও রেফারেন্স, ডাক্তার, কর্মী, সরবরাহকারী, মজুদ, বকেয়া ও ভর্তি রোগী এক্সেল বা CSV থেকে আনা যায়। আগে প্রতিটি সারি যাচাই হয়, প্রতিটি ইমপোর্ট এক সপ্তাহ ফিরিয়ে নেওয়া যায়, আর পুরোনো বকেয়া কাউন্টারে আদায় হয়।

রিপোর্ট

  • হাসপাতালের রিপোর্ট: বেড ব্যবহার, ভর্তি ও প্রতিদিনের রোগী, ভর্তির মেয়াদ, ট্রায়াজ অনুযায়ী জরুরি বিভাগ, অপারেশন, ব্লাড ব্যাংক, জন্ম ও মৃত্যু, সংক্রমণ। যেকোনো রিপোর্ট আসল এক্সেল ফাইলে নামানো যায়। অ্যাডমিন বেছে নেওয়া রিপোর্ট প্রতিদিন, প্রতি সপ্তাহে বা প্রতি মাসে বাংলা বা ইংরেজিতে, এক্সেল ফাইলসহ ইমেইলে পাঠাতে পারেন।

আপডেটের মেয়াদ শেষ হলেও সফটওয়্যার বন্ধ হয় না — যে সংস্করণটি আপনার কাছে আছে সেটি চিরকাল চলবে। আর ওষুধের তালিকা আলাদাভাবে আসে, তাই নতুন নিবন্ধিত ওষুধ আসতেই থাকে।

১৪ দিন বিনামূল্যে দেখে নিন

কার্ড লাগে না। Windows কম্পিউটারে চলে।